• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /জামাইের গিফট ৩ কোটির ডিফেন্ডার, ঘোড়দৌড়ে জিতলে থর! ৫ লক্ষ অতিথি, ১৫০ পদে ভোজ! বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং

জামাইের গিফট ৩ কোটির ডিফেন্ডার, ঘোড়দৌড়ে জিতলে থর! ৫ লক্ষ অতিথি, ১৫০ পদে ভোজ! বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং

অতিথিদের জন্য ১৫০ পদের ভোজ, ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে মহিন্দ্রা থর, ৫ লক্ষ নিমন্ত্রিত। বিহারের প্রাক্তন বিধায়কের ছোট মেয়ে শিবাঙ্গীর বিয়েকে ঘিরে এলাহি আয়োজন।

Written ByDebasmita Das
Published: Nov 25, 2026, 13:48 IST|Updated: Nov 25, 2026, 14:09 IST
joinshare
জামাইের গিফট ৩ কোটির ডিফেন্ডার, ঘোড়দৌড়ে জিতলে থর! ৫ লক্ষ অতিথি, ১৫০ পদে ভোজ! বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

Shocking: উনিশ বছরেই মা হবি? গর্ভবতী মেয়েকে পিটিয়ে, ৩০টা ঘুমের ওষুধ খাইয়ে, গলা টিপে মেরে দিল বাবা-মা-- রক্তাক্ত ‘অনার কিলিং’

2

দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

3

বাড়িতেই ভয়ংকর দুর্ঘটনা! জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনার মাথায় ভেঙে পড়ল ফলস সিলিং

4

পরকীয়া আর চরবৃত্তিতে অভিযুক্ত জেনসেন হুয়াং ডেকে আনলেন বিপর্যয়: ট্রাম্প ফেরাতেই বাজার থেকে উবে গেল ৯২ কোটি ৭০ লক্ষ টাকা, চরম আতঙ্ক আর চিন্তা

5

জামাইের গিফট ৩ কোটির ডিফেন্ডার, ঘোড়দৌড়ে জিতলে থর! ৫ লক্ষ অতিথি, ১৫০ পদে ভোজ! বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের আয়োজন বলে কথা! তাই বলে ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে দেওয়া হবে আস্ত মহিন্দ্রা থর! আর যাঁর বিয়ে, তাঁর হবু স্বামীকে আগেই উপহার দেওয়া হয়েছে প্রায় ৩ কোটির ল্যান্ড রোভার ডিফেন্ডার। বিহারের প্রাক্তন বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গীর বিয়ের আয়োজন তো অনন্ত আম্বানির বিয়েকে টেক্কা দেবে। ২৫ নভেম্বর বিয়ে। তার আগে থেকেই পাটনার কাছে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম নাদওয়ান সেজে উঠেছে বিবাহ আসরে।

অনন্ত সিং

এই বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড় দৌড়ের প্রতিযোগিতা। প্রায় ১২ বিঘা জমির উপর তৈরি করা হচ্ছে দৌড়ের মাঠ। বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান-সহ বিভিন্ন জায়গা থেকে ৫০-এর বেশি ঘোড়া নিয়ে আসছেন মালিকেরা। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীর জন্য থাকছে নতুন মহিন্দ্রা থর। দ্বিতীয় পুরস্কার মোটরবাইক, তৃতীয় পুরস্কার স্কুটার। ২৫ নভেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত এই প্রতিযোগিতা হওয়ার কথা।

আরও পড়ুন, বন্ধ ক্যাফে ফের খুলে চলল রাতভর পার্টি! ভোররাতে গণধর্ষণ তরুণীকে, তিন ধৃতের দু’জন

জামাইয়ের উপহারও কম চমকপ্রদ নয়

অনন্ত সিংয়ের মেয়ের হবু স্বামী ঋষিকেশ কুমার, যিনি অঙ্কিত নামেও পরিচিত, পেয়েছেন সাদা রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডার। গাড়িটির দাম প্রায় ৩ কোটি টাকা বলে জানা গিয়েছে। তিলক অনুষ্ঠানেই এই উপহার দেওয়া হয়। পাশাপাশি ১০০ গ্রামের সোনার চেন, ৮০ গ্রামের ব্রেসলেট-সহ আরও কিছু উপহারও দেওয়া হয়েছে। দিয়েছে রুপোর বাসনও। 

কত অতিথি? কী কী খাবার?

অতিথি আপ্যায়নের আয়োজনেও রয়েছে বিপুল চমক। প্রায় ৫ লক্ষ অতিথির সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। তাঁদের জন্য থাকছে ১৫০ রকমের খাবার। রান্নার কাজে যুক্ত রয়েছেন ৫০০-রও বেশি ময়রা। একাধিক জায়গায় রান্নার করার ব্যবস্থা রয়েছে। মিষ্টি তৈরির জন্যও চলছে রাতভর কাজ। রান্নার প্রয়োজন মেটাতে ট্যাঙ্কারে করে দুধ আনা হচ্ছে বলেও খবর।

বিয়ের মণ্ডপ তৈরিতেও থাকছে বিশেষ আয়োজন। জয়মালার অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে জয়পুরের স্থাপত্যের আদলে বড় মঞ্চ। ভিআইপি অতিথিদের আসার জন্য হেলিপ্যাড তৈরির পরিকল্পনাও রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ভোজপুরি সিনেমা জগতের একাধিক পরিচিত মুখকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অনন্ত সিং জানিয়েছেন, আমন্ত্রণপত্র না থাকলেও কেউ বিয়েতে আসতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে।

আরও পড়ুন, 'আমার সঙ্গে বিছানায়...', শিক্ষকের অশালীন মেসেজ! চাপের মুখে শেষপর্যন্ত ছাত্রীর এ কী সিদ্ধান্ত?

তবে এত আয়োজনের মধ্যেও চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। বৃষ্টিতে বিয়ের মাঠ ও ঘোড়দৌড়ের জায়গার একাংশে জল-কাদা জমেছে। ফলে মাঠ সমান করা এবং জল সরানোর কাজে ব্যস্ত কর্মীরা। নির্ধারিত দিনে ঘোড়দৌড় ও অন্যান্য আয়োজন ঠিকমতো করা যাবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে বিয়ের আগেই অনন্ত সিংয়ের মেয়ের এই অনুষ্ঠান হয়ে উঠেছে আলোচনার বিষয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bihar