SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- সিটিং জজের পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, কমিটির রিপোর্ট রাজ্য সরকার গ্রহণ করবে। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী, ১৭টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক এবং যোগ্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি। কল্পনা জানার দুই সন্তানের অভিভাবক হিসেবেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। প্রথমে পরিবারের পক্ষ থেকে চেক নিতে অস্বীকার করা হলেও, পরে মুখ্যমন্ত্রী জানান, ওই অর্থ সন্তানদের নামে সুরক্ষিত রাখা হবে।

Written By Soumita Khan
Published: Oct 25, 2026, 08:12 AM IST | Updated: Oct 25, 2026, 04:01 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: সিটিং জজের পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, কমিটির রিপোর্ট রাজ্য সরকার গ্রহণ করবে। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী, ১৭টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক এবং যোগ্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি। কল্পনা জানার দুই সন্তানের অভিভাবক হিসেবেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। প্রথমে পরিবারের পক্ষ থেকে চেক নিতে অস্বীকার করা হলেও, পরে মুখ্যমন্ত্রী জানান, ওই অর্থ সন্তানদের নামে সুরক্ষিত রাখা হবে।

 শিল্পী যোগেন চৌধুরী প্রয়াত। শহরের বেসরকারি হাসপাতালে ঘড়ির কাঁটায় সকাল ১০.১৫ নাগাদ জীবনাবসান ঘটে তাঁর। ওই হাসপাতালেই ভেন্টিলেশনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরণের রক্তের ক্যান্সারে ভুগেছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই (দলুই নয়)। ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে বিরাট কিছু সুস্থ হয়ে উঠতে পারেননি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসনটুকু ঠেকিয়ে রাখা গিয়েছিল। মহাষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ নিয়ে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শরীরে ছিল সেপসিসের (রক্তে বিষক্রিয়া) উপসর্গ।

 রাজারহাট নিউটাউনের কুখ্যাত জমি মাফিয়া নাজির হোসেন মন্ডলকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিস। নাজির হোসেন মন্ডল তিনি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী যেমন ঘনিষ্ঠ ছিলেন অন্যদিকে বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভাই ছিলেন। 

লক্ষ্মীপুজোর মুখে বাজারে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের। উৎসবের দিনে পুজোর উপকরণ থেকে শুরু করে ফলমূল ও প্রতিমার চড়া দামে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রেতারা। উল্টোদিকে বিক্রি কমে যাওয়া এবং পর্যাপ্ত জোগানের অভাবে ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন বিক্রেতারাও।


একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

25 Oct 2026, 3:59 PM

Lakshmi Puja accident: ফাঁকা বাড়িতে আগুন

লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিল পরিবার, ফাঁকা বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হল বিছানা আসবাবপত্র। রবিবার দুপুরে চুঁচুড়ার কামারপাড়া বলরামগলি এলাকায় রাজু মালের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা।টালির বাড়ির উপর থেকে ধোঁয়া দেখতে পান তারা।সেই সময় বাড়িতে কেউ ছিলেন না।লক্ষ্মী পুজোর সামগ্রী কিনতে গিয়েছিলেন সকলে।প্রতিবেশী ফোন করে জানান তার ঘরে আগুন লেগেছে।ফিরে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।প্রতিবেশীরা বালতি করে আগুন নেভায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও ততক্ষণে আগুন নিভে যায়।দমকলের কর্মীরা বাঁশের আগুন বালতি দিয়ে জল ঢেলে নেভায়।রাস্তা সঙ্কির্ন হওয়াতে দমকলের ইঞ্জিন ভিতরে ঢুকতে পারেনি।

25 Oct 2026, 3:58 PM

Fire Incident: মিষ্টির দোকানে বিধ্বংসী আগুন

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার বিডিও অফিস মোড়ে একটি মিষ্টির দোকানে বিধ্বংসী আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারের মালিকের বক্তব্য, গতকাল মধ্যরাতে হঠাৎই ওই মিষ্টির দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে দোকানের কর্মচারীরা। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা দোকান। দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে যায়, ফলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ফেটে যায় সিলিন্ডার ভর্তি গ্যাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। যদিও ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোটা এলাকা।

25 Oct 2026, 1:45 PM

Suvendu Adhikari: চোর বাগানে দুর্ঘটনায় মৃত ১৭টি পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

চোর বাগানে দুর্ঘটনায় মৃত ১৭টি পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, কল্পনা জানার দুই সন্তানের অভিভাবকও হবেন তিনি। সিটিং জজের পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, কমিটির রিপোর্ট রাজ্য সরকার গ্রহণ করবে। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী, ১৭টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক এবং যোগ্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি। কল্পনা জানার দুই সন্তানের অভিভাবক হিসেবেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। প্রথমে পরিবারের পক্ষ থেকে চেক নিতে অস্বীকার করা হলেও, পরে মুখ্যমন্ত্রী জানান, ওই অর্থ সন্তানদের নামে সুরক্ষিত রাখা হবে।

25 Oct 2026, 11:39 AM

Fire Incident: বাড়ির ভেতরে আগুনে পুড়ে মৃত এক ব্যাক্তি

গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে চেংমারি চাবাগানে বাড়ির ভেতরেই আগুনে পুড়ে মৃত্যু হল বাড়ির মালিকের। মর্মান্তিক এই ঘটনায় নাগরাকাটা ব্লকের চেংমারি চা বাগানের নেপাল লাইনে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম  অজয় তামাং(৪৫)।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় তামাং চেংমারি চা বাগানে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারে স্ত্রী ছাড়াও এক কন্যা সন্তান রয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারের ওপর শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে ওই দিন অজয় বাবুর  বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। এরপর তাঁরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং দমকল বিভাগকে খবর দেন। যদিও দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।  বাড়ির মধ্যে ঢুকেই দেখেন  অজয় তামাং আগুনে জ্বলসে গিয়েছে। তাকে উদ্ধার  ঘর থেকে বাইরে বের করে আনেন। খবর পেয়ে দমকল বিভাগের পাশাপাশি ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ। দমকল বিভাগ ও  পুলিশের অনুমান অজয় বাবু হয়ত বাড়িতে শুয়েছিলেন সেই সময় শর্টসার্কিট থেকে আগুন লেগে এই ঘটনা ঘটতে পারে যদিও এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি  রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সুত্রেই জানা গিয়েছে।

25 Oct 2026, 10:47 AM

Jogen Chowdhury Demise: শিল্পী যোগেন চৌধুরী প্রয়াত

শিল্পী যোগেন চৌধুরী প্রয়াত। ঘড়ির কাঁটায় সকাল দশটা মৃত্যু হয়েছে রুবি হাসপাতাল।

25 Oct 2026, 10:35 AM

Baguihati Police Station: জমি মাফিয়াকে গ্রেফতার

রাজারহাট নিউটাউনের কুখ্যাত জমি মাফিয়া নাজির হোসেন মন্ডলকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিস। নাজির হোসেন মন্ডল তিনি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী যেমন ঘনিষ্ঠ ছিলেন অন্যদিকে বিধাননগর পৌর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভাই ছিলেন। নাজির হোসেন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ রাজারহাট নিউটাউনের একাধিক জমি তিনি বেআইনিভাবে কেনাবেচা করতেন শুধু তাই নয় বাংলাদেশের মানুষজনকে বস্তিতে বসানোর অভিযোগ ছিল নাজির হোসেনের বিরুদ্ধে। ভোটের পরবর্তী সময় থেকেই তিনি গাঢা দিয়েছিলেন চিনার পার্ক এলাকা থেকে গতকাল রাতের বেলা বাগুইআটি থানার পুলিস নিউটাউনের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করে আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

25 Oct 2026, 9:46 AM

Civic Volunteer Death: বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! প্রিয় সহকর্মীর শেষযাত্রায় কাঁধ দিলেন আইসি ও ওসি, মানবিকতার নজির জলপাইগুড়িতে। পরনে পুলিসের উর্দি। কাঁধে প্রিয় সহকর্মীর মরদেহ। চোখেমুখে শোকের ছাপ। পদমর্যাদার দূরত্ব ভুলে সহকর্মীর শেষযাত্রায় কাঁধ দিলেন দুই পুলিশ আধিকারিক। একজন রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, অন্যজন বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু। দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ার আজিজুল হকের শেষযাত্রায় এমনই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ির রাজগঞ্জ।

25 Oct 2026, 9:46 AM

Basanti Road Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা বাসন্তীতে

সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বাসন্তীতে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোর সঙ্গে চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত এক, গুরুতর জখম চারজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাসন্তীর ধুঁড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে,  সকালে বাসন্তীর ধুঁড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী অটো যাত্রী নিয়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি চার চাকা গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির জেরেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে অটোটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন অটোর যাত্রীরা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন অটোচালক জিয়ারুল আকুঞ্জী(৪২),জাহাঙ্গীর মোল্লা,অসীমা ঠাকুর,সাথী সরদার সহ মোট পাঁচজন। স্থানীয়রা তাঁদের আর্তনাদে ছুটে আসেন। খবর দেওয়া হয় শিমুলতলা ফাঁড়ির পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে শিমুলতলা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

25 Oct 2026, 9:45 AM

Bangladesh: বালি পাথর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বাংলাদেশ থেকে এসে ভারতের বালি পাথর তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশীদের বিরুদ্ধে। বিএসএফ বাধা দিলে বিএসএফের উপর চড়াও হয় বাংলাদেশিরা। বিএসএফ দের লক্ষ্য করে পাথর ছুটতে থাকে বাংলাদেশীরা। আত্মরক্ষার্থে বাংলাদেশের উপর গ্রেনেড চালাতে বাধ্য হয় বিএসএফ। পরে বাংলাদেশিরা পালাতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ এর ভারত বাংলাদেশ সীমান্তে। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

25 Oct 2026, 8:17 AM

Durga Puja 2026: উৎসবের আমেজ পূর্ব মেদিনীপুরে

দীর্ঘ ৩১ বছরের পর দুর্গা প্রতিমার ফের বিসর্জন বসন্তিয়া হাই স্কুলের দীঘিতে । অবশেষে প্রশাসনিক সহযোগিতায় শোভাযাত্রা সহকারে দুর্গাপ্রতিমা নিরঞ্জন করল দেশপ্রাণ ব্লকের চালতির ‘আমরা কজন’ ক্লাব। নিরঞ্জনকে কেন্দ্র করে এলাকায় ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এত নিরাপত্তা কেন! কারুর মনে প্রশ্ন জাগতেই পারে। কোন কি বাধা ছিল? উত্তরে না, এলাকার বিধায়ক সুমিতা সীনহা জানিয়েছেন রাস্তা খারাপ ও এ ধরনের কিছু সমস্যা ছিল।ক্লাব কর্তৃপক্ষের দাবি, প্রশাসনিক সহযোগিতার অভাবে এতদিন শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হয়নি। উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা আরো বলেন বিগত সরকার এত মানুষকে নিয়ে বিসর্জন করার ক্ষেত্রে প্রশাসনিক যে সহযোগিতার প্রয়োজন ছিল তা করত না। সরকার এখন বদল হয়েছে মানুষের উৎসাহ উদ্দীপনা ও আনন্দের দিকটাও নজর রেখে এমন ব্যবস্থা করল। বর্তমানে রাস্তা ঢালাই হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। দীর্ঘদিনের বাধা কাটিয়ে এবার শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করতে পেরে খুশি ক্লাব সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ক্লাব সম্পাদক দিলীপ প্রধান প্রশাসন ও বিধায়ক কে ধন্যবাদ জানিয়েছেন। সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত চলে এই বিসর্জনের আমেজ।

25 Oct 2026, 8:16 AM

Taherpur: হেরোইন-সহ গ্রেফতার যুবক

দিনে টোটো চালক, আর রাতের অন্ধকারে হেরোইন পাচার! টোটো চালকের ছদ্মবেশে হেরোইন বিক্রি করতে গিয়ে বাদকুল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিসের হাতে গ্রেফতার হল এক যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ পুড়িয়া হেরোইন এবং নেশা করার বিভিন্ন সামগ্রী বলে পুলিস সূত্রে খবর। পুলিস সূত্রে জানা গিয়েছে, এর আগে হেরোইন-সহ দুই মহিলাকে গ্রেফতার করেছিল তাহেরপুর থানার পুলিস।

25 Oct 2026, 8:15 AM

Shantipur: সোশ্যাল মিডিয়া ভাইরাল বামা কালির নাচের স্থান পরিবর্তন শান্তিপুরে

শান্তিপুরের বামা কালীর নাচ দেখতে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য মানুষ। তবে এবার ভিড় সামলাতে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে পরিবর্তন করা হল নাচের স্থান। কলকাতার চোরবাগানে সপ্তমীর দিনের দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত বছর পর্যন্ত শান্তিপুরের বড়বাজার ঘাট চৌরাস্তার মোড়ে নাচানো হত বামা কালীকে। ভিড়ের কারণে গত বছরও অল্প সময়ের জন্য নাচের আয়োজন করা হয়েছিল। এবার প্রশাসনিক ব্যবস্থা মেনে বড়বাজার চৌরাস্তা থেকে প্রায় ৫০০ মিটার দূরে বেজপাড়ার মাঠে নাচানো হবে বামা কালীকে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মন্দির ও মাঠ পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। উদ্যোক্তারা জানান, ১৯৬৯ সালে প্রথম বামা কালীর ঘটপুজো শুরু হয়। ১৯৭০ সাল থেকে শুরু হয় প্রতিমাপুজো। প্রথমে এই কালী যমুনা কালী নামে পরিচিত ছিলেন। যমুনা চৌধুরী স্বপ্নাদেশ পাওয়ার পর পুজোর প্রচলন শুরু করেন বলে জানা যায়। পরবর্তীতে দেবী বামা কালী নামে পরিচিত হন।

25 Oct 2026, 8:14 AM

Lakshmi Puja 2026: নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের

লক্ষ্মীপুজোর মুখে বাজারে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের। উৎসবের দিনে পুজোর উপকরণ থেকে শুরু করে ফলমূল ও প্রতিমার চড়া দামে ক্ষোভ উগরে দিয়েছেন ক্রেতারা। উল্টোদিকে বিক্রি কমে যাওয়া এবং পর্যাপ্ত জোগানের অভাবে ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন বিক্রেতারাও।  

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES