SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: মাঝরাতে থানার ভিতরেই বিধ্বংসী আগুন! প্রাণপণে বাঁচানো হল কেস ডায়েরি ও গুরুত্বপূর্ণ নথি

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরের মধ্যে ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় এসেছিল ইন্ডিগো বিমান।

Written By Soumita Khan
Published: Oct 24, 2026, 07:35 AM IST | Updated: Oct 24, 2026, 08:23 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরের মধ্যে ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় এসেছিল ইন্ডিগো বিমান। বিমানের কেবিন ক্রু তারা প্রথম দেখতে পায় বিমানের শৌচালয়ের মধ্যে আয়নার উপরে লিপস্টিক দিয়ে লেখা রয়েছে বিমানে বোমা রাখা রয়েছে। ইতিমধ্যেই বিমানের মধ্যে সিআইএসএফের পক্ষ থেকে চিরুনি তল্লাশি শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে কে এই ধরনের বোমা রাখা আছে বলে লিখলো।

চোরবাগানের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম নৈহাটি বড়মার মন্দির চত্বর ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিস কমিশনার অমিত কুমার। এছাড়াও বড়মার মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার পুলিস আধিকারিকদের সঙ্গে নিয়ে নৈহাটির গঙ্গার ঘাট থেকে শুরু করে গোটা অরবিন্দ রোড ঘুরে দেখেন তিনি। কালীপুজোর দিন অগণিত মানুষের ভিড় সামাল দেওয়া এবং যাতে কোনও বড়সড় বিপত্তি না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই পরিদর্শন। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন পুলিস কমিশনার অমিত কুমার।
 

পরিবর্তনের বাংলায় আজ প্রথমবার কাকদ্বীপে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারে স্টিমার ঘাট সংলগ্ন স্টেডিয়াম ময়দানে অবতরণ করে তিনি সোজা কাকদ্বীপ রবীন্দ্রভবনে যাবেন এবং উচ্চতর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। বৈঠকে জেলাশাসক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবেন। মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আসন্ন গঙ্গাসাগর মেলার সার্বিক পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করা হবে এই বৈঠকে। পরিবর্তনের পর রাজ্যে এটি প্রথম গঙ্গাসাগর মেলা হওয়ায় পুণ্যার্থীদের সুরক্ষা, নতুন আঙ্গিকে সাজসজ্জা এবং যাতায়াত ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জোরালো দাবি ওঠার সম্ভাবনাও রয়েছে। বৈঠক শেষে কাকদ্বীপ স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে হেলিপেড থেকে রবীন্দ্রভবন পর্যন্ত সুদৃঢ় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিস ফোর্স, মেটাল ডিটেক্টর টিম, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। সব মিলিয়ে কাকদ্বীপের মাটি থেকে সুন্দরবনের উন্নয়নে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন সকলের নজর।

মাঝরাতে থানার ভিতরেই জ্বলছে আগুন! মালদার চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আগুনের গ্রাসে চলে আসে থানার মালখানা ঘর-সহ একাধিক ঘর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে তাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিসকর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাতে এই ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিস আধিকারিক। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ অন্যান্য সামগ্রী কোনওরকমে উদ্ধার করে বাইরে বের করে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মাঝরাতে থানার ভিতরে এভাবে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।
 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

24 Oct 2026, 8:22 PM

অতি সংকটজনক শিল্পী যোগেন চৌধুরী, ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে

Jogen Chowdhury:  ব্লাড ক্যান্সার ও ইউটিআই নিয়ে রুবি হাসপাতালে ভেন্টিলেশনে শিল্পী যোগেন চৌধুরী। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করছেন হেমাটোঅঙ্কোলজিস্ট তুফানকান্তি দোলাই। ৯টা সাইকেল কেমো চলেছে। কিন্তু এই ৮৭ বছর বয়সে বিরাট কিছু সুস্থ হয়ে উঠতে পারেননি। শুধুমাত্র ক্যান্সারের আগ্রাসনটুকু ঠেকিয়ে রাখা গিয়েছিল। 

24 Oct 2026, 4:21 PM

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক। কলকাতা বিমানবন্দরের মধ্যে ইন্ডিগো বিমানে বোমা আতঙ্ক থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় এসেছিল ইন্ডিগো বিমান। বিমানের কেবিন ক্রু তারা প্রথম দেখতে পায় বিমানের শৌচালয়ের মধ্যে আয়নার উপরে লিপস্টিক দিয়ে লেখা রয়েছে বিমানে বোমা রাখা রয়েছে। ইতিমধ্যেই বিমানের মধ্যে সিআইএসএফের পক্ষ থেকে চিরুনি তল্লাশি শুরু হয়েছে খতিয়ে দেখা হচ্ছে কে এই ধরনের বোমা রাখা আছে বলে লিখলো।

24 Oct 2026, 11:42 AM

Abhishek Banerjee: মানহানি নোটিস পাঠালেন অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় সরব অভিযুক্তকে মানহানি নোটিস পাঠালেন অভিষেক। সম্প্রতি ভাইপোর ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে অভিযুক্ত সন্তু। তাঁকেই নোটিস ধরালেন ভাইপো অভিষেক।

24 Oct 2026, 9:11 AM

Kalipuja 2026: নৈহাটি বড়মার মন্দির চত্বরে তত্‍পরতা

চোরবাগানের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম নৈহাটি বড়মার মন্দির চত্বর ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিস কমিশনার অমিত কুমার। এছাড়াও বড়মার মন্দির ফাঁড়ি ও নৈহাটি থানার পুলিস আধিকারিকদের সঙ্গে নিয়ে নৈহাটির গঙ্গার ঘাট থেকে শুরু করে গোটা অরবিন্দ রোড ঘুরে দেখেন তিনি। কালীপুজোর দিন অগণিত মানুষের ভিড় সামাল দেওয়া এবং যাতে কোনও বড়সড় বিপত্তি না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই পরিদর্শন। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন পুলিস কমিশনার অমিত কুমার।
 

24 Oct 2026, 8:50 AM

CM Suvendu Adhikari: কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও জনসভা

পরিবর্তনের বাংলায় আজ প্রথমবার কাকদ্বীপে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারে স্টিমার ঘাট সংলগ্ন স্টেডিয়াম ময়দানে অবতরণ করে তিনি সোজা কাকদ্বীপ রবীন্দ্রভবনে যাবেন এবং উচ্চতর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে। বৈঠকে জেলাশাসক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত থাকবেন। মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আসন্ন গঙ্গাসাগর মেলার সার্বিক পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করা হবে এই বৈঠকে। পরিবর্তনের পর রাজ্যে এটি প্রথম গঙ্গাসাগর মেলা হওয়ায় পুণ্যার্থীদের সুরক্ষা, নতুন আঙ্গিকে সাজসজ্জা এবং যাতায়াত ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার জোরালো দাবি ওঠার সম্ভাবনাও রয়েছে। বৈঠক শেষে কাকদ্বীপ স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে হেলিপেড থেকে রবীন্দ্রভবন পর্যন্ত সুদৃঢ় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ ফোর্স, মেটাল ডিটেক্টর টিম, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। সব মিলিয়ে কাকদ্বীপের মাটি থেকে সুন্দরবনের উন্নয়নে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন সকলের নজর।

24 Oct 2026, 7:41 AM

Chorbagan Incident: চোরবাগান দুর্ঘটনা

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন নিয়ে জটিলতা কাটল। শুক্রবার ওই পুজো চত্বরে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপের একটি অংশ খুলে প্রতিমা বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই তদন্ত কমিটির প্রধান হিসেবে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে প্রতিমা রেখে দেওয়ার ব্যাপার নেই।

24 Oct 2026, 7:39 AM

Kalna:

গত পরশু দিন এক যুবক জলে তলিয়ে যায়, ADM ও কালনা মহকুমা শাসক কালনা ঘাট পরিদর্শন করে যাওয়ার পর ফের ঠাকুর ভাসান দিতে গিয়ে নিখোঁজ যুবক সুরজিৎ অধিকারী। তাঁর বাড়িতে গেলেন বিজেপির প্রতিনিধি দল। ফোনে তার পরিবারের সঙ্গে কথা বললেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন। পরবর্তী সময় নিখোঁজ ওই যুবকের পরিবার যেই পুজো কমিটির সঙ্গে তাদের বাড়ির ছেলে ঠাকুর ভাসানে গিয়েছিলেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী মৌসুমী মন্ডল তিনি বলেন আমরা নিখোঁজ ছেলেটির পরিবারের পাশে গিয়েছিলাম তার বাবা-মায়ের পাশে দাঁড়িয়েছি তাদের সাথে কথাও বলেছি তাদের সমবেদনা জানানোর ভাষা নেই। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক তবে আজকের পর নির্দিষ্ট প্রশাসনের দ্বারা যে ঘাট ঠাকুর ভাসানোর জন্য চিহ্নিত রয়েছে সেখানেই ঠাকুর ভাসান দিতে হবে।    

24 Oct 2026, 7:39 AM

Road Accident: অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৬

ভয়াবহ এক পথ দুর্ঘটনা ঘটে বাসন্তী থানার সরবেড়িয়া এলাকায়। অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন অটোর ৬ জন যাত্রী।  আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে ঘিরে এলাকায়  চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন  যাত্রী বোঝাই একটি অটো ক্যানিংয়ের দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অটোটি রাস্তার পাশেই উল্টে যায় এবং অটোর ভিতরে থাকা ছয়জন যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অটোর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। তাঁদের আর্তনাদ শুনে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৬ জনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। বাকি তিনজনও গুরুতর জখম। এদিকে দুর্ঘটনার পর ট্রাক সহ চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে এবং বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল, তার জেরেই এই দুর্ঘটনা।

Add Zee News as a Preferred Source

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES