Arambag: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ
প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সতীতলা এলাকা। বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন জখম হয়েছে। দু,পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারধরের পাশাপাশি কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও দাবি স্থানীয়দের। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস। জানা গেছে, দুই পাড়াতেই দুর্গাপুজো হয়। প্রতিমা ভাসানের আগে সিঁদুর খেলা ও নাচগান চলছিল। সেখানে অন্য পাড়ার কয়েকজন যুবক এসে সেখানে নাচানাচি শুরু করে। তখনই দুই পাড়ার কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
22 Oct 2026 09:27 IST (IST)
Jalpaiguri: বিজয়ার মিষ্টিমুখে নতুন ছবি জলপাইগুড়িতে
পুজোর মরশুমে ফুড সেফটি দফতর ও প্রশাসনের লাগাতার অভিযানের জের, মিষ্টির দোকানগুলিতে রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে। বিজয়া দশমী মানেই মিষ্টিমুখ। সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। তবে এবারের বিজয়ায় মিষ্টির বাজারে চোখে পড়ছে অন্য ছবি। একসময় যে সমস্ত দোকানে রংবেরঙের মিষ্টির পসরা সাজানো থাকত, সেখানে এখন রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে। পুজোর মরশুমে ফুড সেফটি দফতর ও প্রশাসনের লাগাতার অভিযানের জেরেই মিষ্টির দোকানগুলিতে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ এলএমবি মিষ্টান্ন ভান্ডার থেকে শুরু করে নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন দোকান এবং শহরের বিভিন্ন প্রান্তের মিষ্টির দোকানগুলিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মিহিদানা, সীতাভোগ, ছানার পোলাও, রসগোল্লা ও সন্দেশের মতো হরেক রকমের মিষ্টি কিনতে দোকানে হাজির হচ্ছেন সাধারণ মানুষ।
22 Oct 2026 09:27 IST (IST)
Asansol: লাঠিখেলার ছন্দে মাতল আসানসোলে
আসানসোল ডঙ্কা ও নানা বাদ্যযন্ত্রের তালে লাঠিখেলার প্রদর্শনী। তার সঙ্গে শোভাযাত্রার উৎসাহ-উদ্দীপনা। মহাবীর আখড়াকে ঘিরে এমনই ছবি দেখা গেল আসানসোলের জিটি রোডে। শহরের বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রা নিয়ে এসে আখড়ার সদস্যেরা মিলিত হন জিটি রোডে। সেখানে বাদ্যযন্ত্রের ছন্দে শুরু হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা। এ বারের আখড়ায় বিশেষ ভাবে নজর কেড়েছে মহিলাদের অংশগ্রহণ। পুরুষদের পাশাপাশি মহিলারাও লাঠিখেলার প্রদর্শনীতে সামিল হন। তাঁদের দক্ষতা ও সাবলীল কসরত দর্শকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। ডঙ্কার আওয়াজ এবং লাঠির দ্রুত চালনায় জমে ওঠে গোটা পরিবেশ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোভাযাত্রা এবং লাঠিখেলার প্রদর্শনীকে ঘিরে জিটি রোডে তৈরি হয় উৎসবের আবহ। ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এ বারের মহাবীর আখড়াকে দিয়েছে বাড়তি মাত্রা।
22 Oct 2026 09:26 IST (IST)
Congress Party Office: কংগ্রেস পার্টি অফিসে হামলা
সিপিআইএম পার্টি অফিসের পাশাপাশি কংগ্রেস পার্টি অফিসে হামলা রাজারহাটে। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো চেয়ার টেবিল। রাজারহাট বসিনা মন্ডল পাড়ায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করার পর ঢিল ছোড়া দূরত্বে শিবতলায় কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। গভীর রাতে তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। সকালে নজরে আসে স্থানীয় মানুষের। এরপর নেতৃত্বদের খবর দেওয়া হয়। অভিযোগ দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।
22 Oct 2026 09:25 IST (IST)
CPIM Office Vandalise: সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর
ফের আক্রান্ত সিপিআইএম পার্টি অফিস। এবার রাজারহাট থানা এলাকার বসিনা মন্ডল পাড়ার পার্টি অফিস। সিপিআইএম এর অফিযোগ, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা এই হামলা চালায়। গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে রীতিমত হামলা চালায়। অফিসের ভিতরে থাকা চেয়ার টেবিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজ সকালে স্থানীয়রা দেখে খবর দেয় নেতৃত্বকে। অভিযোগ এর আগেও এই অফিস দখল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি। গতকাল রাতে ভাঙচুর করা হয়। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।
22 Oct 2026 08:06 IST (IST)
Jalpaiguri: ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত
চারদিকে যখন দুর্গাপুজোর আনন্দ, তখন এক সদ্যোজাত শিশুর জীবন বাঁচাতে মানবিকতার অনন্য নজির গড়লেন ধূপগুড়ির এক দম্পতি। অন্ধকারে পুকুরপাড়ের জঙ্গলের পাশে ড্রেন থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার হল এক সদ্যোজাত পুত্রসন্তান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায়।
22 Oct 2026 08:05 IST (IST)
Weather Update: হেমন্তের শুষ্ক আবহাওয়া
আগামী সোমবার পর্যন্ত রাজ্যে হেমন্তের শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি। অক্টোবর শেষে আবার বৃষ্টি। ঘূর্ণিঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
22 Oct 2026 08:03 IST (IST)
Kolkata News: বিস্ফোরক বোঝাই গাড়ি আটক
দত্তপুকুর তেঁতুলতলা এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করে বেঙ্গল STF। পাশেই একটি গাড়ির শোরুমের মালিক রবিউল শেখ তাকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হয়। বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে কলকাতায় আসছিল বলে এমনটাই প্রাথমিক অনুমান। গাড়িটি রাস্তার উপরে দাঁড় করানো ছিল আগে থেকেই খবর ছিল বেঙ্গল STF কাছে। গাড়িটিকে বারাসাত ফাঁড়ির কাছে ঘিরে রাখা হয়। গাড়ির শোরুমের এক কর্মচারী জানায়, মালিক রবিউল শেখ সকাল থেকেই বাইকের শোরুমে ছিলেন। দুপুরের দিকে হঠাৎ পুলিস আসে শোরুম থেকে কাউকে বেরোতে দেয়নি। মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১১: ৫৫ নাগাদ মালিককে আটক করে নিয়ে যায়।
আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
West Bengal, India Breaking News Live Updates: ফের আক্রান্ত সিপিআইএম পার্টি অফিস। এবার রাজারহাট থানা এলাকার বসিনা মন্ডল পাড়ার পার্টি অফিস। সিপিআইএম এর অফিযোগ, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা এই হামলা চালায়। গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে রীতিমত হামলা চালায়। অফিসের ভিতরে থাকা চেয়ার টেবিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজ সকালে স্থানীয়রা দেখে খবর দেয় নেতৃত্বকে। অভিযোগ এর আগেও এই অফিস দখল করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি। গতকাল রাতে ভাঙচুর করা হয়। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিস।
সিপিআইএম পার্টি অফিসের পাশাপাশি কংগ্রেস পার্টি অফিসে হামলা রাজারহাটে। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো চেয়ার টেবিল। রাজারহাট বসিনা মন্ডল পাড়ায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করার পর ঢিল ছোড়া দূরত্বে শিবতলায় কংগ্রেস এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। গভীর রাতে তালা ভেঙে পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। সকালে নজরে আসে স্থানীয় মানুষের। এরপর নেতৃত্বদের খবর দেওয়া হয়। অভিযোগ দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।
দত্তপুকুর তেঁতুলতলা এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করে বেঙ্গল STF। ইতিমধ্যেই পাশেই একটি গাড়ির শোরুমের মালিক রবিউল শেখ তাকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে কলকাতায় আসছিল বলে এমনটাই প্রাথমিক অনুমান গাড়িটি রাস্তার উপরে দাঁড় করানো ছিল আগে থেকেই খবর ছিল বেঙ্গল STF কাছে। গাড়িটিকে বারাসাত ফাঁড়ির কাছে ঘিরে রাখা হয়েছে, NIA টিম রবিউল শেখের বামন গাছের বাড়িতে গেছে। গাড়ির শোরুমের এক কর্মচারী জানায় মালিক রবিউল শেখ সকালে থেকেই বাইকের শোরুমে ছিলেন দুপুরের দিকে হঠাৎ পুলিস আসে শোরুম থেকে কাউকে বেরোতে দেয়নি। মালিক কে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১১:৫৫ নাগাদ মালিককে আটক করে নিয়ে যায়।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES