SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: বিসর্জনে জিরো টলারেন্স! ডিজে নিষিদ্ধ, জলে ফুল-মালা নয়, থাকছেন ১২ IPS-সহ বিশাল বাহিনী-ডুবুরিও

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written By Sudeshna Paul Saha
Published: Oct 21, 2026, 07:54 AM IST | Updated: Oct 21, 2026, 10:04 AM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: ঘটনাবিহীন বিসর্জন সারতে একাধিক পদক্ষেপ সরকারের। ক্রেন ও ট্রলি নিয়েও রয়েছে নির্দেশিকা। কলকাতার ২২ টা বিসর্জন ঘাটের জন্যেও নির্দেশিকা জারি রাজ্যের। কলকাতার চারটে প্রধান ঘাটের মধ্যে রয়েছে বাজে কদমতলা ঘাট। এখানে ৪টে ক্রেন রাখা হবে। ফুল-মালা পুজার সামগ্রী কোনোটা জলে ফেললে হবে না। মানতে হবে দূষণ পর্ষদের নিয়ম। ঘাটে কাঠামো তোলার জন্যে ক্রেন থাকলেও থাকবেন পুরকর্মীরাও৷। প্রতিটি বিসর্জনের ঘাটে পর্যাপ্ত পুলিশ বাহিনী, ডুবুরি ও SOP অনুযায়ী সিসিটিভি ক্যামেরা ও লাইটিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিসকে কড়া নির্দেশ সরকারের। ১২ জন আইপিএস থাকবেন বিসর্জনের ডিউটিতে। ঘাটগুলোর নিরাপত্তায় মোতায়েন হবে বাড়তি ফোর্স। থাকবে সিভিল ডিফেন্স, রিভার পুলিস ও ডুবুরি। রাখতে হবে যথাযথ লাইটের ব্যবস্থা। ডিজে নিষিদ্ধ করা হয়েছে ঘাটে। প্রতিটি ঘাটে স্বাস্থ্য দফতরের একটা মেডিক্যাল টিম মোতায়েন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ডাইভারশনে থাকছে বাড়তি ফোর্স।

ওদিকে চোরবাগানের ঘটনার পরও হুঁশ ফেরেনি। লটারির টিকিট বিক্রির নামে আগে মন্ডপে ঢোকার সুযোগ দেওয়ার অভিযোগে ব্যান্ডেলের এক পুজো কমিটির দুই সদস্যকে নবমীর সন্ধ্যায় তুলে নিয়ে যায় পুলিস। প্রতিবাদে আলো নিভিয়ে রাস্তা অবরোধ করে ব্যান্ডেলের কেওটা নবীন সংঘ ক্লাবের সদস্যরা।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

21 Oct 2026, 10:03 AM

Suvendu Adhikari visits Chorbagan stampede victim family: চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে মুখ্যমন্ত্রী

প্রিয়ার বাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিউ ব্যারাকপুরে নিরাপত্তা জোরদার।

নিউ ব্যারাকপুরের লেনিনগড়ে মৃত প্রিয়া সমাদ্দারের বাড়িতে আজ আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই গোটা এলাকায় প্রস্তুতি তুঙ্গে।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় পুলিশি তৎপরতা চোখে পড়ছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও চলছে।

21 Oct 2026, 8:11 AM

Durga Puja 2026: বিসর্জনের নিরাপত্তায় কড়া প্রশাসন, জারি নির্দেশিকা

ঘটনাবিহীন বিসর্জন সারতে একাধিক পদক্ষেপ সরকারের। ক্রেন ও ট্রলি নিয়েও রয়েছে নির্দেশিকা। কলকাতার ২২ টা বিসর্জন ঘাটের জন্যেও নির্দেশিকা জারি রাজ্যের। কলকাতার চারটে প্রধান ঘাটের মধ্যে রয়েছে বাজে কদমতলা ঘাট। এখানে ৪টে ক্রেন রাখা হবে। ফুল-মালা পুজার সামগ্রী কোনোটা জলে ফেললে হবে না। মানতে হবে দূষণ পর্ষদের নিয়ম। ঘাটে কাঠামো তোলার জন্যে ক্রেন থাকলেও থাকবেন পুরকর্মীরাও৷। প্রতিটি বিসর্জনের ঘাটে পর্যাপ্ত পুলিশ বাহিনী, ডুবুরি ও SOP অনুযায়ী সিসিটিভি ক্যামেরা ও লাইটিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। 

চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিসকে কড়া নির্দেশ সরকারের। ১২ জন আইপিএস থাকবেন বিসর্জনের ডিউটিতে। ঘাটগুলোর নিরাপত্তায় মোতায়েন হবে বাড়তি ফোর্স। থাকবে সিভিল ডিফেন্স, রিভার পুলিস ও ডুবুরি। রাখতে হবে যথাযথ লাইটের ব্যবস্থা। ডিজে নিষিদ্ধ করা হয়েছে ঘাটে। প্রতিটি ঘাটে স্বাস্থ্য দফতরের একটা মেডিক্যাল টিম মোতায়েন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ডাইভারশনে থাকছে বাড়তি ফোর্স।

 
 
 
 


 

21 Oct 2026, 8:10 AM

NCPI: আরও ২ সপ্তাহ সময় চাইলেন NCPI সাংসদরা

লোকসভা স্পিকারের কাছে আবার দু-সপ্তাহ সময় চেয়ে চিঠি দিলেন এনসিপিআই সাংসদরা। এই নিয়ে ৫ বার সময় চাওয়া হল।

প্রথমে সাত দিন, দ্বিতীয় দফায় তিন সপ্তাহ এবং তৃতীয় দফায় জবাব দেওয়ার জন্য দু’সপ্তাহ এবং চতুর্থ বার আবারও দু-সপ্তাহ সময় চেয়েছিলেন এনসিপিআই সাংসদেরা।

এখন আরও দু-সপ্তাহ সময় চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপুজোর জন্য জনপ্রতিনিধিরা ব্যস্ত রয়েছেন। তাই জবাব দেওয়ার সময় পাচ্ছেন না তাঁরা।

এখন দেখার লোকসভার স্পিকার ওম বিড়লা আগের মতো আবার একবার এনসিপিআই সাংসদদের সময় মঞ্জুর করেন কিনা।

21 Oct 2026, 8:06 AM

Durga Puja 2026: লটারিতে কড়া পুলিস

চোরবাগানের ঘটনার পরেও হুঁশ ফেরেনি। লটারির টিকিট বিক্রির নামে আগে মন্ডপে ঢোকার সুযোগ দেওয়ার অভিযোগে হুগলির ব্যান্ডেলের এক পুজো কমিটির দুই সদস্যকে তুলে নিয়ে যায় পুলিস। প্রতিবাদে আলো নিভিয়ে রাস্তা অবরোধ করেন কেওটা নবীন সংঘ ক্লাবের সদস্যরা।

চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনও ভিআইপি পাস থাকবে না। সবাই লাইন দিয়ে ঠাকুর দেখবে। কিন্তু ব্যান্ডেলের কেওটা নবীন সংঘ কুড়ি টাকা করে লটারির টিকিট বিক্রি করছিল। সেই টিকিট কাটলেই মিলছিল দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে মন্ডপে ঢোকার সুযোগ। যা ভিআইপি পাসের সমতূল্য বলে মনে করে প্রশাসন।

এদিকে পুজো কমিটির দুই সদস্যকে তুলে নিয়ে যেতেই পথ মন্ডপের সামনে জিটি রোড অবরোধ করেন সদস্যরা। আলো নিভিয়ে চলে প্রতিবাদ। অবরোধ তুলতে চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা বিশাল পুলিস বাহিনী নিয়ে চন্দননগর পুলিসের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায় সেখানে পৌঁছান। ক্লাব সদস্যদের সঙ্গে বাদানুবাদ চলে।

ক্লাব সদস্যদের দাবি অন্য জায়গাতেও চলছে লটারি। লটারির টিকিট বিক্রি করে পুজো কমিটির বেশ কিছুটা অর্থ আসে। তাই প্রতিবছর এই লটারি হয়। দর্শনার্থী যারা লাইনে দাঁড়াতে চান না তারা লটারি কেটে মন্ডপে ঢুকে পারেন। তবে এবার চোরবাগানের ঘটনায় সতর্ক পুলিশ প্রশাসন। নিরাপত্তায় কোনও ফাঁকফোঁকর রাখতে চাইছে না। কিছু সময় পর আটক দু'জনকে পুলিশ ছেড়ে দিলে অবরোধ সরিয়ে নেয় পুজো কমিটি।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES