SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

LIVE Update: প্রতিমার মাপ দেখেই ঠিক হবে ঘাট! প্রতিমা পিছু ঘাটে কতজন? প্রশাসন-পুলিসের মাস্টারপ্ল্যান

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- উৎসবের আবহে অগ্নিকাণ্ড বাঘাযতীনে। নবমীর সকালে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভোররাতে আগুন লাগে বলে জানা গেছে। পুড়ে ছাই কমপক্ষে ৪৫ দোকান। তবে হতাহতের কোনও খবর নেই। কীসের থেকে আগুন লাগে এখনও জানা যায়নি। ওদিকে আজ চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 20, 2026, 09:19 AM IST | Updated: Oct 20, 2026, 02:16 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- প্রতিমার মাপ দেখেই ঠিক হবে ঘাট! প্রতিমা পিছু ঘাটে কতজন? প্রশাসন-পুলিসের মাস্টারপ্ল্যান। বিসর্জনের দিন যাতে কোনও রকমের কোনও সমস্যা না হয় তার জন্য আজ ঘাট পরিদর্শনে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী, কলকাতার পুর কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

উৎসবের আবহে অগ্নিকাণ্ড বাঘাযতীনে। নবমীর সকালে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভোররাতে আগুন লাগে বলে জানা গেছে। পুড়ে ছাই কমপক্ষে ৪৫টি দোকান। লক্ষাধিক টাকার ক্ষতি। তবে হতাহতের কোনও খবর নেই। কীসের থেকে আগুন লাগে এখনও জানা যায়নি।

ওদিকে আজ চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে চোরবাগানকাণ্ডে মৃতের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। হুগলির আরামবাগের মলয়পুরে চোরবাগানকাণ্ডে মৃতার বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। যাবেন চাকদহে চোরবাগানকাণ্ডে মৃতের বাড়িতেও। হুগলির বৈদ্যবাটিতে চোরবাগানকাণ্ডে মৃতা নার্স শ্রীপর্ণা পোদ্দারদের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাবেন বালিতে চোরবাগানকাণ্ডে মৃতের বাড়িতে।

এর পাশাপাশি, ঐতিহ্যবাহী নবকুমারী পুজোয় সাঙ্গ হল বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির দুর্গোৎসব। ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নবকুমারী পূজা। মহা নবমীর পুণ্যলগ্নে এই বিশেষ পুজোর মাধ্যমেই সর্বমঙ্গলা বাড়িতে শারদোৎসবের সমাপ্তি ঘটল।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

20 Oct 2026, 2:15 PM

Durga Puja 2026: বিসর্জনের মাস্টারপ্ল্যান, প্রতিমা দেখেই ঠিক হবে ঘাট

বিসর্জনের দিন যাতে কোনও রকমের কোনও সমস্যা না হয় তার জন্য আজ ঘাট পরিদর্শনে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী, কলকাতার পুর কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতিটি ঘাটের আয়তন অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া হবে যে প্রতিমা পিছু পুজো কমিটির পক্ষ থেকে কতজন ঘাটে ঢুকতে পারবেন। প্রতিমার সাইজ অনুযায়ী কোন প্রতিমা কোন ঘাটে যাবে তা রাস্তা থেকেই ভাগ করে দেওয়া হবে। ঘাটে যাতে সব সময় আলোর বন্দোবস্ত সঠিক থাকে,  শুধু তাই নয় যাতে নদীতেও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা যাতে থাকে, উপযুক্ত পরিমাণ কুলি যাতে থাকে, সেই সামগ্রিক সমস্ত কিছুরই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

20 Oct 2026, 11:41 AM

Chorbagan Stampede: কালিয়া ও সন্তুর খোঁজে পুলিস

চোরবাগানে বিপর্যয়ের সময় মাইকে অ্যানাউন্সমেন্ট কে বা কারা করলো? "প্যান্ডেল ভেঙে পড়ছে, বেড়িয়ে যান," দায়িত্বজ্ঞানহীনভাবে কে বলল? কালিয়া ও সন্তু, এই দুজন ওই সময় পুজো কমিটির অফিস রুমে অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিল বলে জানতে পেরেছে পুলিস। ঘটনার পর থেকেই পলাতক কালিয়া ও সন্তু। কালিয়া ও সন্তুর খোঁজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিস।

20 Oct 2026, 11:27 AM

Durga Puja 2026: বর্ধমানের সর্বমঙ্গলা বাড়িতে নবকুমারী পূজা

ঐতিহ্যবাহী নবকুমারী পূজায় সাঙ্গ হল বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির দুর্গোৎসব। ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নবকুমারী পূজা। মহা নবমীর পুণ্যলগ্নে এই বিশেষ পুজোর মধ্যে দিয়েই সর্বমঙ্গলা বাড়িতে শারদোৎসবের সমাপ্তি ঘটল।

বেলুড় মঠের পুজোপদ্ধতি ও ভাবধারা অনুযায়ী প্রতি বছর সর্বমঙ্গলা মন্দিরে এই কুমারী পুজোর আয়োজন করা হয়। তবে এখানকার মূল বৈশিষ্ট্য হল একসঙ্গে নয়জন বালিকাকে দেবীর নয়টি ভিন্ন রূপে আরাধনা করা। এবারও শাস্ত্রীয় রীতি মেনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা নয়জন বালিকাকে মা দুর্গার নয়টি রূপ—সন্ধ্যা, সরস্বতী, ত্রিধামূর্তি, কালিকা, সুভগা, উমা, মালিনী, কুব্জিকা ও অপরাজিতা রূপে সাজিয়ে পুজো করা হয়।

​পরনে লাল বেনারসি, কপালে চন্দনের তিলক, পায়ে আলতা, মাথায় মুকুট এবং ফুলের মালায় সেজে ওঠা এই কুমারীদের দেখতে সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়েছিল অগণিত ভক্তের ভিড়। ঢাকের বোল, শঙ্খধ্বনি এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাঝে পুরোহিতরা ভক্তিভরে তাঁদের পাদপদ্ম ধুয়ে পুষ্পাঞ্জলি ও আরতি নিবেদন করেন। পুজোশেষে কুমারীদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয়। জীবন্ত দেবীর রূপ দর্শন করে উপস্থিত পুণ্যার্থীরা  মঙ্গলকামনা  করেন। 

20 Oct 2026, 10:55 AM

Suvendu Adhikari: বৈদ্যবাটিতে শ্রীপর্ণাদের বাড়িতে আজ মুখ্যমন্ত্রী

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈদ্যবাটি মালির বাগানের মৃত যুবতী শ্রীপর্ণা পোদ্দারের বাড়ি যাবেন। চাঁপদানি ইন্দিরা ময়দানে হেলিকপ্টারে নেমে গাড়ি করে মালির বাগানে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে শ্রীপর্ণার বাবা শম্ভুনাথ ও মা স্বপ্না পোদ্দারের সঙ্গে দেখা করনেন। ঘোষণা মত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পঁচিশ লাখ টাকার চেক তুলে দেবেন। অন্যান্য সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আসার জন্য অপেক্ষায় মালির বাগান। চন্দননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা সকাল থেকে এলাকায় রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। পোদ্দার বাড়ি ঢোকার রাস্তা সারানো হয়েছে।

20 Oct 2026, 9:32 AM

Purulia Road Accident: পুরুলিয়ায় পথ দুর্ঘটনা

উৎসবের আবহ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। দুর্গাপুজো দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু পুরুলিয়ার আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির, গুরুতর আহত তাঁর স্ত্রী সহ দুই সন্তান । অষ্টমীর রাতে দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে পুরুলিয়া শহরে দুর্গাপুজো দেখে নিজে গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন বিশ্বরূপ মাঝি। মাঝপথে আড়ষা থানার হেঁসলা মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে সকলকে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিশ্বরূপ মাঝিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা । বাকিদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। 

20 Oct 2026, 9:28 AM

Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়ি মুখ্যমন্ত্রী

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আরামবাগের মলয়পুরের বালিয়া গ্রামে মৃত গৃহবধূ পিয়ালি পরামানিকের বাড়ি যাবেন। এই বাড়ির মেয়ে টগরী বেজ ও তার ছেলে সন্দীপ বেজও এই ঘটনায় মারা যান। তাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পাষন্ডা গ্রামে।সেখানেও যাবেন মুখ্যমন্ত্রী।
 

20 Oct 2026, 9:24 AM

Kolkata Fire: বাঘাযতীন বাজারে অগ্নিকাণ্ড

উৎসবের আবহে অগ্নিকাণ্ড বাঘাযতীনে। নবমীর সকালে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভোররাতে আগুন লাগে বলে জানা গেছে। পুড়ে ছাই শতাধিক দোকান।হতাহতের কোনও খবর নেই। কীসের থেকে আগুন লাগে এখনও জানা যায়নি। দমকলের ১৫ ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES