Bank Fire Incident: অষ্টমীর সকালে ব্যাংকে আগুন
অষ্টমীর সকালে আগুন লাগল ব্যাংকে। দমকলের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্বে আনা গেছে। দমকল ও স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের শুড়েকালনা স্টেট ব্যাংকের শাখায় আগুন লাগে। খবর যায় মেমারি ফায়ার সার্ভিসে। সেখান থেকে দ্রুত দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। ফায়ার অফিসার অভিজিৎ বেরা জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। আরও জানা গিয়েছে, প্রথমে কম্পিউটার এবং কাগজপত্রে আগুন লাগে। ডেক্সটপ, শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র,কাগজপত্র যেখানে থাকে সেখানেই দমকল এসে আগুন দেখতে পায়। আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই দমকল পৌঁছে যায়। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায় নি।