অষ্টমীর সকালে আগুন লাগল ব্যাংকে। দমকলের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্বে আনা গেছে। দমকল ও স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের শুড়েকালনা স্টেট ব্যাংকের শাখায় আগুন লাগে। খবর যায় মেমারি ফায়ার সার্ভিসে। সেখান থেকে দ্রুত দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। ফায়ার অফিসার অভিজিৎ বেরা জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। আরও জানা গিয়েছে, প্রথমে কম্পিউটার এবং কাগজপত্রে আগুন লাগে। ডেক্সটপ, শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র,কাগজপত্র যেখানে থাকে সেখানেই দমকল এসে আগুন দেখতে পায়। আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই দমকল পৌঁছে যায়। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায় নি।
হাওড়ায় সিপিএমের বইয়ের স্টলে বিজেপি কর্মীদের হামলা অব্যাহত। গতকাল রাতে বিজেপি কর্মীরা চ্যাটার্জিহাট থানার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রোডের ওপর একটি বইয়ের স্টলে হামলা চালায় বলে অভিযোগ।পুরো স্টল ভেঙে তছনছ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিপিএম কর্মীরা। তারা চ্যাটার্জীহাট থানায় অভিযোগ দায়ের করেন। সিপিএম কর্মীদের অভিযোগ গত কয়েকদিন ধরেই বিজেপি কর্মীরা নানা আছিলায় তাদের ওপর আক্রমণের চেষ্টা করে। গতকাল রাতে প্রচুর বহিরাগত এবং এলাকার কিছু বিজেপি কর্মী পরিকল্পনামাফিক হামলা চালায়। বাধা দিতে গেলে কয়েকজন সিপিএম কর্মী আহত হয়। তারা ক্রেতা সেজে এসে কর্মীদের প্রশ্ন করে কেন আরএসএসের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে ? এরপরই ভাঙচুর চালায়। এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নজরুল এবং রবীন্দ্রনাথের বইও বাদ যায়নি। তারা ফেলে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চ্যাটার্জিহাট থানার পুলিশ। সিপিএম নেতারা জানিয়েছেন তারা ষাট বছর ধরে ওখানে স্টল তৈরি করেন। এবারেও হাওড়া পুরসভা এবং থানাতে আগেই জানিয়েছিল। তা সত্ত্বেও হামলা। আসলে তারা বইকে ভয় পায় বলে এই ধরনের অপকর্ম করছে। এই ঘটনার প্রতিবাদে আজ টেবিল পেতে ফের বই বিক্রি চালু করেন বিজেপি কর্মীরা। সিপিএম নেতৃত্ব জানিয়েছে বিজেপি কর্মীরা ডোমজুড়, সালকিয়া এবং পাঁচলার বইয়ের স্টলে একইভাবে হামলা করে।
উৎসবের আবহে অগ্নিকাণ্ড লিলুয়ায়। লিলুয়া রবীন্দ্র সরণির বাসিন্দারা অষ্টমীর দিন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। সেই সময় আচমকাই বাড়ির গ্যারেজ থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা সবকটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে লিলুয়া থানার পুলিস। ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিস ও দমকল।
সন্ধি পুজো শেষে মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।প্রতি বছরই জমকালো পুজো করতেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোতে প্রতি বছর কেঁদে ভাসাতেন কল্যাণ। পালা বদলের পর আরএমএস মাঠের পুজো এখন বিজেপির হাতে।এবার সেই পুজোয় ঠাঁই মেলেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শ্রীরামপুরেই যে আবাসনে থাকেন সেই গঙ্গা দর্শন আবাসনের পুজোতে দেখা গেলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্না।
কুণাল ঘোষের বিরুদ্ধে নতুন এফ আই আর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করায় পাল্টা অভিযোগ বিজেপির। এফআইআর নারকেলডাঙা থানায়। নোটিস দিল পুলিস। আজ মহাষ্টমীর দিন থানায় কুণালকে জিজ্ঞাসাবাদ।
বেলুড় মঠের নিয়ম মেনে কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়েছে কুমারী পুজো। দুর্গা পুজোয় কাটোয়ার মানুষদের কাছে বিশেষ আকর্ষণ কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পুজো। আজ মহা অষ্টমীর সকালে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শুরু হয়ে গেছে কুমারী পুজো। প্রতি বছরের মতন এবছরও বেলুড় মঠের নিয়মানুযায়ী সকাল ৯ টায় কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এই বছর কাটোয়ার টেলিফোন ময়দানের বাসিন্দা প্রিয়া ব্যানার্জী ও সুদীপ্ত ব্যানার্জীর ৯ বছর বয়সী কন্যা অর্চিতা ব্যানার্জী কাটোয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী রূপে পুজিতা হলেন। প্রথা মেনে ৯ বছরের কন্যা অর্চিতা ব্যানার্জীর কুমারী রূপে নাম দেওয়া হয়েছে কালসন্ধর্বা। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী নতুন শাড়ি, ফুল মালা ও অন্যান্য অলঙ্কারে সুসজ্জিতা ছোট্ট অর্চিতাকে মা দুর্গার সামনে বসিয়ে দেবী জ্ঞানে কুমারীর পুজো শুরু হয়েছে আর এই কুমারী পুজো দেখতে সকাল থেকেই মানুষের ভির জমছে কাটোয়ার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে।
দুর্গাপুজো উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পুজো। এই পুজো দর্শন করতে সোমবার আশ্রমে ভিড় জমালেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। শুধু জলপাইগুড়ি জেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এই পুজো দেখতে উপস্থিত হন। রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কঠোর নিয়ম-নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়। এই পুজোর অন্যতম আকর্ষণ একটি শিশু কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী রূপে পুজো করা। আশ্রমের মহারাজের পৌরোহিত্যে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তি, নিষ্ঠা ও আধ্যাত্মিক পরিবেশে কুমারী পুজো দেখতে সকাল থেকেই আশ্রমে ভক্তদের সমাগম হতে থাকে। এ বছর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজো আরও একটি বছর পূর্ণ করল। সারা বছর ধরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বহু ভক্ত। বিশেষ করে কুমারী পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। কোনও ধরনের জাঁকজমক ছাড়াই প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে আশ্রমে পুজো সম্পন্ন হয়। কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ভক্তদের উপস্থিতিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পুজো দর্শন করে ভক্তিভরে প্রার্থনা জানান। সব মিলিয়ে ধর্মীয় নিষ্ঠা, আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যের মেলবন্ধনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ঘিরে এদিন উৎসবমুখর হয়ে ওঠে গোটা আশ্রম চত্বর।
ডায়মন্ড হারবার শহরে পুজো মন্ডপের ঘোরার পাশাপাশি জীবন্ত দুর্গা পূজা মন্ডপে ঘুরে দেখছেন দর্শনার্থীরা, যথেষ্ট ভিড়, ডায়মন হারবার মাধবপুরে এভাবে জীবন্ত দুর্গা দর্শনার্থীদের মন কেড়েছে। দুর্গা মহিষাসুর লক্ষ্মী গণেশ কার্তিক জীবন্তভাবে মঞ্চে উপস্থাপনা করাতে এবং তার সঙ্গে আলোকসজ্জা সবমিলিয়ে বাংলার বাঙালির দুর্গোৎসবের এক অন্য মাত্রা এনে দিয়েছে। মূলত প্রজাপিতা ব্রহ্মকুমারী সংস্থা পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ। মূলত এখানে জ্ঞানের জন্য ধ্যানের প্রয়োজন সেই ধ্যান থেকে মানুষরূপী দুর্গা তার মহিমা তুলে ধরার চেষ্টা করেছে। এই সংস্থার সদস্যরা।
সরকারি টাউনশিপের ভিতরেই চিতাবাঘের হামলায় মৃত্যু হল একটি বাছুরের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে মাল ব্লকের ওদলাবাড়ির তিস্তা ব্যারেজ টাউনশিপ এলাকায়। স্থানীয়দের দাবি, টাউনশিপের চারপাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় ও জঙ্গল বেড়ে উঠেছে। ফলে আবাসনের বাসিন্দারা কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিস্তা ব্যারেজের অফিসের পিছনে ঝোপের মধ্যে একটি বাছুরের উপর হামলা চালায় চিতাবাঘ। সেই সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায়। হঠাৎ বাছুরের চিৎকার শুনে তিনি ঝোপের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন, একটি চিতাবাঘ বাছুরটিকে কামড়ে ধরে রয়েছে। তড়িঘড়ি অন্যদের খবর দেন তিনি। এরপর লোকজন জড়ো হতে শুরু করলে বাছুরটিকে ছেড়ে ঝোপের অন্য প্রান্তে চলে যায় চিতাবাঘটি।
West Bengal, India Breaking News Live Updates: উৎসবের আবহে অগ্নিকাণ্ড লিলুয়ায়। লিলুয়া রবীন্দ্র সরণির বাসিন্দারা অষ্টমীর দিন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। সেই সময় আচমকাই বাড়ির গ্যারেজ থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা সবকটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছে লিলুয়া থানার পুলিস। ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিস ও দমকল।
কুণাল ঘোষের বিরুদ্ধে নতুন এফ আই আর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করায় পাল্টা অভিযোগ বিজেপির। এফআইআর নারকেলডাঙা থানায়। নোটিস দিল পুলিস। আজ মহাষ্টমীর দিন থানায় কুণালকে জিজ্ঞাসাবাদ।
চোরবাগানের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর গোটা ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিসের তরফে। একাধিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। মণ্ডপের ভেতরে কোনও ভাবেই ভিড় করতে দেওয়া হচ্ছে না।
এর পাশাপাশি, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলায় নিষেধাজ্ঞা। সব ওসিকে মেসেজ দিয়ে পুজো কমিটিতে এই অডিও দিয়ে দর্শকদের সতর্ক করতে বলা হয়েছে।কেউ নির্দেশ অমান্য করলে মোবাইল বাজেয়াপ্ত করা হবে।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES