West Bengal, India Breaking News Live Updates: চোরবাগানের জনজোয়ারে পদপিষ্টের দুর্ঘটনা! মৃত ১৯, আহত ২৫- জি ২৪ ঘণ্টাকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা মেডিক্যালে পৌঁছান মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলেজের সমস্ত বিভাগের ইউনিট ইনচার্জ এবং অন্যান্য চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কলকাতা মেডিক্যাল কলেজ থেকে অনেক আহতকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। বন্ধ করা হয়েছে টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, চেতলা অগ্রণীর পুজো মন্ডপ। বন্ধ হয়েছে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের সমস্ত শো।
নেহা বোরাকে মুক্তি, বেলা ১২টায় আদালতে পেশ অভিজিৎ দীপকেকে।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ ও ১৭০ ধারার অধীনে আটক করা হয়েছে অভিজিৎ দীপকেকে। আজ তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) আদালতে পেশ করা হবে।
পূর্ব রেল দুর্গাপুজো উপলক্ষে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৭টি অতিরিক্ত লোকাল (EMU) ও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ পরিষেবাগুলি চলবে। ওদিকে ব্লু ও গ্রিন লাইনে পুজোয় মেট্রোরও বিশেষ সময়সূচি।
ষষ্ঠীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত একাধিক। মর্মান্তিক দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কেও। লরির নীচে চাপা পড়ে গুরুতর আহত চার বাইক আরোহী। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আবাসিকদের ২৪ ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাস ছাড়া নির্দেশ। ক্যানিংয়ের জিবনতলায় রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর বেশ কয়েকজন নেতাকর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES