• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, পরিবার পিছু ২৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Live Now

LIVE Update: চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, পরিবার পিছু ২৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- চোরবাগানের জনজোয়ারে পদপিষ্টের দুর্ঘটনা! মৃত ১৭, আহত ২৫- জি ২৪ ঘণ্টাকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Written BySudeshna Paul Saha
Published: Oct 17, 2026, 09:03 AM IST|Updated: Oct 18, 2026, 01:22 AM IST
joinshare
LIVE Update:  চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, পরিবার পিছু ২৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
18 Oct 2026 01:12 IST (IST)
share

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাত ১.১৫ মিনিট, চোরবাগানের দুর্ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৭ জনের, হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে রয়েছে এক শিশুও। ইতোমধ্যেই মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের একজনকে সরকারি চাকরিও দেবে সরকার। 

17 Oct 2026 23:26 IST (IST)

শুভেন্দু অধিকারীর বক্তব্য

জি ২৪ ঘণ্টাকে ফোনে মুখ্যমন্ত্রী বললেন, 'চোরবাগান সার্বজনীনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ওই সাড়ে সাতটা-আটটার দিকে। আমারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডিক্যাল কলেজে চলে আসি। ২৫ জন প্রাথমিক ভাবে ইনডিওর্ড হয়েছেন। যাঁর মধ্যে একজন ক্রিটিক্য়াল। আর ১৭ জনের দুঃখজনক মৃত্যু ঘটেছে। আমরা পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য যা যা করার করছি। ওই জায়গায় আপাতত ফরেন্সিক, এসটিএফ, কলকাতা পুলিস ওই জায়গাটা ফাঁকা করেছে। ওখানে আর কোনও ভিড় নেই। আমার শোক জানানোর ভাষা নেই। আমাদের পুরো উইংসগুলো একসঙ্গে কাজ করছে। এখন ২৫ জন ইনজিওর্ডকে সুস্থ করা ও বেটার ট্রিটমেন্ট দেওয়াই আমাদের প্রায়োরিটি। মৃত ১৭ জনের মধ্য়ে ৬ জন আইডেন্টিফায়েড হয়েছে। পরিবারগুলিকে আনার ব্য়বস্থা করছি। গোটা রাজ্য়বাসীকে বলব এটি শোকের ঘটনা। আমরা যা দায়িত্ব নিয়ে করব। প্য়ানিক করবেন না। পুজো কমিটিগুলিকে বলব, আপনাদের পার্টে যদি কোনও ত্রুটি থাকে, হঠাত্‍ বৃষ্টি আসলে, অনেকেই থিমের পুজো করেছেন। ওভারক্রাউডও হয়েছে। আপনারা দয়া করে প্রস্তুতি নেবেন যাকে এরকম কোনও ঘটনা না ঘটে। গোটা রাজ্যকে আবেদন করব ও পরিবারগুলির পাশে থাকব। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। এটা ভরসা রাখতে পারেন। আমরা ফ্যাক্ট ফাইন্ড করব এবং ফাইন্ড আউট করব, কেন এই মিস্যাপ ঘটল। আগামিকাল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী-সহ সকল মন্ত্রীরা যাবতীয় কর্মসূচি বাতিল করেছে।'
 
 
 
17 Oct 2026 22:38 IST (IST)

বন্ধ একাধিক পুজো মণ্ডপ

চোরবাগানের জনজোয়ারে পদপিষ্টের দুর্ঘটনা!  তুমুল ভিড়ে অসুস্থ প্রায় ৩৫ জন। কলকাতা মেডিক্যালে মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলেজের সমস্ত বিভাগের ইউনিট ইনচার্জ এবং অন্যান্য চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কলকাতা মেডিক্যাল কলেজ থেকে অনেক আহতকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। বন্ধ করা হয়েছে টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, চেতলা অগ্রণীর পুজো মন্ডপ। বন্ধ হয়েছে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের সমস্ত শো। 

 

17 Oct 2026 21:35 IST (IST)

চোরবাগানে আহত একাধিক...

সপ্তমীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৃষ্টি শুরু হয় কলকাতার একাধিক জায়গায়। সেই মুহূর্তে হাজার-হাজার দর্শনার্থী এসেছিলেন চোরবাগানের পুজো দেখতে। ভিড়ের মধ্যে প্রবল হুড়োহুড়ি হওয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। অসুস্থ হয়ে পড়েন একাধিক। আহতদের তত্‍ক্ষণাত্‍ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। বেশ কয়েকজনই আহত বলে সূত্র মারফত খবর। অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। হাসপাতালের সমস্ত বিভাগীয় প্রধানকে ডাকা হয়েছে জরুরি ভিত্তিতে। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আসতে পারেন হাসপাতালে। এখন চোরবাগানের প্যান্ডেল  বন্ধ। মণ্ডপ অন্ধকার করে দেওয়া হয়েছে। 

 

17 Oct 2026 21:00 IST (IST)

চেতলা অগ্রণী

শুরু হয়েছে প্রবল বৃষ্টি, তারপর মহাসপ্তমীতে কলকাতা জুড়ে মানুষের জনজোয়ার। তাই আগাম সতর্কতা নিতেই কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হল চেতলা অগ্রণীর পুজো। 

17 Oct 2026 20:22 IST (IST)

সপ্তমীতে কলকাতায় অমিত শাহ

বদলের বাংলায় প্রথম দুর্গাপুজো। সপ্তমীতে শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমদাবাদ থেকে কলকাতায় পৌঁছলেন তিনি। আগামীকাল, রবিবার দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো যাওয়ার কথা রয়েছে। যেতে পারেন বেলুড় মঠেও।
 

17 Oct 2026 10:28 IST (IST)

CJP Protest: নেহা বোরাকে মুক্তি, অভিজিৎ দীপকেকে আদালতে পেশ

নেহা বোরাকে মুক্তি, বেলা ১২টায় আদালতে পেশ অভিজিৎ দীপকেকে।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ ও ১৭০ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ দীপকেকে। আজ তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) আদালতে পেশ করা হবে। দিল্লির কনট প্লেসে শুক্রবার লেহরা দো তিরঙ্গা' প্রতিবাদ কর্মসূচির আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে পুলিস। আটক করে আইসা নেত্রী নেহা বোরাকেও। শনিবার ভোরে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) সভানেত্রী নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় নির্ধারিত আটকের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেয় কর্তৃপক্ষ। CJP-র আইনি প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, দীপকের বর্তমান অবস্থান "অজানা"। আইনি পরামর্শদাতারা এখনও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি।
 

17 Oct 2026 09:18 IST (IST)

SRFTI: আবাসিকদের ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছাড়া নির্দেশ

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আবাসিকদের ২৪ ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাস ছাড়া নির্দেশ। পরবর্তী সিদ্ধান্ত ১৩ নভেম্বরের পর। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ ছাড়া এসআরফটিআই- এ ফিল্ম উইং এবং ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া উইংয়ের সব রকমের পঠনপাঠন ও নিয়মিত শিক্ষা সংক্রান্ত কার্যকলাপ ১৩ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যদি না কর্তৃপক্ষ তার আগে কোনও সিদ্ধান্ত নেয়। ২৪ ঘন্টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ। সব ছাত্রছাত্রীদের এই নির্দেশ মানার নির্দেশ। ইনস্টিটিউটের প্রশাসনিক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দান করলে শিক্ষা প্রতিষ্ঠান আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়ার নিদান। প্রয়োজনে আইনি পদক্ষেপের ইঙ্গিত। ডিন অফ স্টুডেন্টস, বিভাগীয় প্রধান, হোস্টেল ওয়ার্ডেন, সিকিউরিটি অফিসার সহ শিক্ষার প্রতিষ্ঠানের অন্যান্য কর্তা ব্যক্তিদের এই নিয়ম লাগু করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
 

17 Oct 2026 09:16 IST (IST)

TMC attacked BJP: তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর বেশ কয়েকজন নেতাকর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার জিবনতলা থানার নেতরা বাজারে। ১০ থেকে ১২ জন  আহত। ১৪৬ পার্টের বুথ সভাপতি হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। রড লাঠি দিয়ে আচমকা হামলা চালানো হয় বিজেপি পার্টি অফিসে। রাতে ঘটনা স্থলে আসে জীবনতলা থানা বিশাল পুলিশ বাহিনী। 

17 Oct 2026 09:15 IST (IST)

Kaksa Road Accident: লরির নীচে ৪ বাইক আরোহী

মর্মান্তিক দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কেও। লরির নীচে চাপা পড়ে গুরুতর আহত চার বাইক আরোহী। বিক্ষোভে উত্তপ্ত এলাকা । শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে এক ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন চার বাইক আরোহী। সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে আসা একটি লরির ভিতরে ঢুকে যায় চার যুবক বাইক নিয়ে । গুরুতর জখম হয় চার জনই। আহতদের সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মোল্লাপাড়া এলাকার বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
 

17 Oct 2026 09:12 IST (IST)

Kalyani Expressway Accident: কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

ষষ্ঠীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত একাধিক। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্যারাকপুর আমবাগান এলাকায় পথদুর্ঘটনা। মৃত ২, গুরুতর আহত ২। ভোররাতে খড়দহের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাওয়া দুটি চারচাকা গাড়ি ও দুটি মোটর বাইক পথ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে এক যুবক এবং এক যুবতীকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও দুজনকে গুরুতর আহত অবস্থায় ব্যারাকপুরের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরও বেশ কয়েকজন। কীভাবে পথ দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: চোরবাগানের জনজোয়ারে পদপিষ্টের দুর্ঘটনা! মৃত ১৯, আহত ২৫- জি ২৪ ঘণ্টাকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা মেডিক্যালে পৌঁছান মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলেজের সমস্ত বিভাগের ইউনিট ইনচার্জ এবং অন্যান্য চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক কলকাতা মেডিক্যাল কলেজ থেকে অনেক আহতকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। বন্ধ করা হয়েছে টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, চেতলা অগ্রণীর পুজো মন্ডপ। বন্ধ হয়েছে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের সমস্ত শো। 

নেহা বোরাকে মুক্তি, বেলা ১২টায় আদালতে পেশ অভিজিৎ দীপকেকে।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১২৬ ও ১৭০ ধারার অধীনে আটক করা হয়েছে অভিজিৎ দীপকেকে। আজ তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) আদালতে পেশ করা হবে।

পূর্ব রেল দুর্গাপুজো উপলক্ষে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে মোট ৬৭টি অতিরিক্ত লোকাল (EMU) ও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ পরিষেবাগুলি চলবে। ওদিকে ব্লু ও গ্রিন লাইনে পুজোয় মেট্রোরও বিশেষ সময়সূচি।

ষষ্ঠীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত একাধিক। মর্মান্তিক দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কেও। লরির নীচে চাপা পড়ে গুরুতর আহত চার বাইক আরোহী। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আবাসিকদের ২৪ ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে ক্যাম্পাস ছাড়া নির্দেশ। ক্যানিংয়ের জিবনতলায় রাতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর বেশ কয়েকজন নেতাকর্মীদের  মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES