• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: পুজোয় ট্রাফিক সচল রাখতে বিশেষ ব্যবস্থা, মত্ত চালকদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি পুলিসের
Live Now

LIVE Update: পুজোয় ট্রাফিক সচল রাখতে বিশেষ ব্যবস্থা, মত্ত চালকদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি পুলিসের

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করল বিশেষ CBI আদালত।

Written BySoumita Khan
Published: Oct 16, 2026, 07:46 AM IST|Updated: Oct 16, 2026, 10:44 AM IST
joinshare
LIVE Update: পুজোয় ট্রাফিক সচল রাখতে বিশেষ ব্যবস্থা, মত্ত চালকদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি পুলিসের
16 Oct 2026 10:43 IST (IST)
share

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ আদালতে

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করল বিশেষ CBI আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন জানিয়েছিল CBI। ২৭ আগস্ট ২০২৬ তারিখে এই আবেদন করা হয়েছিল। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল। জামিনের শর্ত অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের সঙ্গে সপ্তাহে একবার দেখা করার নির্দেশ ছিল। CBI-এর অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় সেই শর্ত পালন করেননি। সেই কারণে তাঁর জামিন বাতিলের আবেদন জানানো হয়। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তিনি তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে এবং নিয়মিত চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে সশরীরে হাজিরা সম্ভব না হলে ভার্চুয়ালি তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার যুক্তিও আদালতে তুলে ধরেন পার্থর আইনজীবী। আদালত জানায়, জামিন একবার মঞ্জুর হলে তা যান্ত্রিকভাবে বাতিল করা যায় না। জামিন বাতিলের জন্য যথেষ্ট জোরালো কারণ প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, চিকিৎসার নথি এবং মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁর জামিন বাতিলের যথেষ্ট কারণ নেই। শেষ পর্যন্ত CBI-এর জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ সমস্ত অভিযুক্তকে হাজিরার জন্য তারিখ ধার্য করা হয়েছে।

16 Oct 2026 07:48 IST (IST)

Jalpaiguri News: গৃহপ্রবেশের দিনেই বাড়িতে পুলিসের হানা!

বদলের বাংলায় গাঁজা কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিসের। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকায় অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ পুলিসের! বাড়ি থেকে উদ্ধার আনুমানিক ২২ কেজি গাঁজা। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ লক্ষ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে টাকা গোনার মেশিন গাজা প্যাকিং করার বিভিন্ন সরঞ্জাম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাপ্পাদিত্য সিং নামে এক যুবককে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, বাড়ির গৃহপ্রবেশের দিনেই পুলিশের এই অভিযান! বিএসএফের স্নিফার ডগ নিয়ে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। ধৃত বাপ্পাদিত্য সিংকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। একদিকে বাড়িতে গৃহপ্রবেশের আয়োজন, অন্যদিকে পুলিশের হানা! গাঁজা ও লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় উঠে আসছে একাধিক প্রশ্ন। এই বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকার নেপথ্যে কী রয়েছে কোনও বড়সড় মাদক পাচারচক্র? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

16 Oct 2026 07:47 IST (IST)

Durga Puja Traffic: পুজোয় ট্রাফিক সচল রাখতে বিশেষ ব্যবস্থা

পুজোর ভিড় সামাল দিতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিল ডায়মন্ড হারবার পুলিস জেলা। গতকাল ডায়মন্ড হারবার স্টেশন মোড় ও মহেশতলায় পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিস সুপার চন্দ্রশেখর বর্ধন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার অভিষেক মজুমদার-সহ অন্যান্য আধিকারিক। পুলিস জানিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে চালকের লাইসেন্স বাতিল করা হবে। ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়ার আশঙ্কা এড়াতে তাদের হাতে আইকার্ড তুলে দেবে পুলিস। পুজোর দিনগুলিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের হাতে উপহার তুলে দেন পুলিস সুপার। পাশাপাশি বাইক আরোহীদের হেলমেটও বিতরণ করা হয়। যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করল বিশেষ CBI আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন জানিয়েছিল CBI। ২৭ আগস্ট ২০২৬ তারিখে এই আবেদন করা হয়েছিল। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল। জামিনের শর্ত অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের সঙ্গে সপ্তাহে একবার দেখা করার নির্দেশ ছিল।

পুজোর ভিড় সামাল দিতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিল ডায়মন্ড হারবার পুলিস জেলা। গতকাল ডায়মন্ড হারবার স্টেশন মোড় ও মহেশতলায় পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিস সুপার চন্দ্রশেখর বর্ধন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার অভিষেক মজুমদার-সহ অন্যান্য আধিকারিক। পুলিস জানিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে চালকের লাইসেন্স বাতিল করা হবে। ভিড়ের মধ্যে শিশুদের হারিয়ে যাওয়ার আশঙ্কা এড়াতে তাদের হাতে আইকার্ড তুলে দেবে পুলিস। পুজোর দিনগুলিতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের হাতে উপহার তুলে দেন পুলিস সুপার। পাশাপাশি বাইক আরোহীদের হেলমেটও বিতরণ করা হয়। যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

 

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES