West Bengal, India Breaking News Live Updates: রাত ১ টা থেকে ভোর ৪ টে। আসরে কলকাতা পুরসভার একজোড়া মেকানিকাল সুইপার। কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা। উড়ালপুলের বালিগঞ্জ ফাঁড়ির দিক এবং গোলপার্কের দিকে নামার দুটি ফ্ল্যাঙ্ক মসৃণতা হারিয়ে অনেকটা রুক্ষ হল। বিশেষত একদম রেলিং ঘেঁষা বাঁদিক, যেখানে মূলত যাতায়াত করে টু হুইলার, সেই জায়গায় বারে বারে মেকানিকাল সুইপারের যান্ত্রিক ঝাড়ু এবং রঙ তোলার বিশেষ রাসায়নিক মেশানো জল ঢেলে কমানো হয়েছে রাস্তার মসৃণতা।
অল্পের জন্য বাঁচল মন্দিরের পুণ্যার্থীরা। আমেরিকার ইলিয়নিসের একটি মন্দিরে গুলি চালানোর পরিকল্পনা করেছিল এক কিশোর। ধৃতের কাছ থেকে কিছু ভারত বিদ্বেষী নথি পেয়েছে। আলেকজান্ডার প্যাপোরাকিস নামে ওই কিশোর যে হামলার পরিকল্পনা করছে তার আগে থেকেই খবর পেয়ে যায় পুলিস। নবরাত্রির সময় তার হামলার পরিকল্পনা ছিল বলে জানাচ্ছে পুলিস।
তৃণমূলের হাতছাড়া হল নদীয়ার হাঁসখালি পঞ্চায়েত সমিতি। Tmc বড়সড় ভাঙন ধরিয়ে সেখানে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার হাঁসখালি বিডিও অফিসে তৃণমূলের কোনো সদস্য উপস্থিত না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গড়ে গেরুয়া শিবির। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শম্পা মালাকার বিশ্বাস এবং সহ-সভাপতি নবীন ঘোষ। হাঁসখালি পঞ্চায়েত সমিতির মোট ৩৯টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২৪টি এবং বিজেপির ছিল ১৫টি আসন। সম্প্রতি তৃণমূলের এক সদস্যের মৃত্যু হওয়ায় কার্যকর সদস্য সংখ্যা নেমে দাঁড়ায় ৩৮-এ। বোর্ড গঠনের ঠিক মুখে তৃণমূলের ৫ জন সদস্য শিবির বদলে বিজেপিকে সমর্থন জানান। ফলে বিজেপির নিজস্ব ১৫ ও দলত্যাগী ৫ জন মিলিয়ে সংখ্যা পৌঁছায় ২০-তে, যা ম্যাজিক ফিগার অতিক্রম করে। বিপরীতে tmc শক্তি কমে দাঁড়ায় ১৮-তে। সহজেই সমিতি দখল করে বিজেপি।
শহরকে রঙিন সাজে সাজিয়ে তোলার উদ্যোগে সাময়িক বিরতি। কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর একের পর এক মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ করল আসানসোলেও। শহরের শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় সৌন্দর্যায়নের জন্য যে রং করা হচ্ছিল, তা তুলে দেওয়ার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট রং সংস্থার কর্মীরা। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
৩ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ, টাকা চাইতেই দোকানে ঢুকে মাথা ফাটিয়ে দিলে এক ব্যক্তি ! অভিযুক্তরা পলাতক তদন্তে পুলিস। জমি দেবে বলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দু'বছর ধরে টালবাহানা!অভিযোগ টাকা ফেরত চাইতেই সাইকেল দোকানে ঢুকে দোকানিকে রড, লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল জমি বিক্রেতা ও তার পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী বাজারে।
আক্রান্তের নাম ইরান আলি সরদার।তার বাড়ি নিকারীঘাটা পঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে। সাতমুখী বাজারে দীর্ঘদিন ধরে সাইকেল সারাইয়ের দোকান চালান তিনি।
অভিযোগ, দু'বছর আগে স্থানীয় খালেক মোড়লের কাছ থেকে জমি কেনার জন্য তাকে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেয় ইরান। অভিযোগ, টাকা নিয়েও জমি রেজিস্ট্রি করে দেয়নি খালেক। বারবার ঘোরাতে থাকে।
আজ পঞ্চমী। ইতিমঙ্গেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়় জমতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী আজ বেশ কয়েকটি অনুষ্ঠানে যাচ্ছেন। আমেরিকায় একটি মন্দিরে গুলি চালনার পরিকলপ্না করেছিল এক কিশোর। তাকে ধরের ফেলছে পুলিস। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES