• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Updates: রাত ১টা থেকে ভোর ৪টে, কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা
Live Now

Breaking News Live Updates: রাত ১টা থেকে ভোর ৪টে, কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা

Breaking News Live Updates: রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 15, 2026, 08:58 AM IST|Updated: Oct 15, 2026, 11:46 AM IST
joinshare
Breaking News Live Updates: রাত ১টা থেকে ভোর ৪টে, কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা
Image Credit: লাইভ আপডেট
15 Oct 2026 11:46 IST (IST)
share

Jadavpur: মারধর

রাস্তায় ফেলে দম্পতি কে ব্যাপক মারধর, মারের চোটে মুখ ফাটল কল্যানী মন্ডলের। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ার। ৭/৮৪ মুকুন্দপুর ৭ নম্বর পুকুরের একটি ফ্লাটে বাসিন্দা কল্যাণী মন্ডল ও তার স্বামী। অভিযোগ বেশি কিছু দিন ধরে সুজয় পাল, সুনীল পাল তাদের উপরে শারীরিক ও মানষিক ভাবে অত্যাচার করত, গতকাল দুপুর বেলা সুজয় পালের ফ্লাটের ভারাটের সাথে কল্যাণী মন্ডলের তর্ক বিতর্ক বাধে, এর পরেই আসরে নামে সুজয় পালের পবিবার। পাল পরিবারের হয়ে এবার আসরে নামে নব্য বিজেপির নেতা বিদ্যুৎ সাহা। মন্ডল দম্পতি কে ব্যাপক মারধর করা হয়।

15 Oct 2026 11:43 IST (IST)

Delhi Protest: ক্ষমতা চাইলেন স্বরাষ্ট্র সচিব

ইন্টারনেট বন্ধ এবং মেট্রো নিয়ন্ত্রণে আদালত অবমাননার অভিযোগ, সুপ্রিম কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও ডিএমআরসি প্রধান।দিল্লিতে ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারা। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানির কথা।

15 Oct 2026 11:41 IST (IST)

Tankar Overturn: ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, তীব্র যানজট যশোর রোডে।

পঞ্চমীর সকালে নাজেহাল সাধারণ মানুষ। তীব্র যানজটের শিকার সাধারণ নিত্য যাত্রীরা। এদিন সকালে যশোর রোড ধরে কলকাতা বিমানবন্দরের দিক থেকে বারাসাত যাচ্ছিল একটি ডিজেল ভর্তি ট্যাঙ্কার। গাড়িটি যশোর রোডের বিরাটি মোড় ছাড়িয়ে একটু এগোতেই বিকট শব্দ করে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সঙ্গে সঙ্গে ডিজেল ট্যাঙ্কার ফেটে গোটা রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌছায় এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। এরপরে গাড়িটি তোলার ব্যবস্থা করা হয় ও গাড়ির চালককে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাটানো হয়েছে। এই দুর্ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যশোর রোডের দুটি লেনেই। যশোর রোডের সার্ভিস রোড দিয়ে গাড়ি যাতায়াত করছে অন্তত ধীর গতিতে। এই মূহুর্তে রাস্তায় বালি ফেলে তার উপর দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করলেও রাস্তায় তেল থাকায় পরপর মোটর সাইকেল পড়ে যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ডিজেলে ট্যাঙ্কারের টায়ার বাস্ট করে এই দুর্ঘটনা ঘটেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে যাতে বড়সড় কোন দুর্ঘটনা না ঘটে।

15 Oct 2026 11:34 IST (IST)

Gariahat Flyover: কমানো হল মসৃণতা

রাত ১ টা থেকে ভোর ৪ টে। আসরে কলকাতা পুরসভার একজোড়া মেকানিকাল সুইপার। কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা। উড়ালপুলের বালিগঞ্জ ফাঁড়ির দিক এবং গোলপার্কের দিকে নামার দুটি ফ্ল্যাঙ্ক মসৃণতা হারিয়ে অনেকটা রুক্ষ হল। বিশেষত একদম রেলিং ঘেঁষা বাঁদিক, যেখানে মূলত যাতায়াত করে টু হুইলার, সেই জায়গায় বারে বারে মেকানিকাল সুইপারের যান্ত্রিক ঝাড়ু এবং রঙ তোলার বিশেষ রাসায়নিক মেশানো জল ঢেলে কমানো হয়েছে রাস্তার মসৃণতা।

15 Oct 2026 09:05 IST (IST)

Kolkata Metro: মেট্রোয় কিউআর কোড স্ক্যানার টিকিট

অনিয়মিত যাত্রীর ভিড় সামলাতে পুজোয় মেট্রোয় কিউআর কোড স্ক্যানার টিকিট। স্টেশনের দেওয়ালে লাগানো থাকবে QR কোড স্ক্যানার। দৈনিক যাত্রীদের তুলনায় আজ থেকে প্রায় ৩ গুণ যাত্রী বাড়তে চলেছে মেট্রোয়। অনুমান কর্তৃপক্ষের। এদের সিংহভাগ অনিয়মিত যাত্রী হওয়ায় তাদের কাছে স্মার্ট কার্ড থাকবে না। ধরে নিচ্ছে মেট্রো। যাত্রীরা স্টেশনের নানা প্রান্তে লাগানো QR কোড স্টিকার থেকে টিকিট ডাউনলোড করবেন।  স্মার্ট গেটে সেন্সর স্ক্যানার সেই টিকিট অ্যাকসেপ্ট করে সয়ংক্রিয় গেট খুলে দেবে। একটি ইউপিআই অ্যাপের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।  এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, শোভাবাজার সুতানুটি, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সেক্টর ফাইভ, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আজ থেকেই এই সুবিধা মিলবে। সোমবার মেট্রোয় সবকটি শাখায় মোট যাত্রী সংখ্যা ছিল ১০ লক্ষ ১২ হাজার ৩৩। আজ থেকে সেই সংখ্যা প্রায় ৩ গুণ বাড়তে চলেছে বলে অনুমান মেট্রো কর্তৃপক্ষের।

15 Oct 2026 09:05 IST (IST)

Thakurnagar: বাবার মারে ছেলের মৃত্যু

মদ্যপ ছেলের অত্যাচার ঠেকাতে গিয়ে বাবার লাঠির আঘাত, মৃত্যু ছেলের! গাইঘাটায় চাঞ্চল্য। মত্ত ছেলে বাড়ি ফিরে বাবার উপর অত্যাচার! আর সেই অত্যাচার ঠেকাতে গিয়েই বৃদ্ধ বাবার লাঠির আঘাতে মৃত্যু হল ছেলের। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের বড়া কৃষ্ণনগর গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম সুমন বিশ্বাস, বয়স ৩০ বছর। তাঁর বাবা সুমন্ত বিশ্বাস হৃদরোগে আক্রান্ত বলে জানা গিয়েছে।

15 Oct 2026 09:04 IST (IST)

Jalpaiguri: চতুর্থীতেই মাতোয়ায় জলপাইগুড়ি

চতুর্থীর রাতেই উৎসবের আনন্দে মাতোয়ারা জলপাইগুড়ি শহর। ঢাকে কাঠি পড়ার আগেই যেন শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের উন্মাদনা। পুজোমণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় নাচে-গানে, হইহুল্লোড়ে জমজমাট হয়ে উঠল শহরের কদমতলা এলাকা।

15 Oct 2026 09:03 IST (IST)

Asansol: রং তোলা শুরু

শহরকে রঙিন সাজে সাজিয়ে তোলার উদ্যোগে সাময়িক বিরতি। কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর একের পর এক মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ করল আসানসোলেও। শহরের শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় সৌন্দর্যায়নের জন্য যে রং করা হচ্ছিল, তা তুলে দেওয়ার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট রং সংস্থার কর্মীরা। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

15 Oct 2026 09:03 IST (IST)

Mamata TMC: সমিতি হাতছাড়া

তৃণমূলের হাতছাড়া হল নদীয়ার হাঁসখালি পঞ্চায়েত সমিতি। Tmc বড়সড় ভাঙন ধরিয়ে সেখানে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার হাঁসখালি বিডিও অফিসে তৃণমূলের কোনো সদস্য উপস্থিত না থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গড়ে গেরুয়া শিবির। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শম্পা মালাকার বিশ্বাস এবং সহ-সভাপতি নবীন ঘোষ। ​হাঁসখালি পঞ্চায়েত সমিতির মোট ৩৯টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২৪টি এবং বিজেপির ছিল ১৫টি আসন। সম্প্রতি তৃণমূলের এক সদস্যের মৃত্যু হওয়ায় কার্যকর সদস্য সংখ্যা নেমে দাঁড়ায় ৩৮-এ। বোর্ড গঠনের ঠিক মুখে তৃণমূলের ৫ জন সদস্য শিবির বদলে বিজেপিকে সমর্থন জানান। ফলে বিজেপির নিজস্ব ১৫ ও দলত্যাগী ৫ জন মিলিয়ে সংখ্যা পৌঁছায় ২০-তে, যা ম্যাজিক ফিগার অতিক্রম করে। বিপরীতে tmc শক্তি কমে দাঁড়ায় ১৮-তে। সহজেই সমিতি দখল করে বিজেপি।

15 Oct 2026 09:02 IST (IST)

Canning: টাকা চাইতেই হামলা

৩ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ, টাকা চাইতেই দোকানে ঢুকে মাথা ফাটিয়ে দিলে এক ব্যক্তি ! অভিযুক্তরা পলাতক তদন্তে পুলিস। জমি দেবে বলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দু'বছর ধরে টালবাহানা!অভিযোগ টাকা ফেরত চাইতেই সাইকেল দোকানে ঢুকে দোকানিকে রড, লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল জমি বিক্রেতা ও তার পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী বাজারে।
আক্রান্তের নাম ইরান আলি সরদার।তার বাড়ি নিকারীঘাটা পঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে। সাতমুখী বাজারে দীর্ঘদিন ধরে সাইকেল সারাইয়ের দোকান চালান তিনি।
অভিযোগ, দু'বছর আগে স্থানীয় খালেক মোড়লের কাছ থেকে জমি কেনার জন্য তাকে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেয় ইরান। অভিযোগ, টাকা নিয়েও জমি রেজিস্ট্রি করে দেয়নি খালেক। বারবার ঘোরাতে থাকে।

15 Oct 2026 09:01 IST (IST)

US Temple: আমেরিকার মন্দিরে হামলার ছক

অল্পের জন্য বাঁচল মন্দিরের পুণ্যার্থীরা। আমেরিকার ইলিয়নিসের একটি মন্দিরে গুলি চালানোর পরিকল্পনা করেছিল এক কিশোর। ধৃতের কাছ থেকে কিছু ভারত বিদ্বেষী নথি পেয়েছে। আলেকজান্ডার প্যাপোরাকিস নামে ওই কিশোর যে হামলার পরিকল্পনা করছে তার আগে থেকেই খবর পেয়ে যায় পুলিস। নবরাত্রির সময় তার হামলার পরিকল্পনা ছিল বলে জানাচ্ছে পুলিস। 

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: রাত ১ টা থেকে ভোর ৪ টে। আসরে কলকাতা পুরসভার একজোড়া মেকানিকাল সুইপার। কমানো হল গড়িয়াহাট উড়ালপুলের মসৃণতা। উড়ালপুলের বালিগঞ্জ ফাঁড়ির দিক এবং গোলপার্কের দিকে নামার দুটি ফ্ল্যাঙ্ক মসৃণতা হারিয়ে অনেকটা রুক্ষ হল। বিশেষত একদম রেলিং ঘেঁষা বাঁদিক, যেখানে মূলত যাতায়াত করে টু হুইলার, সেই জায়গায় বারে বারে মেকানিকাল সুইপারের যান্ত্রিক ঝাড়ু এবং রঙ তোলার বিশেষ রাসায়নিক মেশানো জল ঢেলে কমানো হয়েছে রাস্তার মসৃণতা।

অল্পের জন্য বাঁচল মন্দিরের পুণ্যার্থীরা। আমেরিকার ইলিয়নিসের একটি মন্দিরে গুলি চালানোর পরিকল্পনা করেছিল এক কিশোর। ধৃতের কাছ থেকে কিছু ভারত বিদ্বেষী নথি পেয়েছে। আলেকজান্ডার প্যাপোরাকিস নামে ওই কিশোর যে হামলার পরিকল্পনা করছে তার আগে থেকেই খবর পেয়ে যায় পুলিস। নবরাত্রির সময় তার হামলার পরিকল্পনা ছিল বলে জানাচ্ছে পুলিস।

তৃণমূলের হাতছাড়া হল নদীয়ার হাঁসখালি পঞ্চায়েত সমিতি। Tmc বড়সড় ভাঙন ধরিয়ে সেখানে বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার হাঁসখালি বিডিও অফিসে তৃণমূলের কোনো সদস্য উপস্থিত না থাকায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গড়ে গেরুয়া শিবির। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শম্পা মালাকার বিশ্বাস এবং সহ-সভাপতি নবীন ঘোষ। ​হাঁসখালি পঞ্চায়েত সমিতির মোট ৩৯টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২৪টি এবং বিজেপির ছিল ১৫টি আসন। সম্প্রতি তৃণমূলের এক সদস্যের মৃত্যু হওয়ায় কার্যকর সদস্য সংখ্যা নেমে দাঁড়ায় ৩৮-এ। বোর্ড গঠনের ঠিক মুখে তৃণমূলের ৫ জন সদস্য শিবির বদলে বিজেপিকে সমর্থন জানান। ফলে বিজেপির নিজস্ব ১৫ ও দলত্যাগী ৫ জন মিলিয়ে সংখ্যা পৌঁছায় ২০-তে, যা ম্যাজিক ফিগার অতিক্রম করে। বিপরীতে tmc শক্তি কমে দাঁড়ায় ১৮-তে। সহজেই সমিতি দখল করে বিজেপি।

শহরকে রঙিন সাজে সাজিয়ে তোলার উদ্যোগে সাময়িক বিরতি। কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর একের পর এক মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ করল আসানসোলেও। শহরের শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় সৌন্দর্যায়নের জন্য যে রং করা হচ্ছিল, তা তুলে দেওয়ার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট রং সংস্থার কর্মীরা। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

৩ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ, টাকা চাইতেই দোকানে ঢুকে মাথা ফাটিয়ে দিলে এক ব্যক্তি ! অভিযুক্তরা পলাতক তদন্তে পুলিস। জমি দেবে বলে ৩ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে দু'বছর ধরে টালবাহানা!অভিযোগ টাকা ফেরত চাইতেই সাইকেল দোকানে ঢুকে দোকানিকে রড, লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিল জমি বিক্রেতা ও তার পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী বাজারে।
আক্রান্তের নাম ইরান আলি সরদার।তার বাড়ি নিকারীঘাটা পঞ্চায়েতের পাঙ্গাশখালি গ্রামে। সাতমুখী বাজারে দীর্ঘদিন ধরে সাইকেল সারাইয়ের দোকান চালান তিনি।
অভিযোগ, দু'বছর আগে স্থানীয় খালেক মোড়লের কাছ থেকে জমি কেনার জন্য তাকে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা দেয় ইরান। অভিযোগ, টাকা নিয়েও জমি রেজিস্ট্রি করে দেয়নি খালেক। বারবার ঘোরাতে থাকে।

আজ পঞ্চমী। ইতিমঙ্গেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়় জমতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী আজ বেশ কয়েকটি অনুষ্ঠানে যাচ্ছেন। আমেরিকায় একটি মন্দিরে গুলি চালনার পরিকলপ্না করেছিল এক কিশোর। তাকে ধরের ফেলছে পুলিস। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES