SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Breaking News Live Updates: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষ থানায় হাজিরা অভিষেকের

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 14, 2026, 08:39 AM IST | Updated: Oct 14, 2026, 01:12 PM IST
Image Credit: লাইভ আপডেট
Join

West Bengal, India Breaking News Live Updates: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ৪৮ ঘণ্টা সময় নেওয়া পর শেষপর্যন্ত থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার দায়ের করা মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

ডেমোক্রেটিক মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন। সূত্রের খবর, আজ সকালে তাদের পক্ষের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে জানিয়েছেন চিঠি দিয়ে। পাশাপাশি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি জানিয়ে দিয়েছেন এই ব্যপারে।  সূত্রের খবর, চিঠিতে তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন। তবে দলের হয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী ছেড়ে ঋতব্রত পন্থী তৃণমূলে আসেন সাবিনা ইয়াসমিন। তাদের পক্ষ থেকে তাকে মহিলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

সোমবার হাজিরা এডিয়েছেন।  ক‍্যামাক স্ট্রিট কান্ডে আজ ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১০ টায় তলব করা হয়েছে তাঁকে। পুরসভার আধিকারিকের করা মামলাতে তলব।

 বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। অভিযোগ গত ২ মাসের বেতন এবং পুজোর বোনাস বকেয়া। ব্যহত হতে পারে পুজোর সময় কলকাতা- হাওড়া ফেরি চলাচল । 

বুধবার সকালে হলদিয়া পেট্রো ক্যামিকেলসের ফেনল প্ল্যান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগ । বিপুল কর্মসংস্থান।ডবল ইঞ্জিন সরকারের সুফল ?

তৃতীয়ার মধ্যরাতে উপচে পড়া ভিড় সন্তোষ মিত্র স্কোয়্যারে। সন্তোষ মিত্র স্কোয়্যারের ৯১তম বর্ষে পুজো ভাবনায় ‘বন্দেমাতরম্’। মণ্ডপজুড়ে  লাইট অ্যান্ড সাউন্ডের মেলবন্ধন দেখতে তৃতীয়াতেই ভিড় জমান অগণিত মানুষ।

গুজরাটে ৩টি স্থানীয়  নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টি আসনে জয়ী বিজেপি। গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৪৪টির মধ্যে ৩৮টি আসনে জয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ও উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। অন্যদিকে, আম আদমি পার্টি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও ৩২টি আসনেই প্রার্থীদের জামানত হারিয়েছে! এই ফলাফল বিরোধীদের জন্য আত্মসমীক্ষার বার্তা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন—নির্বাচনে হারলেই SIR ও EVM-কে দোষারোপ কেন? জনগণের আস্থা অর্জন করতে হয় জনসেবা ও উন্নয়নের মাধ্যমে, অভিযোগের রাজনীতি দিয়ে নয়। মোদীজির নেতৃত্বে বিজেপির প্রতি মানুষের সমর্থনই তার প্রমাণ।

আজ চতুর্থী। বহু পুজো প্যান্ডেল এখনও শেষ হয়নি। তাতে কী। ভিড় জমাতে শুরু করেছেন মানুষজন। ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ হলদিয়ায় ৬০০০ কোটির Phenol ও Acetone প্ল্যান্ট উদ্বোধন । বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা।  গুজরাটে ৩টি স্থানীয়  নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টি আসনে বিজেপির জয় এক উল্লেখযোগ্য সাফল্য। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

14 Oct 2026, 1:10 PM

Abhishek Banerjee: থানায় হাজিরা অভিষেকের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে ৪৮ ঘণ্টা সময় নেওয়া পর শেষপর্যন্ত থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার দায়ের করা মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। 
 

14 Oct 2026, 1:01 PM

Suvendu Adhikari: বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নৈশভোজে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী

প্রথম বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ২০২৬ উপলক্ষে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রথম বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ২০২৬ উপলক্ষে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়। এই নৈশভোজের আয়োজক ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ।
বিমসটেকের সাতটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, মানব পাচার, উগ্রপন্থা, অবৈধ আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

14 Oct 2026, 10:05 AM

Sabina Yasmin: সরলেন সাবিনা

ডেমোক্রেটিক মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবিনা ইয়াসমিন। সূত্রের খবর, আজ সকালে তাদের পক্ষের রাজ্য সভাপতি বিপ্লব মিত্রকে জানিয়েছেন চিঠি দিয়ে। পাশাপাশি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি জানিয়ে দিয়েছেন এই ব্যপারে।  সূত্রের খবর, চিঠিতে তিনি শারীরিক অসুস্থতার কথা বলেছেন। তবে দলের হয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী ছেড়ে ঋতব্রত পন্থী তৃণমূলে আসেন সাবিনা ইয়াসমিন। তাদের পক্ষ থেকে তাকে মহিলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

14 Oct 2026, 9:58 AM

Arms Recovered: কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ, উদ্ধার ৪টি বন্দুক

কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের STF। সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার, ১৩ অক্টোবর, নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে হানা দেন STF আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম-সহ একাধিক অস্ত্র ও কার্তুজ।

পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছে ২টি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, ২টি দেশি বন্দুক, বিভিন্ন ক্যালিবারের তাজা কার্তুজ, ব্যবহৃত কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। উদ্ধার হওয়া সরঞ্জাম থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান।

অভিযানের আগেই বা অভিযানের সময় পালিয়ে যায় অভিযুক্ত। তবে তার পরিচয় জানা গিয়েছে বলে STF সূত্রে খবর। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

14 Oct 2026, 8:56 AM

Elephant: হাতির উপদ্রব

পুজোর সামনে হাতির আনাগোনা বারছে ডুয়ার্স এলাকায়। একদিকে মাল ব্লকের সোনালী চাবাগান সংলগ্ন কৃষি জমিতে যেমন হানা দিচ্ছে হাতির দল, তেমনি মেটেলি ব্লকের বিভিন্ন জায়গায় আসছে। আর এর মধ্যেই রাতে অন্ধকারে খাবারের খোজে রেশন দোকানে হামলা চালালো হাতি।

গভীর রাতে হাতি তান্ডব চালিয়ে   ভেঙে তছনছ করল  একটি রেশন দোকান।  গভীর রাতে  নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে গতকাল গভীর রাত ১২টা নাগাদ  পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে দুটি হাতি বেড়িয়ে এসে বামনডাঙ্গা চাবাগানের ফ্যাক্টরির কাছে প্রেম আগরওয়ালের রেশন দোকানে ঢুকে পড়ে দুটি হাতি। হাতি দুটো ঢুকেই তিন বস্তা চিনি, চার বস্তা গম ও চার বস্তা ময়দা খেয়ে নষ্ট করে  ভোর চারটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায়  বুনো হাতি দুটি। পুজোর সময় হাতির এই ভাবে আনাগোনা বেরে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। 

14 Oct 2026, 8:53 AM

Asansol Fire: ট্যাঙ্কারে আগুন

গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে জোড়া বিপত্তি, আসানসোলের রানিসায়েরে গাড়িতে আগুন, পাশেই চুনাভাটিতে রাস্তার উপর উল্টে গেল রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার

গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে পর পর দুটি পৃথক ঘটনায় আসানসোলের রানিগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম ঘটনাটি ঘটে রাত প্রায় ১টা নাগাদ রানিসায়ের মোড়ে। কলকাতা থেকে ধানবাদের দিকে যাওয়া একটি চারচাকা গাড়িতে আগুন লাগে। গাড়িতে থাকা তিন যাত্রী সময়মতো নেমে যাওয়ায় কেউ আহত হননি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে গাড়িটি সম্পুর্ন পুড়ে যায়।

এর কিছুক্ষণ পর, রাত প্রায় ২টা ১৫ মিনিটে, ১৯ নম্বর জাতীয় সড়কের চুনাভাটি এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। হলদিয়া থেকে হিমাচল প্রদেশের দিকে যাওয়া একটি রাসায়নিকবোঝাই ট্যাঙ্কার ট্রেলার থেকে উল্টে রাস্তায় পড়ে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্যাঙ্কারে শিল্পকারখানায় ব্যবহৃত অজ্বলনশীল তরল রাসায়নিক, অর্থাৎ শিল্প-দ্রাবক, বহন করা হচ্ছিল। ট্যাঙ্কারের ভাল্‌ভ ক্ষতিগ্রস্ত হয়ে রাসায়নিক রাস্তায় ছড়িয়ে পড়ে।  

রাসায়নিক ছড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ, দমকল এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করে ওই অংশের একটি লেন সাময়িক ভাবে বন্ধ রাখে। দমকলকর্মীরা জল ও বালি ছড়িয়ে রাস্তার তৈলাক্ত আস্তরণ সরানোর কাজ শুরু করেন। পরে ক্রেন এনে উল্টে থাকা ট্যাঙ্কারটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। 

14 Oct 2026, 8:46 AM

Gujarat Local Body Election: গুজরাটে বিরাট জয় বিজেপির

গুজরাটে ৩টি স্থানীয়  নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টি আসনে জয়ী বিজেপি। গান্ধীনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৪৪টির মধ্যে ৩৮টি আসনে জয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির নেতৃত্ব ও উন্নয়নের রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। অন্যদিকে, আম আদমি পার্টি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও ৩২টি আসনেই প্রার্থীদের জামানত হারিয়েছে! এই ফলাফল বিরোধীদের জন্য আত্মসমীক্ষার বার্তা। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন—নির্বাচনে হারলেই SIR ও EVM-কে দোষারোপ কেন? জনগণের আস্থা অর্জন করতে হয় জনসেবা ও উন্নয়নের মাধ্যমে, অভিযোগের রাজনীতি দিয়ে নয়। মোদীজির নেতৃত্বে বিজেপির প্রতি মানুষের সমর্থনই তার প্রমাণ।

14 Oct 2026, 8:45 AM

Durga Puja: তৃতীয়ায় ভিড়

তৃতীয়ার মধ্যরাতে উপচে পড়া ভিড় সন্তোষ মিত্র স্কোয়্যারে। সন্তোষ মিত্র স্কোয়্যারের ৯১তম বর্ষে পুজো ভাবনায় ‘বন্দেমাতরম্’। মণ্ডপজুড়ে  লাইট অ্যান্ড সাউন্ডের মেলবন্ধন দেখতে তৃতীয়াতেই ভিড় জমান অগণিত মানুষ।

14 Oct 2026, 8:44 AM

Haldia: হলদিয়ায় ফেনল প্ল্যান্টের উদ্বোধন

বুধবার সকালে হলদিয়া পেট্রো ক্যামিকেলসের ফেনল প্ল্যান্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৬০০০ কোটি টাকা বিনিয়োগ । বিপুল কর্মসংস্থান।ডবল ইঞ্জিন সরকারের সুফল ?

14 Oct 2026, 8:43 AM

Hooghly River Ferry Service: বন্ধ ফেরি

 বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। অভিযোগ গত ২ মাসের বেতন এবং পুজোর বোনাস বকেয়া। ব্যহত হতে পারে পুজোর সময় কলকাতা- হাওড়া ফেরি চলাচল । 

14 Oct 2026, 8:42 AM

Abhishek Banerjee: আজ হাজিরা

সোমবার হাজিরা এডিয়েছেন।  ক‍্যামাক স্ট্রিট কান্ডে আজ ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল ১০ টায় তলব করা হয়েছে তাঁকে। পুরসভার আধিকারিকের করা মামলাতে তলব।

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES