• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: এবার পুজোয় কে করবে বাজিমাত? তারকাদের সঙ্গে পুজো পরিক্রমায় জি ২৪ ঘণ্টা
Live Now

LIVE Update: এবার পুজোয় কে করবে বাজিমাত? তারকাদের সঙ্গে পুজো পরিক্রমায় জি ২৪ ঘণ্টা

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে- পুজো মানেই জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'। ২৫০ আবেদন জমা পড়েছিল এবার। আর্ট কলেজের পড়ুয়া ও জি ২৪ ঘণ্টার এডিটোরিয়াল টিম বাছাই পর্বে রেখেছিল ৩০টি বারেয়ারি পুজো। এরপর এডিটোরিয়াল টিমের বিচারে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ বারোয়ারি পুজো।

Written BySoumita Khan
Published: Oct 13, 2026, 07:50 AM IST|Updated: Oct 13, 2026, 10:59 AM IST
joinshare
LIVE Update: এবার পুজোয় কে করবে বাজিমাত? তারকাদের সঙ্গে পুজো পরিক্রমায় জি ২৪ ঘণ্টা
13 Oct 2026 10:58 IST (IST)
share

Sujit Bose: পুজোর আগে বিষাদ সুজিতের

সুজিত বসু জামিন মামলা। পুর নিয়োগ মামলায় জামিন খারিজ সুজিত বসুর। পুজোর আগে বিষাদ সুজিতের।

13 Oct 2026 09:40 IST (IST)

Zee 24 Ghanta Mahapujo Sera Barowari: জি ২৪ ঘণ্টা মহাপুজো সেরা বারোয়ারি

পুজো মানেই জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'। ২৫০ আবেদন জমা পড়েছিল এবার। আর্ট কলেজের পড়ুয়া ও জি ২৪ ঘণ্টার এডিটোরিয়াল টিম বাছাই পর্বে রেখেছিল ৩০টি বারেয়ারি পুজো। এরপর এডিটোরিয়াল টিমের বিচারে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ বারোয়ারি পুজো। উত্তর কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে রয়েছে সল্টলেক এফডি ব্লক, চোরবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ ও নেতাজি সড়ক আঞ্চলিক আদিবাসীবৃন্দ। দক্ষিণ কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে বড়িশা ক্লাব, আলিপুর সর্বজনীন, ঠাকুরপুকুর এসবি পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন ও বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

13 Oct 2026 07:55 IST (IST)

Fake Notes: উদ্ধার ৫০০ টাকার ২০০টি জাল নোট

বর্ধমানের বাজেপ্রতাপপুরে চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৫০০ টাকার ২০০টি জাল নোট। উদ্ধার হওয়া জাল নোটের মোট অঙ্ক এক লক্ষ টাকা। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে যায় পুলিস। পরে তাঁদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বর্ধমানের আলুডাঙা এলাকার বাসিন্দা শেখ লালন ভাতারের বলগোনা যাওয়ার জন্য চারচাকা গাড়ির মালিক শেখ আতাবুলের সঙ্গে যোগাযোগ করেন। ২ হাজার টাকা ভাড়ার বিনিময়ে লালন ও তাঁর স্ত্রী জসমিন বিবি ওই গাড়িতে বলগোনার উদ্দেশে রওনা দেন। পথে টোটন শেখ নামে আরও এক ব্যক্তি গাড়িতে ওঠেন। অভিযোগ, বলগোনা থেকে ফেরার পথে বাজেপ্রতাপপুর এলাকায় গাড়ি থামাতে বলেন শেখ লালন। ভাড়া বাবদ গাড়ির মালিক আতাবুলের হাতে চারটি ৫০০ টাকার নোট তুলে দেন তিনি। নোটগুলি পরীক্ষা করতে গিয়ে আতাবুলের সন্দেহ হয়। তাঁর নজরে আসে, চারটি নোটের নম্বর একই। এরপরই নোটগুলি জাল বলে সন্দেহ করে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিস। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ১৬০টির নম্বর একই, বাকি ৪০টি নোটের নম্বর আলাদা। পাশাপাশি, গাড়ির চালকের কাছে থাকা আরও চারটি ৫০০ টাকার জাল নোটও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিস।

13 Oct 2026 07:54 IST (IST)

River Bank: নদীবাঁধ ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক

বিনা বৃষ্টিতেই নদীবাঁধে ভয়াবহ ভাঙন! নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়াল গোসাবা ব্লকের দুলকি এলাকায়। ৬ নম্বর সোনাগাঁ এলাকার ১৭৯ নম্বর বুথে নদীবাঁধ ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই বিপদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাতেই নদীবাঁধ ভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিজেপি  বিধায়ক বিকর্ণ নস্কর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাত থেকেই দুর্গত এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। নদীর জল লোকালয়ে ঢুকে পড়লে যাতে বড়সড় বিপর্যয় না ঘটে, সেই আশঙ্কা থেকেই বাসিন্দাদের নিরাপত্তায় তৎপরতা শুরু হয়েছে। অন্যদিকে, ভেঙে যাওয়া নদীবাঁধ দ্রুত সংস্কারের দাবি উঠেছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করা না গেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে দ্রুত বাঁধ সংস্কার করে এলাকাকে বিপদের হাত থেকে রক্ষা করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। রাতের অন্ধকারে নদীবাঁধ ভাঙন ঘিরে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষ। এখন তাঁদের একটাই দাবি—দ্রুত নদীবাঁধ মেরামত করে গ্রামকে প্লাবনের হাত থেকে রক্ষা করা হোক।

13 Oct 2026 07:53 IST (IST)

Purulia: দুর্গোৎসবের দিনগুলোতে জঙ্গলমহলে বিশেষ নজরদারি

দুর্গোৎসবের দিনগুলোতে জঙ্গলমহলে বিশেষ নজরদারি ও নিরাপত্তায় জোর বন বিভাগের। বনকর্মী এবং আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল। পুজোর দিনগুলিতে জঙ্গল এবং বন্যপ্রাণ সংলগ্ন রাস্তায় দিবারাত্রি টহলদারিতে থাকবে কিউআরটি টিম। ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হবে নজরদারি, জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলের প্রতিটি পুজো মণ্ডপে মোতায়েন থাকবে বন বিভাগের টিম। পুজোর জন্য প্রত্যেক রেঞ্জ এরিয়ায় আধিকারিকদের তত্ত্বাবধানে আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থাকবে। পুজোর দিনগুলিতে ড্রোন ক্যামেরায় বন্যপ্রাণীদের গতিবিধি উপরেও নজরদারি চালাবি হবে। জঙ্গল ও বনাঞ্চল ক্যাম্পিং করা সহ রাত্রে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য গাইডলাইন বেঁধে দিয়েছে বন বিভাগ। পুজোর দিনগুলিতে বহু পর্যটক পুরুলিয়ায় আসেন। অন্যদিকে জেলায় হাতি, চিতাবাঘ, বন বিড়াল হায়না, পেঙ্গোলিন, বন ইঁদুর, বিভিন্ন প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে। সেই কথা মাথায় রেখে এবং জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার জন্য নিষিদ্ধ জায়গায় যাওয়া বারণ, শব্দ বাজি নিষিদ্ধ জারি করেছে বন বিভাগ। নির্দেশিকা না মালনে বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হবে কড়া ব্যবস্থা। 

13 Oct 2026 07:52 IST (IST)

Jalpaiguri Durga Puja: পুজোর বাজার করতে এসে বিপত্তি!

পুজোর বাজার করতে এসে রীতিমতো আতঙ্কিত এক ব্যক্তি। মোটরবাইকের কভারের ভিতরে ঢুকে পড়ল বিষধর গোখরো সাপ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরের ব্যস্ততম দিনবাজার এলাকায়। পুজোর কেনাকাটা করতে দিনবাজারে এসেছিলেন এক ব্যক্তি। সেই সময় আচমকাই তাঁর মোটরবাইকের কভারের ভিতর দিয়ে মোটর বাইকের সিটের তলায়  ঢুকে পড়ে একটি গোখরো সাপ। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার চত্বরে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশপ্রেমী তথা সর্প উদ্ধারকারী অঙ্কুর দাস। তাঁর দীর্ঘ চেষ্টায় মোটরবাইকের ভিতর থেকে নিরাপদে উদ্ধার করা হয় বিষধর গোখরো সাপটিকে। পরে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। পুজোর মুখে বাজারের ভিড়ের মধ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান মোটরবাইকের মালিক। সাপটি উদ্ধার হওয়ার পর স্বস্তি ফেরে দিনবাজার এলাকায়।

13 Oct 2026 07:52 IST (IST)

Durga Puja 2026: পুজোয় পুলিসই শেষ কথা

নেতা ধরে কোনও লাভ হবে না। পুজোয় পুলিসই শেষ কথা। আইনলঙ্ঘন করলে কোনও দাদা বা বিজেপির কোনও নেতা আপনার পাশে দাড়াবে না। পুজোয় নেশা করে ঘুরে বেড়াবেন। তারপর পুলিস ধরলে বিজেপি নেতাদের ফোন করবেন। সেই নেতা আবার দলের সাংসদ কিংবা বিধায়ককে অনুরোধ করবে আপনাকে ছাড়াবার জন্য পুলিসকে অনুরোধ করতে সেইসব কিন্তু হবে না। আমার পরিবারের যদি কেউ আইন না মানে তাহলেও পুলিস যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে। জলপাইগুড়িতে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন মঞ্চে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির  সাধারন সম্পাদক বাপি গোস্বামী।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: পুজো মানেই জি ২৪ ঘণ্টার 'মহাপুজো-সেরা বারোয়ারি'। ২৫০ আবেদন জমা পড়েছিল এবার। আর্ট কলেজের পড়ুয়া ও জি ২৪ ঘণ্টার এডিটোরিয়াল টিম বাছাই পর্বে রেখেছিল ৩০টি বারেয়ারি পুজো। এরপর এডিটোরিয়াল টিমের বিচারে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ বারোয়ারি পুজো। উত্তর কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে রয়েছে সল্টলেক এফডি ব্লক, চোরবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, দমদম পার্ক তরুণ সংঘ ও নেতাজি সড়ক আঞ্চলিক আদিবাসীবৃন্দ। দক্ষিণ কলকাতার 'মহাপুজো সেরা বারোয়ারি'তে বড়িশা ক্লাব, আলিপুর সর্বজনীন, ঠাকুরপুকুর এসবি পার্ক, যোধপুর পার্ক সর্বজনীন ও বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

নেতা ধরে কোনও লাভ হবে না। পুজোয় পুলিসই শেষ কথা। আইনলঙ্ঘন করলে কোনও দাদা বা বিজেপির কোনও নেতা আপনার পাশে দাড়াবে না। পুজোয় নেশা করে ঘুরে বেড়াবেন। তারপর পুলিস ধরলে বিজেপি নেতাদের ফোন করবেন। সেই নেতা আবার দলের সাংসদ কিংবা বিধায়ককে অনুরোধ করবে আপনাকে ছাড়াবার জন্য পুলিসকে অনুরোধ করতে সেইসব কিন্তু হবে না। আমার পরিবারের যদি কেউ আইন না মানে তাহলেও পুলিস যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবে। জলপাইগুড়িতে পুজোর গাইড ম্যাপ উদ্বোধন মঞ্চে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির  সাধারন সম্পাদক বাপি গোস্বামী।

পুজোর মুখে ট্রেনে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের চেষ্টা, গোপন সূত্রে অভিযান চালিয়ে মদ পাচার চক্র রুখে দিল পুরুলিয়া রেল পুলিস। মঙ্গলবার বক্সার-টাটানগর এক্সপ্রেস ট্রেনে করে দুই ব্যক্তি বেশ কয়েকটি ব্যাগে মদ ভর্তি করে অন্যত্র পাচার করছিল । ঘটনার খবর গোপন সূত্রে পায় পুরুলিয়া আরপিএফ পোস্টের পুলিস। সঙ্গে সঙ্গে ওই ট্রেনে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে, তাদের কাছে থাকা তল্লাশি চালিয়ে চারটি কালো ব্যাগে প্রচুর পরিমান বিদেশি মদ ও বিয়ারের ক্যান উদ্ধার করে রেল পুলিস। ওই বিপুল পরিমাণ মদ কীভাবে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে রেল পুলিস। 

বর্ধমানের বাজেপ্রতাপপুরে চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৫০০ টাকার ২০০টি জাল নোট। উদ্ধার হওয়া জাল নোটের মোট অঙ্ক এক লক্ষ টাকা। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে যায় পুলিস। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES