পুজোর মুখে সবজির বাজারে আগুন! কাঁচালঙ্কা কিনতে গিয়ে চোখে জল ক্রেতাদের। শুধু লঙ্কা নয়, ধনেপাতা থেকে শুরু করে টমেটো, ফুলকপি, পটল, বেগুন—সবেতেই দামের ছেঁকা। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই জলপাইগুড়ির বাজারে সবজির আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের।
গৃহস্থের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের দিঘীরপাড় পঞ্চায়েতের তাঁতকল মোড় এলাকায়।ঘটনার বিষয় জানিয়ে গৃহকর্তা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই যুবক কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাঁতকল মোড় এলাকার বাসিন্দা সন্দিপণ দে। তাঁর স্ত্রী কর্মসুত্রে বাইরে থাকেন। গত কয়েকদিন আগেই স্ত্রীর কাছে গিয়েছিলেন দেখা করতে। বাড়িতে কেউ ছিলেন না।রাতে ক্যানিংয়ের বাড়িতে ফিরেছিলেন। বাড়ির দরজার তালা খুলে দেখতে পায় ,ঘরের অন্যান্য দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি জানালা ভাঙা। ঘরের আসবাবাপত্র সহ খাট আলমারী ভেঙে তচনছ হয়ে পড়ে রয়েছে।গৃহকর্তা বুঝতে পারেন বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা প্রসঙ্গে গৃহকর্তা সন্দিপণ দে জানিয়েছেন,স্ত্রী কর্মসুত্রে অন্যত্র থাকেন। দেখা করতে গিয়েছিলাম। বাড়িতে ফিরে দেখি বড় ধরণের চুরির ঘটনা ঘটেছে। নগদ প্রায় ১০/১২ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহণা চুরি করে নিয়ে গিয়েছে চোর। আলমারী দরজা ভেঙে তচনছ করে দিয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ ভালো কাজ করছে। ইতিমধ্যে দুজন কে আটক করেছে।
বিজেপির বুথ সভাপতির ছেলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার গাজোলে। বাড়ির পাশে প্রতিবেশীর খামার থেকে উদ্ধার নিচে দেহ। রাজনৈতিক বা প্রেম ঘটিত কারণে খুন অভিযোগ পরিবারের। ঘটনা তদন্তে গাজোল থানার পুলিশ। মালদার গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংহইল গ্রামের বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। গতকাল সন্ধ্যে থেকে তার ছেলে বিপ্লব মুর্মু বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির পাশে প্রতিবেশীর খামার থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় এক মহিলা দেখতে পেয়ে খবর দেয় বাড়িতে। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন নিথর অবস্থায় পড়ে রয়েছে দেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে গাজোল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিপ্লব মুর্মুর বাবা ও বিজেপি নেতা মাঝি মুর্মুর অভিযোগ, রাজনৈতিক কারণে বা প্রেমঘটিত কারণে খুন হয়ে থাকতে পারে তার ছেলে। প্রতিবেশী একটি মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে বিবাদও হয়েছিল। গতকাল সন্ধ্যের সময় বাড়িতে খেতে আসার কথা বলে আর বাড়ি ফেরেনি বিপ্লব। তারপরেই তার নিথর দেহ উদ্ধার হয় আজ সকালে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় গাজোল থানার পুলিশ । উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকেরা।
শ্যামাপ্রসাদ মুখার্জী মিনি বন্দরের রাস্তা ও ব্রিজ তৈরির ভিত পুজো বলাগড়ে। সোমবার সকালে বলাগর আসাম রোডের পাশে বারুইপাড়া ভিত পুজো শুরু হয়। উপস্থিত লকেট চট্টোপাধ্যায়, বলাগড়ের বিধায়িকা তথা মন্ত্রী সুমনা সরকার, হুগলি জেলা শাসক খুরসিদ আলি কাদরি, পূর্ত দপ্তর ও পোর্ট ট্রাস্টের আধিকারীকরা।কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের চাপ কমাতে হুগলির বলাগড়ে মিনি বন্দর তৈরি হবে। ভূমি পুজোর মধ্যে দিয়ে সেই কাজের সূচনা হল বলা যায়। বন্দর হলে এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে। কাজের সুযোগ তৈরি হবে।
মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনার কবলে পড়লে দুই যুবক।ঘটনায় গুরুতর জখম হয় বাইক চালক। রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ ব্লক হাসপাতালের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুটিয়ারী শরীফের নারায়ণপুর পঞ্চায়েতের দক্ষিণ মাকালতলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা রাজু মোল্লা ও ইয়ামিন মোড়ল।এদিন রাতে দুই বন্ধু মিলে আকন্ঠ মদ পান করে। এরপর রাতে দ্রুত বাইক চালিয়ে বাড়িতে ফিরছিল। রাতের অন্ধকারে রাস্তার উপর বাম্পার দেখতে না পেয়ে টপকাতে গিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে।গুরুতর জখম হয় রাজু মোল্লা। স্থানীরা দৌড়ে আসে দুর্ঘটনাগ্রস্থ বাইক চালককে উদ্ধার করে। চিকিৎসার জন্য ঘুটিয়ারী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাইক চালক ওই যুবক। ঘটনা প্রসঙ্গে বাইকে থাকা ইয়ামিন মোড়ল জানিয়েছে, ‘দুই বন্ধু মিলে মদ খেয়ে ছিলাম। হেলমেট ছিল না। বাইক চালিয়ে বাড়িতে ফেরার সময় বাম্পার টপকাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।’
গঙ্গাসাগর সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন পর্ষদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন প্রধানকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল গঙ্গাসাগরের কালী বাজার এলাকায়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ তৃণমূলের বেশ কিছু সদস্য তার সাগরেদদেরকে ঘিরে মহিলারা মারধর এবং ঠ্যালি করার ভিডিও ভাইরাল হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। উত্তেজনা সামাল দিতে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন প্রধানকে থানায় নিয়ে যায় পুলিস।
শহর কলকাতার মোট আট জায়গায় তল্লাশি করছে ইডি। আর্থিক প্রতারণার একটি মামলা (অমৃত প্রজেক্ট লিমিটেড বিনিয়োগ সংক্রান্ত মামলায়) ইডি তল্লাশি। সেপ্টেম্বর মাসে এই মামলাতে ১৭ জায়গায় তল্লাশি করেছিল ইডি।
West Bengal, India Breaking News Live Updates: শহর কলকাতার মোট আট জায়গায় তল্লাশি করছে ইডি। আর্থিক প্রতারণার একটি মামলা (অমৃত প্রজেক্ট লিমিটেড বিনিয়োগ সংক্রান্ত মামলায়) ইডি তল্লাশি। সেপ্টেম্বর মাসে এই মামলাতে ১৭ জায়গায় তল্লাশি করেছিল ইডি।
শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। ভোরের দিকে শিরশিরানি ভাব। সকালে হালকা কুয়াশা ফাঁকা জায়গায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য বেশি। কোথাও বৃষ্টির আগাম পূর্বাভাস নেই। আঞ্চলিক মেঘ পুঞ্জ থেকে অল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে নাও কাস্ট অ্যালার্ট দেবে আবহাওয়া দফতর। প্রায় একই আবহাওয়া উত্তরবঙ্গে।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES