West Bengal, India Breaking News Live Updates: ক্যামাক স্ট্রিটের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দিতে পৌঁছল শেক্সপিয়র সরণি থানার পুলিস। বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়। এর আগে এই থানায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কয়েক দিন আগেও তাঁকে নোটিস দিতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিস। তবে বাড়িতে কেউ না থাকায় নোটিস না দিয়েই ফিরে যেতে হয় পুলিসকে। ইতিমধ্যে দিল্লি থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আজ ফের তাঁকে নোটিস দিতে পৌঁছল পুলিস। পুরসভার এক আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই নোটিস দেওয়া হচ্ছে।
ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। কিন্তু অনুমতি না থাকায় সেই জমায়েত রুখতে রাজধানী জুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড ও কড়া বিধিনিষেধ ভেঙে কর্মসূচিতে নামার অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকারের মতো চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্তত ৩,০০০ জনকে আটক করা হয়। আটকদের অধিকাংশকে রাতের দিকে ছেড়ে দেওয়া হয়।
তবে সিজেপির শীর্ষ নেতৃত্ব এবং ইউটিউবার ধ্রুব রাঠীকে মধ্যরাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত হেফাজতে রাখা হয়। এর আগে দিল্লিতে বিমান অবতরণ করতেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে পুলিস। এদিকে পুলিস হেফাজতে থাকাকালীনই মহারাষ্ট্রে অভিজিতের ঠাকুমা মারা যান। পুলিস জানায়, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছাড়া হয়েছিল কি না, তা স্পষ্ট হয়নি।
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES