• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তৎপরতা! অভিষেকের বাড়িতে নোটিস দিতে পৌঁছল পুলিস
Live Now

LIVE Update: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তৎপরতা! অভিষেকের বাড়িতে নোটিস দিতে পৌঁছল পুলিস

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written BySoumita Khan
Published: Oct 11, 2026, 08:45 AM IST|Updated: Oct 11, 2026, 01:43 PM IST
joinshare
LIVE Update: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তৎপরতা! অভিষেকের বাড়িতে নোটিস দিতে পৌঁছল পুলিস
11 Oct 2026 13:40 IST (IST)
share

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস

ক্যামাক স্ট্রিটের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দিতে পৌঁছল শেক্সপিয়র সরণি থানার পুলিস। বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়। এর আগে এই থানায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কয়েক দিন আগেও তাঁকে নোটিশ দিতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিস। তবে বাড়িতে কেউ না থাকায় নোটিশ না দিয়েই ফিরে যেতে হয় পুলিসকে। ইতিমধ্যে দিল্লি থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আজ ফের তাঁকে নোটিশ দিতে পৌঁছল পুলিস। পুরসভার এক আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই নোটিশ দেওয়া হচ্ছে।

11 Oct 2026 08:59 IST (IST)

Jalpaiguri News: ১১২ নম্বর কুইক রেসপন্স টিমের গাড়ি

আর রক্ষে নেই অপরাধীদের, ১১২ নম্বর কুইক রেসপন্স টিমের গাড়ি পৌঁছে গেল জলপাইগুড়িতে। শনিবার মহালয়ার পুণ্য তিথিতে রাজ্যকে দ্রুততার সঙ্গে অপরাধ মুক্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করেন ১১২ নম্বর কুইক রেসপন্স টিম পশ্চিমবঙ্গ পুলিস। জেলা সদর সহ প্রান্তিক থানা গুলোতে দেওয়া হয়েছে অত্যাধুনিক বি এস ৬ প্রযুক্তির নতুন গাড়ি। রবিবার ভোরের আলো ফোটার আগেই জলপাইগুড়িতে পৌঁছল গাড়ি ১১২ নম্বর কুইক রেসপন্স টিমের গাড়ি। জেলায় ৮ টি নতুন গাড়ির পাশাপাশি মোটর সাইকেল দেওয়া হবে জেলা পুলিসের গতি বৃদ্ধিতে।

11 Oct 2026 08:58 IST (IST)

Jalpaiguri: পুজোর উপহার নতুন জামা কাপড়

জলপাইগুড়িতে বন্ধ রায়পুর চা বাগানের শিশুদের পুজোর উপহার নতুন জামা কাপড় দিয়ে হাসি ফুটিয়ে মানবিকতার ছোঁয়া। সাংসদ জয়ন্ত রায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের হাতে চা শ্রমিকদের ছেলে-মেয়েদের হাতে নতুন পুজোর  জামা কাপড় তুলে দিলেন। সকলের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের খাবার। মহিলারা একত্রিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  করে তাঁর দীর্ঘায়ু কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাঁরা। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই থেমে থাকেননি জলপাইগুড়ি শহরের বাসিন্দা শাশ্বতী দেবী।জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিক মহল্লায় পৌঁছে যান তিনি। সেখানকার ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হয় দুর্গাপুজোর নতুন পোশাক। পাশাপাশি শিশুদের জন্য সকালের খাবারেরও ব্যবস্থা করা হয়। শাশ্বতী দেবী বিজেপি কর্মী হলেও, তাঁর এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। পুজোর আনন্দ থেকে যাতে চা বাগানের দরিদ্র পরিবারের শিশুরা বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই তাঁর এই প্রচেষ্টা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত কুমার রায়। মহালয়ার পুণ্যতিথিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে ফুটে উঠল মানবিকতার বার্তা।

11 Oct 2026 08:57 IST (IST)

Durga Puja 2026: পুজোয় ঢেলে সাজছে নকশালবাড়ি

গ্ৰামীন রাস্তা তৈরি করতে দেড় মাসের ডেডলাইন! শঙ্খধ্বনি ও নারকেল ফাটিয়ে রাস্তা শিল্যানাস জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যানের ! শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ১২ নম্বর রাজ্য সড়ক থেকে খেমচি হয়ে এশিয়ান হাইওয়ের এই কানেক্টিভ ৪০৭ মিটার গ্ৰামীন সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশা।গুরুত্বপূর্ণ এই রাস্তা ধরে যাতায়াত করে ৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে , মন্দিরে পূর্ণ্যাথী  ও শশ্মানেরাত্রীরা ।এতদিন উপায় না পেয়ে খানাখন্দে মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো সকলকে। এবার পুজোর মুখে দুর্ভোগ কমাতে পিচের রাস্তার শিল্যানাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য তথা জেলা পঞ্চায়েত কাউন্সিলের চেয়ারম্যান অজয় ওঁরাও। পাশাপশি নকশালবাড়ির স্টেশন মোড় থেকে দেশবন্ধু পাড়া পর্যন্ত ৭০০ মিটার গ্ৰামীন রাস্তার এবার তৈরি হবে পিচের রাস্তা।এই ৭০০ মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে ১৪ লক্ষ টাকা এবং নকশালবাড়ি বাবুপাড়ার তৈরি হবে ৬০০ মিটার পিচের রাস্তা। বাবুপাড়ার ব্যাঙ্ক থেকে পোষ্ট অফিস হয়ে এই রাস্তা পৌঁছাবে বিধায়ক কার্যালয়ে। প্রায় ৩৬ লক্ষ টাকায় ব্যয়ে দেড় মাসের মধ্যেই তৈরি হবে নতুন রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই এই তিনটি কাজে শিলান্যাস করা হল। 

11 Oct 2026 08:56 IST (IST)

Alipurduar: পুজোর আগে অচলাবস্থা চা বাগানে

পুজোর আগে অচলাবস্থা আলিপুরদুয়ারের বীরপাড়ার জয়বীরপাড়া চা বাগানের। গত ৫ অক্টোবর ২০ শতাংশ হারে চা বাগান গুলোতে বোনাস দেওয়ার কথা বলেছিল সরকার। কিন্তু ১০ তারিখ পেরিয়ে গেলেও সাপ্তাহিক টাকা ও বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে যায় বাগান ম্যানেজার। যদিও বাগান লক আউটের কোন নোটিশ জারি করেনি কর্তৃপক্ষ। পুজোর মুখে চরম উৎকন্ঠায় বাগানের শ্রমিকেরা। তারা শ্রম দফতরের সঙ্গে কথা বলেও কোন সদউত্তর পায়নি। আজ সকালেও বাগানের গেটে জড়ো হয় বাগানের শ্রমিকেরা। 

11 Oct 2026 08:55 IST (IST)

Mal Block: পুজোর আগে আইনশৃঙ্খলা নিয়ে কড়া মাল থানা

পুজোর আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ মাল থানার পুলিসের। রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ, মদ্যপান করে অশান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি রুখতে বিভিন্ন এলাকায় জোরদার টহলদারি শুরু করেছে মাল থানার পুলিস। আইসি পালজার ভুটিয়ার নেতৃত্বে রাতের বেলায় চলছে বিশেষ অভিযান। শুধু রাস্তায় টহলদারিই নয়, অতীতে গোলমালে জড়িত যুবকদের বাড়িতে গিয়েও কড়া ভাষায় সতর্ক করছেন পুলিস আধিকারিকরা। পুলিস সূত্রে খবর, বিনা কারণে রাতের বেলায় বিভিন্ন জায়গায় জমায়েত, আড্ডা কিংবা নেশা করে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে এবার আর কোনও রকম রেয়াত করা হবে না। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ উঠলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে মাল থানার পুলিস।

11 Oct 2026 08:51 IST (IST)

CJP Protest: উত্তাল দিল্লি

রবিবারও দিল্লিতে পরিস্থিতি উত্তপ্ত থাকার সম্ভাবনা প্রবল। সিজেপি হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রতিদিন যন্তর মন্তরের দিকে মিছিল করবে। পুলিশও স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা এতটুকুও শিথিল করা হবে না। অন্যদিকে, একই দাবিতে আগামী সোমবার পথে নামার ডাক দিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' (INDIA) জোট।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: ক্যামাক স্ট্রিটের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দিতে পৌঁছল শেক্সপিয়র সরণি থানার পুলিস। বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়। এর আগে এই থানায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কয়েক দিন আগেও তাঁকে নোটিস দিতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিস। তবে বাড়িতে কেউ না থাকায় নোটিস না দিয়েই ফিরে যেতে হয় পুলিসকে। ইতিমধ্যে দিল্লি থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আজ ফের তাঁকে নোটিস দিতে পৌঁছল পুলিস। পুরসভার এক আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই এই নোটিস দেওয়া হচ্ছে।

ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল হয়ে ওঠে রাজধানী দিল্লি। যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)। কিন্তু অনুমতি না থাকায় সেই জমায়েত রুখতে রাজধানী জুড়ে ব্যাপক অভিযানে নামে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড ও কড়া বিধিনিষেধ ভেঙে কর্মসূচিতে নামার অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকারের মতো চার প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ অন্তত ৩,০০০ জনকে আটক করা হয়। আটকদের অধিকাংশকে রাতের দিকে ছেড়ে দেওয়া হয়।

তবে সিজেপির শীর্ষ নেতৃত্ব এবং ইউটিউবার ধ্রুব রাঠীকে মধ্যরাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত হেফাজতে রাখা হয়। এর আগে দিল্লিতে বিমান অবতরণ করতেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে পুলিস। এদিকে পুলিস হেফাজতে থাকাকালীনই মহারাষ্ট্রে অভিজিতের ঠাকুমা মারা যান। পুলিস জানায়, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছাড়া হয়েছিল কি না, তা স্পষ্ট হয়নি।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES