CJP Protest: আটক অভিজিত্ দীপকে
বিমান অবতরণ করার পরেই ভেতরে ঢুকে ককরোচ জনতা পার্টির (CJP) সুপ্রিমো অভিজিৎ দীপকে এবং তাঁর সঙ্গীদের আটক করল দিল্লি পুলিস। শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে দলের পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি পৌঁছতেই বিমানের ভেতর থেকে পুলিস তাঁদের আটক করে।বিমানের ভেতরে দিল্লি পুলিসের দল প্রবেশ করতেই পুরো ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লাইভ সম্প্রচার করেন দীপকে। সেখানে দেখা যায়, বিমানে ঢুকেই পুলিস দীপকে ছাড়াও সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রানকাকে আটক করছে। ভিডিয়োটিতে বিমানের ভেতরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। সিজেপি সদস্যরা পুলিসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। বিমান থেকে যাত্রীদের নামার সুযোগ না দিয়ে কেন ভেতরে ঢোকা হল, তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। বিমানে ওঠা মহিলা পুলিসকর্মীদের উদ্দেশে দীপকেকে স্পষ্ট বলতে শোনা যায়, 'আমরা বাইরে বেরোনো পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেফতার করুন, আমরা ভয় পাই না।'