• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: মালদায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি ও মেগা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Live Now

LIVE Update: মালদায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি ও মেগা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written BySoumita Khan
Published: Oct 08, 2026, 07:32 AM IST|Updated: Oct 08, 2026, 12:18 PM IST
joinshare
LIVE Update: মালদায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি ও মেগা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী
08 Oct 2026 12:17 IST (IST)
share

Road Accident: সাতসকালে জাতীয় সড়কে বিকট সংঘর্ষ

সাতসকালে জাতীয় সড়কে বিকট সংঘর্ষ! দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার। টোটোর সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হলেন এক শিশু-সহ দু’জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চণ্ডাবুড়ি এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খড়্গপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। চণ্ডাবুড়ির কাছে পৌঁছতেই একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হন এক শিশু-সহ দু’জন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল এবং ডেবরা থানার পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কার ও টোটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। তবে কী ভাবে ঘটল এই দুর্ঘটনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টোটোতে ধাক্কা মেরেছিল, না কি অন্য কোনও কারণে সংঘর্ষ, তা স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।

08 Oct 2026 11:02 IST (IST)

NCPI: নেত্রীর আচরণে ক্ষুব্ধ দলের সাংসদরা

এন সি পি আই নেত্রীর আচরণে ক্ষুব্ধ দলের সাংসদরা। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। অনেক আগেই গ্রুপ ছেড়েছেন আরও এক অভিনেত্রী সিনিয়র সাংসদ।

ঘটনা এইরকম - গত ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল প্রদর্শনী ফুটবল ম্যাচ দেখার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এন সি পি আই সাংসদদের উদ্দেশে ২০টি ভিআইপি টিকিট পাঠানো হয় এন সি পি আই দলের এক নেত্রীকে। প্রথমে টিকিটগুলি রাখা ছিল নেত্রীর সাদার্ন অ্যাভিনিউ এর বাড়িতে। পরে সেই টিকিটগুলি পাঠিয়ে দেওয়া হয় নেত্রীর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাড়িতে। এরপর ম্যাচের ঠিক আগের দিন, ২ অক্টোবর হোয়াটসঅ্যাপ গ্রুপে দলের সাংসদদের জানানো হয়, "আপনাদের টিকিট মধ্যমগ্রাম থেকে সংগ্রহ করে নিন।" এতেই দলের সাংসদদের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। অশান্তি চরমে ওঠে। কয়েকজন এই ঘটনার প্রতিবাদ করতেই ওই নেত্রী গ্রুপে লেখেন, "আমি কারও বাবার চাকর নই।" হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমুল ঝগড়ার জেরে গ্রুপ ছেড়ে বেরিয়ে যান কলকাতা পার্শ্ববর্তী এলাকার এক অভিনেত্রী-সহ আরও দুই সাংসদ। এই প্রসঙ্গে এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি এসবের কিছুই জানিনা। রাজ্য সরকার আমাকে পৃথক ভাবে টিকিট পাঠিয়েছে।" যদিও তৃণমূল সাংসদ সৌগত রায় এনসিপিআইয়ের সংসারে এই অশান্তি নিয়ে মুখ খুলেছেন। এন সি পি আই লোকসভার স্পিকারের কাছে আরও দু সপ্তাহ সময় চেয়েছে। এই প্রসঙ্গেও বলেছেন সৌগত রায় ‌

08 Oct 2026 10:26 IST (IST)

Nana Patekar death: নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরের অনন্য অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওঁ শান্তি'

08 Oct 2026 10:16 IST (IST)

Jalpaiguri Weather: পুজোর মুখে ফের আবহাওয়ার ভ্রুকুটি

পুজোর মুখে ফের আবহাওয়ার ভ্রুকুটি। উত্তরের জলপাইগুড়িতে সকাল থেকেই বৃষ্টি, সঙ্গে মেঘের গর্জন ও ঝড়ো হাওয়া। মুহূর্তেই কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। শহরজুড়ে নেমে এসেছে অন্ধকার। বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবনেও প্রভাব পড়েছে। জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘের গর্জন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কিছু এলাকায় বজ্রঝড়ের সঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টিও হতে পারে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুজোর আগে আবহাওয়ার এই পরিবর্তনে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এবং পুজো উদ্যোক্তারাও।
 

08 Oct 2026 10:15 IST (IST)

Road Accident: পথ দুর্ঘটনায় গুরুতর জখম

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাইক আরোহী তিন যুবক। ঘটনাটি ঘটে ক্যানিং থানার অন্তর্গত ফার্মের কাছে।ঘটনায় গুরুতর জখম হয় দীপঙ্কর মন্ডল,স্বপন মিস্ত্রী ও বিলাশ নস্কর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ক্যানিংয়ের নিকারীঘাটা এলাকার তিন যুবক একটি বাইক এ চেপে ক্যানিংয়ে আসছিল ট্রেন ধরার জন্য।সেই সময় ফার্মের কাছে একটি টোটো সামনে এসে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পোষ্টারে ধাক্কা মার। বাইক থেকে তিন যুবক ছিটকে পড়ে। স্থানীয়রা জখমদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্মানে সেখানে চিকিৎসাধীন। জখমদের মধ্যে দীপঙ্কর মন্ডল ও স্বপন মিস্ত্রীর শারীরিক অবস্থা আশাঙ্কাজনক। অন্যদিকে ঠিক কী ভাবে এমন দুর্ঘটনা হল সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং ট্রাফিক পুলিস।

08 Oct 2026 08:53 IST (IST)

Mamata Banerjee: মমতার ফোকাস জাতীয় রাজনীতি

রাজ্যে গুরুত্ব হারিয়ে মমতার ফোকাস জাতীয় রাজনীতি। গত দুদিনের মতো আজও আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন বিরোধীরা। ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ঘোষিত কর্মসূচি রয়েছে। এই আবহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি সময় দিলে ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মমতা। দেখা করতে পারেন ককরোচ জনতা পার্টির সদস্যদের সঙ্গে।

08 Oct 2026 07:42 IST (IST)

Dipak Byapari: দীপক ব্যাপারী

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করে গ্রেপ্তার হয়েছিলেন দীপক বেপারী। শারীরিক অসুস্থতার কারণে এনটালি থানা তাকে নিয়ে আসে মেডিকেল কলেজে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়, এরপরই তিনি বলেন তিনি সবার কাছে ক্ষমা প্রার্থী, যেদিন তিনি বেল পাবেন সেদিনই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। পাশাপাশি তিনি আর রাজনৈতিক কথা আর বলবেন না এমনটাই তিনি দাবি করেন।
 

08 Oct 2026 07:41 IST (IST)

Cyber Crime: অনলাইন আর্থিক প্রতারণা

গোসাবা নলাইন প্রতারকদের জালিয়াতির শিকার হওয়া সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দিয়ে এক অনন্য বিরল স্থাপন করল বারুইপুর পুলিস জেলার অন্তর্গত গোসাবা থানার সাইবার হেল্প ডেস্ক। সম্প্রতি অনলাইন আর্থিক প্রতারণার শিকার হয়েছিলেন গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপ এলাকার প্রভাতী গিরি,বিশ্বরঞ্জন মন্ডল,তুষার থানদার,দেবজিৎ মন্ডল,অর্পণ পাত্র,দিগ্বিজয় ভুঁইয়া ও নূরইসলাম সরদার সহ অন্যান্যরা। একাধিক মানুষের খোয়া যাওয়া মোট ১,২৭,৯৩০ টাকা সফলভাবে উদ্ধার করে গোসাবা থানার পুলিস।

08 Oct 2026 07:40 IST (IST)

Sumit Roy: সুমিত রায়

শালবনিতে জমি দুর্নীতি এবং বালি দুর্নীতি মামলার পর এবার গড়বেতা আদালতে সুমিত রায়কে তোলা হয়েছিল চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে। এদিন আদালতে সুমিত রায়কে ১২ দিনের পুলিস হেফাজতের আবেদন করেছিল গড়বেতা থানার পুলিস। আদালত ৭ দিনের পুলিস রিমান্ড মঞ্জুর করে।
চলতি বছরের জুন মাসে বাঁকুড়ার এক বাসিন্দা সুমিত রায় সহ তিন জনের বিরুদ্ধে চাকরি প্রতারণার অভিযোগ জানিয়েছিল গরবেতা থানায়। তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় ৯০জন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। হাওড়ার গাবগেড়া হাসপাতালে সেইসব চাকরি প্রার্থীদের মেডিক্যাল পর্যন্ত করানো হয়। কিন্তু পরবর্তীকালে সেইসব চাকরি প্রার্থীরা দেখেন যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলো সবই ভুয়ো। এরপর বারবার টাকা ফেরতের আবেদন করলেও সেই টাকা ফেরত না দিয়ে হুমকি দেওয়া হয়। উল্লেখ্য এই মামলায় আরো দুজনের নাম রয়েছে, তারমধ্যে আই প্যাকের কর্ণধার প্রতিক জৈন এর পিএ সৌমজিৎ সেনের নামও রয়েছে।

08 Oct 2026 07:39 IST (IST)

CM in Malda: মালদায় মুখ্যমন্ত্রী

আজ মালদার মানিকচকের মথুরাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত মালদা জেলার মানিকচকের ভুতনী,ইংরেজবাজার,রতুয়া১,কালিয়াচক ২ ও ৩নং ব্লকের বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহার্য্য প্রদান করবেন। এরপর মানিকচক কলেজে প্রশাসনিক বৈঠক করবেন। সফর সূচী-সকাল ১১ টার নাগাদ মানিকচক কলেজে অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। কলকাতা থেকে বিহারে পূনিয়া হয়ে হেলিকপ্টারে মালদার মানিকচকে আসবেন। এরপর সড়ক পথে মানিকচক কলেজ থেকে মথুরাপুর বিএসএস বিদ্যালয়ে ফুটবল মাঠে বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেবেন। এই স্থানে সভা করবেন। এরপর আবার সড়ক পথে মানিকচক কলেজে যাবেন। প্রশাসনিক বৈঠক করবেন। দুপুর তিনটের নাগাদ আবার হেলিকপ্টারে পূনিয়া হয়ে কলকাতা ফিরবেন।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: রাজ্যে গুরুত্ব হারিয়ে মমতার ফোকাস জাতীয় রাজনীতি। গত দুদিনের মতো আজও আবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন বিরোধীরা। ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ঘোষিত কর্মসূচি রয়েছে। এই আবহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি সময় দিলে ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মমতা। দেখা করতে পারেন ককরোচ জনতা পার্টির সদস্যদের সঙ্গে।

আজ মালদার মানিকচকের মথুরাপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত মালদা জেলার মানিকচকের ভুতনী,ইংরেজবাজার,রতুয়া১,কালিয়াচক ২ ও ৩নং ব্লকের বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহার্য্য প্রদান করবেন। এরপর মানিকচক কলেজে প্রশাসনিক বৈঠক করবেন। সফর সূচী-সকাল ১১ টার নাগাদ মানিকচক কলেজে অস্থায়ী হেলিপ্যাডে নামবেন। কলকাতা থেকে বিহারে পূনিয়া হয়ে হেলিকপ্টারে মালদার মানিকচকে আসবেন। এরপর সড়ক পথে মানিকচক কলেজ থেকে মথুরাপুর বিএসএস বিদ্যালয়ে ফুটবল মাঠে বন্যা দূর্গতদের ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেবেন। এই স্থানে সভা করবেন। এরপর আবার সড়ক পথে মানিকচক কলেজে যাবেন। প্রশাসনিক বৈঠক করবেন। দুপুর তিনটের নাগাদ আবার হেলিকপ্টারে পূনিয়া হয়ে কলকাতা ফিরবেন।

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES