• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /LIVE Update: বিগ ব্রেকিং! রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের
Live Now

LIVE Update: বিগ ব্রেকিং! রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের

LIVE Update: দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

Written BySoumita Khan
Published: Oct 07, 2026, 07:28 AM IST|Updated: Oct 07, 2026, 03:05 PM IST
joinshare
LIVE Update: বিগ ব্রেকিং! রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের
07 Oct 2026 14:02 IST (IST)
share

এয়ারপোর্ট নমাজ পড়ার অন্তর্বতী নির্দেশ এখনই না

এয়ারপোর্ট নমাজ পড়ার অন্তর্বতী নির্দেশ এখনই না। আমরা মজসিদ কে মন্দিরে রূপান্তরের কথা বলছি না। মানুষের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে মসজিদ সরানোর কথা বলা হয়েছে , জানাচ্ছে কেন্দ্র। কোনও দিন কিছু হলে আমরা বুঝতে পারব না মসজিদে কে ঢুকেছ! এয়ারপোর্ট থেকে মসজিদ সরানোর বিষয়ে পিএমও থেকে প্রস্তাব এসেছিল। ২০২৪ সালে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার অনুমতি দিচ্ছে না এই নিরাপত্তা কারণে - কেন্দ্র। আমরা হাই সেনস্টেটভ অপারেটিভ জোন করব। এয়ারপোর্ট আরিয়া বাড়বে - কেন্দ্র। এই মামলা গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তী নির্দেশে নামাজ পড়ার অনুমতি না দেওয়ার আবেদন এয়ারপোর্ট কর্তৃপক্ষের।

07 Oct 2026 13:56 IST (IST)

Kolkata Incident: ট্যাক্সি থেকে উদ্ধার দেহ

ট্যাংরার ডিসি দে রোডে ট্যাক্সি থেকে উদ্ধার হল দেহ। আজ সকাল থেকে ট্যাক্সিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। ভেতরে থাকা ব্যক্তি প্রথমে ঘুমন্ত অবস্থায় রয়েছে মনে করলেও পরে ভুল ভাঙে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ওই ব্যক্তির সাড়া না দেওয়ায় পুলিসে খবর দেয় স্থানীয় বাসিন্দারাই। পুলিস এসে দেহ উদ্ধার করে। ওই ব্যক্তির দুই পা দড়ি দিয়ে বাধা ছিল বলে জানানো হয়েছে পুলিসের তরফে। ফলে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে খুন বলেই মনে করছে পুলিস। মৃত্যুর আসল কারণ জানতে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

07 Oct 2026 12:10 IST (IST)

Humayun Kabir: অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের

অয়ন ঘোষাল: রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের। যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন বিধানসভায় আর যাবেন না। নওদার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিধায়ক হিসেবে। রেজিনগর জিতবে বিজেপি, আমি নিশ্চিত।

07 Oct 2026 10:39 IST (IST)

Mithun Chakraborty on CM: শুভেন্দুবাবুর রাগ বলছে মহুয়া মিত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া হবে: মিঠুন

মহুয়া মিত্রের বিষয়ে শুভেন্দু বাবুর রাগ দেখে মনে হচ্ছে আইনি প্রক্রিয়া করা হবে,বলেন মিঠুন চক্রবর্তী। উওরবঙ্গের ৪ দিনের সফরে মিঠুন! কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাজ্য সভার প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী । এদিন বিমানবন্দরের নেমে প্রধানমন্ত্রী ২৫ বছরের নেতৃত্বে ওপর ক্যাবিনেটের রেজুলেশন প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের ঘটনা কারো জীবনে ঘটছে! এটা বড়ো প্রাপ্তি । অপরদিকে, মহুয়া মৈত্রের টুইট নিয়ে মুখ্যসচিবের আইনি প্রক্রিয়া প্রসঙ্গে বলেন, আমি জানিনা । তবে শুভেন্দু বাবুর রাগ দেখে মনে হচ্ছে আইনি প্রক্রিয়া করা হবে। পরবর্তীতে সড়ক পথে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি বনবিভাগের বিভিন্ন রেঞ্জে যাবেন মিঠুন।
 

07 Oct 2026 07:32 IST (IST)

Arrest Fake Doctor: গ্রেফতার ভুয়ো ডাক্তার

দিল্লি বিমানবন্দরে পশ্চিমবঙ্গের ভুয়ো চিকিৎসক গ্রেফতার দুবাই থেকে ফেরার পথে গ্রেফতার। ডাক্তার শেখ সৈদুল হক, মেডি কিয়ার নার্সিংহোম চিকিৎসক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁকে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে রাতের বিমানে কলকাতায় নিয়ে আসা হয়। পুলিস যখন তদন্তে নামে পরবর্তী বিহারের লাইন্সেস সেটা ফেক আর পশ্চিমবঙ্গ লাইসেন্স ও ভুয়ো। দিল্লি থেকে বর্ধমান সদর থানায় অভিযোগ হোক। দুবাই থেকে দিল্লি ফেরার পথে লুকাউট নোটিশ জারি থাকার কারণে ইমিগ্রেশন দপ্তর আটক করে পরবর্তী ক্ষেত্রে পুলিশের হাতে তুলে দেয়। রাতের বিমানেই কলকাতায় নিয়ে আসা হয়। এই চিকিৎসক পশ্চিমবঙ্গের ভুয়ো যে মেডিকেল সার্টিফিকেট ব্যবহার করছিল সেখানেও বেশ কিছু প্রভাবশালী নেতার নাম উঠে আসছে। রাত ১.৫৫ নাগাদ কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে।

Add Zee News as a Preferred Source
TAGS:
Zee 24 ghanta bangla live news

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: রাজনীতি থেকে স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত হুমায়ুন কবীরের। যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন বিধানসভায় আর যাবেন না। নওদার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিধায়ক হিসেবে। রেজিনগর জিতবে বিজেপি, আমি নিশ্চিত।

মহালয়ার পর কয়েকদিনের জন্য কিছুটা কিছুটা শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া। তার আগে আরও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলাতেই। ব্যাহত বা বিঘ্নিত হতে পারে পুজোর ইলেভেনথ আওয়ারের প্রস্তুতি পর্ব। 

শরতের হাওয়ায় দুলছে সাদা কাশফুল। দু’পাশে কাশবন, মাঝখান দিয়ে বয়ে চলেছে তিস্তা। আর সেই নদীর বুকে নৌকা ভাসিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন মানুষজন। নৌকাবিহারের আনন্দের সঙ্গে উপরি পাওনা মাঝির গলায় গান। নৌকায় বসেই চলছে ছবি তোলা, ফটোশুট। এমনই মনোরম ছবি ধরা পড়ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির তিস্তা পাড়ে।

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি। বুধবার ভারতীয় সময় ভোর 4:30নাগাদ, এদিন ভোর থেকেই এই খেলার সাক্ষী থাকতে দমদম মুক্তধারায় আমরা আর্জেন্টিনা ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে শেঠ বাগান অঞ্চল সাজিয়ে তোলা হয় আর্জেন্টিনার  পতাকা ও ফ্লেক্স দিয়ে , অঞ্চলের সকলে একসঙ্গে বসে খেলাও দেখেন।


একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES