SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Nandigram by Election Result 2026 Live: ভরা শরতে গ্রামে-নগরে গভীর 'পদ্ম'শ্রী! নন্দীগ্রাম-রেজিনগরে রেকর্ড বিজেপি'র

West Bengal by Election Result 2026 Live Updates: সমস্ত হিসাব উল্টে দিল বিজেপি। বিপুল জয় নন্দীগ্রাম-রেজিনগরে। দেশ ছাড়ছেন হুমায়ুন কবীর! আর দেশে ফিরতে চান না। ষষ্ঠ রাউন্ডের পরে নন্দীগ্রামে ৪৯৮৮৩ ভোটের লিড বিজেপি'র। নন্দীগ্রামে ভোটগণনার প্রথম রাউন্ডে ৯০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপিপ্রার্থী। নন্দীগ্রাম ও রেজিনগর দু'টি আসনেই এগিয়ে বিজেপি! দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- গত ৬ অক্টোবর ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন। যার ফল ঘোষণা আজ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ভোটার হিসাবে এদিন ভোট দেন শুভেন্দু অধিকারী। এদিকে জানা গেল, দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই বাংলায়।

Written By Soumitra Sen
Published: Oct 09, 2026, 07:37 AM IST | Updated: Oct 09, 2026, 03:00 PM IST
Join

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

সমস্ত হিসাব উল্টে দিল বিজেপি। বিপুল জয় নন্দীগ্রাম-রেজিনগরে। দেশ ছাড়ছেন হুমায়ুন কবীর! আর দেশে ফিরতে চান না। ষষ্ঠ রাউন্ডের পরে নন্দীগ্রামে ৪৯৮৮৩ ভোটের লিড বিজেপি'র। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- নন্দীগ্রামে ভোটগণনার প্রথম রাউন্ডে ৯০০০-এর বেশি ভোটে এগিয়ে বিজেপিপ্রার্থী। নন্দীগ্রাম ও রেজিনগর দু'টি আসনেই এগিয়ে বিজেপি! গত ৬ অক্টোবর ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন। যার ফল ঘোষণা আজ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ভোটার হিসাবে এদিন ভোট দেন শুভেন্দু অধিকারী। রেজিনগরে কত ভোট পাবে বিজেপি? নন্দীগ্রামেই বা মার্জিন কত? গত ক'দিন ধরেই এই সব প্রশ্নে মশগুল থেকেছে গোটা বাংলা। এদিকে অবশেষে মিলল স্বস্তি। দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই পশ্চিমবঙ্গে।
 

09 Oct 2026, 1:50 PM

Humayun Kabir: হুমায়ুন কবীর

দেশ ছাড়ছেন হুমায়ুন কবীর! ২০২৮ সালের ডিসেম্বরে দেশ ছাড়ছেন তিনি। জানা গিয়েছে, বাবরি মসজিদের উদ্বোধনের পরই দেশত্যাগ করবেন তিনি।

 

গোল্ডেন ভিসা নিয়ে দুবাই চলে যাচ্ছেন। আর দেশে ফিরতে চান না হুমায়ুন।
 

09 Oct 2026, 12:54 PM

CM Suvendu Adhikari: আরজি কর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

 

জোরকদমে ভোট গণনা চলছে রেজিনগর-নন্দীগ্রামে। এদিকে আরজি কর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন, নন্দীগ্রামে ১ লাখ ভোটে জিতছেন বিজেপি প্রার্থী।

09 Oct 2026, 11:44 AM

SIR: এসআইআর মামলা

এসআইআর মামলায় নাম তোলার আবেদনে অগ্রাধিকারের ইঙ্গিত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার উল্লেখের সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, প্রয়োজনে নাম বাদ দেওয়ার আবেদনের শুনানি পিছিয়ে, নাম অন্তর্ভুক্তির আবেদনগুলি অগ্রাধিকার দেওয়া এবং সম্ভব হলে আসন্ন নির্বাচনগুলির আগে সেগুলি নিষ্পত্তির কথা বিবেচনা করা হবে। আইনজীবী প্রশান্ত ভূষণ ও গোপাল শঙ্করনারায়ণন দ্রুত শুনানির আর্জি জানান। 

 

ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া আবেদনের ৯৩ শতাংশ ক্ষেত্রে ভোটার তালিকায় নাম ফের যুক্ত হওয়ার প্রসঙ্গ তুলে বিচারাধীন আবেদনকারীদের পুরভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন ভূষণ। বিচারপতি জয়মাল্য বাগচী জানান, বিষয়টি বিবেচনা করা হবে। পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।
 

 

09 Oct 2026, 11:37 AM

Rejinagar Result: রেজিনগরের রেজাল্ট

রেজিনগরে লিড বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। এদিকে গেরুয়া আবির মেখে, বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ বিজেপি কর্মী-সমর্থকদের। 

 

রেজিনগরের জয়ের মুখে শাখারভ।
 

 

09 Oct 2026, 10:05 AM

Minority Vote Ratio: সংখ্যালঘু ভোটের ছবি

সংখ্যালঘু বুথগুলিতে সব থেকে খারাপ অবস্থা তৃণমূলের। সেখানে কংগ্রেস ৭০ বা ১০০ টা করে ভোট পেলেও মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস সেইগুলিতে ৮ অথবা ১০ টি করে ভোট পেয়েছে।

 

সব থেকে খারাপ অবস্থা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। তাদের ঝুলিতে ২ থেকে ৩টি করে ভোট জুটেছে। সিপিএমের রক্তক্ষরণ স্বাভাবিকভাবেই বজায় রয়েছে। তবে একদা যেটা ছিল তৃণমূল কংগ্রেসের গড়, সেটা ক্রমশ খারাপ হচ্ছে। বুথের তথ্য অনুযায়ী, এখন সংখ্যালঘু এলাকায় গণনা চলছে। কিন্তু সেখানেই বেহাল অবস্থা রাজ্যের বিগত শাসকদলের। 
 

09 Oct 2026, 9:27 AM

Rejinagar: রেজিনগর বিধানসভা কেন্দ্র

রেজিনগর বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক অতীতের ছবিটা ছিল এরকম: রাজনৈতিক দল: আম জনতা উন্নয়ন পার্টি (AJUP), তাদের প্রাপ্ত ভোট: ১,২৩,৫৩৬ (৫১.৬২% ভোট শেয়ার); 

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী (দ্বিতীয় স্থান): বাপন ঘোষ, রাজনৈতিক দল: ভারতীয় জনতা পার্টি (BJP) প্রাপ্ত ভোট: ৬৪,৬৬০ (২৭.০২% ভোট শেয়ার)। তৃতীয় স্থান: আতাউর রহমান রাজনৈতিক দল: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC), প্রাপ্ত ভোট: ৪১,৭১৮ (১৭.৪৩% ভোট শেয়ার)। জয়ের ব্যবধান: হুমায়ুন কবীর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে ৫৮,৮৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এই প্রেক্ষিতে গত ৬ অক্টোবর ভোট হয়। এবং আজ তার ফল প্রকাশিত হচ্ছে।
 

09 Oct 2026, 9:24 AM

Nandigram: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক অতীতের ছবিটা এরকম: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৩০১টি ভোট। তৃণমূল কংগ্রেসের পবিত্র কর পেয়েছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৬৩৬টি ভোট। ভোটের ফলাফল একনজরে:
বিজয়ী: শুভেন্দু অধিকারী (বিজেপি)
প্রাপ্ত ভোট: ১,২৭,৩০১
ভোটের হার: ৫০.৫৬ শতাংশ
প্রতিদ্বন্দ্বী: পবিত্র কর (তৃণমূল কংগ্রেস)
প্রাপ্ত ভোট: ১,১৭,৬৩৬
ভোটের হার: ৪৬.৭ শতাংশ
জয়ের ব্যবধান: ৯,৬৬৫ ভোট

 

নোটা (NOTA): ৯১৯ ভোট
মোট ভোটার: ২,৬৬,৪১৫
বৈধ ভোটের সংখ্যা: ২,৫১,৮০৩
সামগ্রিক ভোটদানের হার: ৯৪.৫ শতাংশ
এই প্রেক্ষিতে গত ৬ অক্টোবর ভোট হয়। এবং আজ তার ফল প্রকাশিত হচ্ছে।
 

09 Oct 2026, 9:11 AM

Nandigram By Poll Results: নন্দীগ্রাম

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোট গণনার জন্য কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে 'কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যানেক্সড বিল্ডিং'টিকে। এই কেন্দ্রেও ২টি EVM গণনা হল, ১৫ রাউন্ড গণনা, ১টি পোস্টাল ব্যালট হল এবং ১ জন গণ পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন। রয়েছে ​কঠোর ত্রিস্তরী নিরাপত্তা ব্যবস্থা। 

 

গণনাকেন্দ্রগুলিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয় (Three-tier Security Cordon) থাকবে! কোনো ব্যক্তি বৈধ কমিশন অনুমোদিত পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে পারবেন না। কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য এ বার 'ECINET'-এর মাধ্যমে কিউআর কোড (QR code) সমৃদ্ধ পরিচয়পত্র মডিউল চালু করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট জেলাশাসকরা বিএনএসএস (BNSS)-এর ১৬৩ ধারায় প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন।
 

 

09 Oct 2026, 9:10 AM

Rejinagar By Poll Results: রেজিনগর

রেজিনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা 'বহরমপুর গার্লস কলেজে'। এখানে ২টি EVM গণনা হল রয়েছে এবং মোট ১৫ রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। এছাড়া, ইটিপিবি (ETPB) ও পোস্টাল ব্যালটের জন্য ১টি পৃথক হল এবং ১ জন গণ পর্যবেক্ষক (Counting Observer) থাকবেন। রয়েছে ​কঠোর ত্রিস্তরী নিরাপত্তা ব্যবস্থা। 

 

গণনাকেন্দ্রগুলিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয় (Three-tier Security Cordon) থাকবে! কোনো ব্যক্তি বৈধ কমিশন অনুমোদিত পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে পারবেন না। কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য এ বার 'ECINET'-এর মাধ্যমে কিউআর কোড (QR code) সমৃদ্ধ পরিচয়পত্র মডিউল চালু করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট জেলাশাসকরা বিএনএসএস (BNSS)-এর ১৬৩ ধারায় প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন। 

09 Oct 2026, 7:50 AM

Today's Weather Updates: আজকের আবহাওয়া

অবশেষে এল স্বস্তির সংবাদ। যে-সংবাদ আজ বেলা ২টো ৪৫ মিনিটে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর। কী সেই সুসংসবাদ? সেই সুখবরটি হল এই যে, দুর্গাপুজোয় বৃষ্টি আছে, কিন্তু বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই! জানা গিয়েছে, দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে। 

 

তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই পশ্চিমবঙ্গে। ফলে, দুর্যোগপূর্ণ পুজোর আশঙ্কা আর রইল না। আন্দামান সাগরের নিম্নচাপ বাংলার দিকে আসছে না। এমনকি ওড়িশার দিকেও নয়।

 

09 Oct 2026, 7:49 AM

Paharpur Panchayat News: পাহাড়পুর পঞ্চায়েত বিজেপি'র

উত্তরের দাপুটে নেতা জলপাইগুড়ির বাহুবলী তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাপট ভেঙে চুরমার। একসময় এই গ্রাম পঞ্চায়েত বকলমে তিনিই চালাতেন বলে অভিযোগ। পালাবদলের পর বিজেপি গ্রাম পঞ্চায়েতের বোর্ড দখল করল। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন। প্রধানের চেয়ারে দীপা রায়, উপপ্রধান চিত্ত রায়। তৃণমূলের সদস্যদের সমর্থন নিয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি।

09 Oct 2026, 7:44 AM

West Bengal by Election Result 2026: উপনির্বাচনের ফল

আজ শুক্রবার আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে নন্দীগ্রাম ও রেজিনগর-- এই দুই কেন্দ্রের ভোটের ফলের ট্রেন্ড। এটা মোটামুটি সকলে জানেনই যে, বিরোধীদের ধরাশায়ী করে এই দুটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে বিজেপি। 

 

গত ৬ অক্টোবর ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন। যার ফল ঘোষণা আজ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ভোটার হিসাবে ভোট দেন শুভেন্দু অধিকারী।

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES