• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /লাইভ ব্লগ
  • /দেশ
  • /Breaking News Live Update: চোরবাগান-কান্ডে নাম জড়াল আরও একজনের! কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস
Live Now

Breaking News Live Update: চোরবাগান-কান্ডে নাম জড়াল আরও একজনের! কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস

West Bengal, India Breaking News Live Updates: চোরবাগান-কাণ্ডে নাম জড়াল আরও একজনের! কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস। পুরভোটে কি কংগ্রেসের হাত ধরতে চলেছে মমতা শিবির? দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে--আজ ২৩ অক্টোবর। বর্ষা কি পাকাপাকি বিদায় নিল? কী বলছে মৌসম ভবন?

Written BySoumitra Sen
Published: Oct 23, 2026, 08:00 IST|Updated: Oct 23, 2026, 14:29 IST
joinshare
Breaking News Live Update: চোরবাগান-কান্ডে নাম জড়াল আরও একজনের! কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস
23 Oct 2026 14:28 IST
share

Threat to Amitabh Bachchan; অমিতাভ বচ্চনকে খুনের হুমকি

অমিতাভ বচ্চনের উপর হামলার হুমকি। মুম্বইয়ে হাই অ্যালার্ট। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। নভি মুম্বইয়ের একটি নামী বেসরকারি স্কুল। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়েকেও ইমেলে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। কঠোর নিরাপত্তারয় মুড়ে ফেলা হল 'জলসা'কে। 
 

23 Oct 2026 11:55 IST

Mal Bloc Accident; বাইক দুর্ঘটনায় মৃত্যু

বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত এক, জখম শিশু-সহ দু'জন। মাল ব্লকের ওদলাবাড়ির ক্রান্তি রোডে বেপরোয়া বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত এক শিশু-সহ দু'জন।  ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে ক্রান্তি রোডে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বিশাল হেমব্রম। আহত সঞ্জু নাগাসিয়া, শিশুটির নাম নির্মল নন্দী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি চা-বাগানের দিক থেকে দ্রুতগতিতে বাগরাকোটে যাওয়ার সময় বাইকটি প্রথমে অন্য একটি বাইকে এবং পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে ধাক্কা মারে। সেই সময় বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশুটিও আহত হয়। আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে বাইক চালকের মৃত্যু হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেপরোয়া বাইক চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

23 Oct 2026 10:19 IST

Chorebagan; চোরবাগান আপডেট

চোরবাগান-কাণ্ডে আটক আরও একজন। কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস। ওই দিন ঘটনার সময় কালিয়া ও সেন্টু ঘোষণার দায়িত্বে ছিলেন। গিরীশ পার্ক থানায় সিট (SIT)-এর আধিকারিকরা যাচ্ছে, সেখানেই অ্যারেস্ট হতে পারেন কালিয়া।

23 Oct 2026 08:33 IST

Weather Updates; হাওয়াখবর

গতকালই জানা গিয়েছিল, ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে! অক্টোবর এবং নভেম্বর এই দু'মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরিও হয়েছে। 

 

থাইল্যান্ড উপকূল থেকে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত এসেছে আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত আজ, শুক্রবার থেকে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এর। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তিশালী হবে। 
 

 

23 Oct 2026 08:24 IST

Corporation Election; পুরভোটে মমতাশিবির

পুরভোটে কি কংগ্রেসের হাত ধরতে চলেছে মমতা শিবির? রাজনৈতিক মহলের অন্তত তেমনই অনুমান। তারা মনে করছে, এ ছাড়া এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে অন্য কোনও রাস্তা খোলা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরসূত্রেও খবর, ইতিমধ্যে কংগ্রেসের সঙ্গে কথা বলতেও শুরু করেছে মমতা-তৃণমূল। গত ১৫-২০ দিনে প্রায় তিন থেকে চারবার কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে বৈঠক করেছেন কুনাল ঘোষ বলে খবর। কংগ্রেসের সঙ্গে যে জোট হচ্ছে, তার ইঙ্গিত দিয়েছেন কুনালও। এখন দেখার, আসন রফা কী হয়, কবে হয়, কীভাবে হয়?
 

23 Oct 2026 08:17 IST

Jhargram Fire; ঝাড়গ্রামে আগুন

ঝাড়গ্রামে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হল চারটি লরি। ঝাড়গ্রাম জেলার জাতীয় সড়কে ঘটেছে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। চিয়াপাড়ার কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় মোট চারটি লরি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিঁচড়ার দিক থেকে আসা একটি লরি চিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিতে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই তাতে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে থাকা অন্যান্য লরিতেও। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক লরি। বিধ্বংসী আগুনে চারটি লরি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় কোনওক্রমে প্রাণে রক্ষা পান লরির চালক। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
 

23 Oct 2026 08:09 IST

Sexual Harassment; যৌন হেনস্থা

বৃদ্ধাকে যৌন হেনস্থা! উত্তরপাড়ার প্রাক্তন তৃনমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার। বৃহস্পতিবার ভোরে মাখলা মাকালতলা এলাকায় গাড়ি নিয়ে ঘুরপাক খাচ্ছিল তৃণমূল নেত্রীর ছেলে। সেই সময় এক বৃদ্ধা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় তৃণমূল নেত্রীর ছেলে। বৃদ্ধার ঘাড় ধরে মুখে পুরুষাঙ্গ গুঁজে দেয় বলে অভিযোগ। স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলেন। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া থানার পুলিস প্রাক্তন কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করে। চন্দননগরের পুলিস কমিশনারেটের এক আধিকারিক বলেন, বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বৃদ্ধার অভিযোগ, মানিকতলায় টোটো ধরার জন্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই যুবক তাঁকে রাস্তায় ফেলে দেয়। ঘাড় টিপে ধরে যৌন হেনস্থা করে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে  উত্তরপাড়া থানায় অভিযোগ করেন তিনি। বিজেপি নেতা তাপস দেব বলেন, এক বৃদ্ধার সঙ্গে অভব্য আচরণ। বৃদ্ধাকে যৌন হেনস্থা। এই ঘটনা দেখে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে মারধর করে। পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। এর আগেও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরই মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলছে।

Add Zee News as a Preferred Source

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!

১০০২০৫০০০০০ টাকা খরচ রিটেনশনেই! ব্যালেন্স ২৯৭.৯৫ কোটি, নিলামে কার হাতে কত? গোয়ায় কে করবে গর্জন? কী করবে KKR!

2

প্রেমের আনন্দ ও সৌন্দর্য কী, তা শেখানো হিন্দু হিসেবে আমার কর্তব্য; ভয় রাগ ও ঘৃণা থেকে মুক্ত হোক ওঁরা: রাহুল

3

ভোটার তালিকা থেকে বাদ ১.২৭ কোটি হিন্দু ভোটার! খসড়া তালিকা দেখেই ক্ষুব্ধ যোগী তুললেন মারাত্মক প্রশ্ন

4

এক বৃন্তে দুটি কুসুম! পীরেরহাটে পূজিতা হন দেবী জগদ্ধাত্রী, ৯০০ বছরের এক অবিশ্বাস্য সম্প্রীতির গল্প

5

দফায় দফায় সংঘর্ষ, হাসিনার খাসতালুক টুঙ্গিপাড়ায় থানায় আগুন, উত্তেজনার আঁচ লন্ডনেও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

চোরবাগান-কাণ্ডে নাম জড়াল আরও একজনের! কালিয়া ওরফে কুশল মজুমদারকে আটক করল পুলিস। পুরভোটে কি কংগ্রেসের হাত ধরতে চলেছে মমতা শিবির? দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ ২৩ অক্টোবর। বর্ষা কি পাকাপাকি বিদায় নিল? কী বলছে মৌসম ভবন? গতকাল রাতেই অবশ্য অক্টোবর ও নভেম্বর জুড়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনা গিয়েছে। ওদিকে, কী ঘটছে চোরবাগানে? লেটেস্ট আপডেট কী? ঝাড়গ্রামে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হয়েছে চারটি লরি। ভয়ংকর পরিস্থিতি। সারাদিন ধরে দেখে নিন জেনে নিন সমস্ত জরুরি খবর।