SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Breaking News Live Update: আচমকাই হাসপাতালে হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শনে দমকল

West Bengal, India Breaking News Live Updates: শপিং মল, হোটেল, রেস্তোরাঁর পর এবার হাসপাতাল পরিদর্শন দমকলের। কলকাতায় খেলতে এসে ব্রাজিলের ফুটবল টিমের মেনু তৈরি করছে তাঁদের দলের সঙ্গে আসা শেফরাই। বিধানসভায় শুক্রবার পালিত হল মহাত্মা গান্ধীর জন্মদিন। পুরনো শত্রুতার জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সোনারপুরে। দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

Written By Debasmita Das Edited By Debasmita Das
Published: Oct 02, 2026, 11:43 AM IST | Updated: Oct 02, 2026, 11:49 AM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- শপিং মল, হোটেল, রেস্তোরাঁর পর এবার হাসপাতাল পরিদর্শন দমকলের। শহর ও শহরতলির বিভিন্ন হাসপাতালগুলির অগ্নিনির্বাপণ ব‍্যবস্থা খতিয়ে দেখা শুরু করল দমকল। ইতিমধ্যেই ঢাকুরিয়া মনিপাল হাসপাতালে পরিদর্শন করেছে দমকল। ২০১১-র ৯ ডিসেম্বর পূর্বতন আমরি তথা বর্তমানে মনিপাল হাসপাতালে আগুন লাগে। সেই আগুন প্রান হারান ৮৯ জন। 

কলকাতায় খেলতে এসে ব্রাজিলের ফুটবল টিমের মেনু তৈরি করছে তাঁদের দলের সঙ্গে আসা শেফরাই। স্টেট ডিনারের মেন্যুতে ভারতীয় ও বাঙালি খাবার থাকলেও সূত্রের খবর, নিজেদের শেফের তৈরি করা খাবার খাবেন ব্রাজিলীয় ফুটবলাররা। মূলত তাদের লাঞ্চ ও ডিনারের মেন্যুতে শেফের বানানো মেন্যুতে থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন , মাংসের স্যালাড, গ্রিন স্যালাড-সহ অল্প ডেজার্ট। বিভিন্ন ধরনের মাছ খেতে ভালবাসেন ব্রাজিলের ফুটবলাররা। ফলে বিভিন্ন তাজা মাছ তাদের শেফ বানাচ্ছে বলে খবর দল সূত্রে।

বিধানসভায় শুক্রবার পালিত হল মহাত্মা গান্ধীর জন্মদিন। তার ছবিতে মালা দিলেন বিধানসভার স্পিকার। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার যে কোন মহাপুরুষের জন্মদিন যা বিধানসভায় পালিত হয় সেই দিনে বিধানসভায় দুটো করে গাছ লাগাব। মহাত্মা গান্ধীর জন্মদিনে বিধানসভায় নতুন ঠিকানা পেল দুটো সবেদা গাছ। স্পিকারের ঘরের পাশের বাগানে দুটো সবেদা লাগালেন স্পিকার। 

পুরনো শত্রুতার জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সোনারপুরে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামরাবাদ ফুলেরহাট সংলগ্ন আম্বেদকর নগরে। মৃতের নাম গোপাল হালদার। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে গোপাল হালদার-সহ তিনজন আম্বেদকর নগরের একটি বাড়িতে যান। তাঁদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাড়ির ভিতর থেকে চেঁচামেচির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের আসতে দেখে গোপালের সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে গেলেও গোপাল স্থানীয়দের হাতে ধরা পড়ে যান বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES