একেবারে ১১ দিন! সরকারি কর্মচারীদের ধামাকাদার ছুটির নভেম্বর! ক্যালেন্ডার দেখে এখনই ছকে ফেলুন ঘুরতে যাওয়ার প্ল্যান
WB Government Holidays: অক্টোবর শেষ হতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! নভেম্বরে কালীপুজো, ভাইফোঁটা ও ছট মিলিয়ে মিলবে টানা ১১ দিন ছুটি। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরশুম এখনই শেষ নয়। অক্টোবর শেষ হতেই ফের ছুটির আমেজ! কালীপুজো থেকে ছট— নভেম্বরে ছুটির ছড়াছড়ি! টানা ছুটি উপভোগের দুর্দান্ত সুযোগ। অক্টোবরের উৎসবের মরশুম শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ফের ছুটির সুখবর নিয়ে এল নভেম্বর মাস। রাজ্য সরকারের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বরেও একাধিক উৎসব ও ছুটির দিন রয়েছে। ফলে ছুটির আনন্দ উপভোগ করতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার জন্য একেবারে আদর্শ সময়। চলুন জেনে নেওয়া যাক- নভেম্বর মাসে কোন কোন দিন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ছুটি?
কবে কবে ছুটি?
নভেম্বর মাসের শুরু থেকেই উৎসবের আমেজ। রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছটপুজোর মতো উৎসব। সঙ্গে গুরু নানক জয়ন্তী। সেইসঙ্গে শনি, রবিবারের ছুটি। সব মিলিয়ে চলতি বছরের নভেম্বর মাসে প্রায় ১১ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নভেম্বর মাসের ছুটির তালিকাটি বেশ আকর্ষণীয়। মাসের দ্বিতীয় সপ্তাহেই রয়েছে কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে দীর্ঘ ছুটি। ৮ নভেম্বর কালীপুজো, ১১ নভেম্বর ভাইফোঁটা। কালীপুজো রবিবার পড়লেও, সেই উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর ছুটি রয়েছে। তার আগে ৭ নভেম্বরও শনিবার। সেদিন অর্ধদিবস। ফলে সপ্তাহান্তে রবিবার থেকে শুরু করে ভাইফোঁটা অবধি টানা ছুটি।
নভেম্বরে ১১ দিন ছুটি
এরপর ১৫ ও ১৬ নভেম্বর রয়েছে ছটপুজোর ছুটি। যদিও ১৫ নভেম্বর রবিবার। কিন্তু ১৬ নভেম্বর ছটপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। এছাড়াও, মাসের শেষে ২৪ নভেম্বর মঙ্গলবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে রবিবারগুলির সঙ্গে পর পর উৎসবের এই ছুটি যুক্ত হয়ে নভেম্বর মাসে মোট ১১ দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। যা স্বস্তিদায়ক তো বটেই। সঙ্গে ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ঘোরার সুবর্ণ সুযোগও বটে। তাই ছুটির তালিকা সামনে আসতেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই উৎসাহ শুরু করে ফেলেছেন অনেকে।
আরও পড়ুন, 'জলের দরে' এবার ক্যানসারের ওষুধ? ৯০% পর্যন্ত দাম কমল ৫৪৩ জীবনদায়ী ওষুধের! রোগীদের জন্য বিরাট স্বস্তি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)