SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

গুরু গোবিন্দ সিংয়ের শ্রদ্ধায় রণবীরের ৩৬ লাখি ঘড়ি! ২১ রুবির মৌচাক নকশা, ঘণ্টায় ২৮৮০০ বার স্পন্দন

গুরু গোবিন্দ সিংয়ের শ্রদ্ধায় রণবীর কাপুর পরলে ৩৬ লাখের ঘড়ি! হায়দরাবাদে 'রামায়ণ পার্ট ওয়ান'-এর প্রি রিলিজ ইভেন্টে চর্চায় পর্দার রামের টাইমপিস

Written By Subhapam Saha
Published: Oct 22, 2026, 02:22 PM IST | Updated: Oct 22, 2026, 02:31 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত 'রামায়ণ পার্ট ওয়ান'। রামের চরিত্রে দেখা যাবে বলিউডের সুপারস্টার ও দুর্দান্ত অভিনেতা রণবীর কাপুরকে। সিনেমার প্রচারে এখন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছেন রণবীর। সেরকমই এক প্রি রিলিজ ইভেন্টে তিনি গিয়েছিলেন হায়দরাবাদে। অনুষ্ঠানে পর্দার রামের হাতের ঘড়িটি নিয়েই এখন বেশ চর্চা । রণবীর বেছে নিয়েছিলেন ‘জ্যাকব অ্যান্ড কোং এপিক এক্স শের-এ-পাঞ্জাব এডিশন’ টাইমপিস। সীমিত সংস্করণের এই ঘড়িটি নকশা ও খুঁটিনাটি কাজ শিখ ঐতিহ্যের উদযাপন করে। বিশ্ব জুড়ে এই ঘড়িটির মাত্র ৫০টি ইউনিট তৈরি করেছে জ্যাকব অ্যান্ড কোং। ভারতে একেকটি ঘড়ির দাম ৩৫ লক্ষ ৮৮ হাজার টাকা। বলা যেতে পারে ৩৬ লাখি ঘড়ি।

গুরু গোবিন্দ সিংয়ের শ্রদ্ধায় তৈরি ঘড়ি

জ্যাকব অ্যান্ড কোংয়ের এপিক এক্স শের-এ-পাঞ্জাব এডিশন ঘড়িটি টাইটানিয়াম দিয়ে তৈরি! এতে রয়েছে ৪৪ মিলিমিটারের একটি স্কেলিটোনাইজড কেস। এই ঘড়ির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এর ভার্টিকল ব্রিজগুলি, যা তিনটি গুরুত্বপূর্ণ প্রতীক বহন করে—সিংহ, খণ্ডা (তরবারি বা ধারাল অস্ত্র) এবং এক ওঙ্কার। প্রতিটি প্রতীক যথাক্রমে সাহস, ঐক্য ও সামরিক গুণাবলি। আর এই ঘড়িটির মাধ্যমে গুরু গোবিন্দ সিং এবং খালসা পন্থার প্রতিষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আরও পড়ুন: টিভি-ডিজিটাল প্লাটফর্মে ফিরছে জি-র বহু হিট শো, আসছে ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’

 


 

 

 

কী কী বৈশিষ্ট্য এই ঘড়ির

মৌচাকের মতো নকশাযুক্ত উজ্জ্বল নীল রাবার স্ট্র্যাপটি ঘড়িটির সামগ্রিক জটিল ও সুনিপুণ ডিজাইনে স্পোর্টি লুকস দিয়েছে। এর ওপেনওয়ার্কড ডায়ালটি ঘড়ির ভিতরের মেকানিক্যাল মুভমেন্টকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। ঘড়িটি চলে JCAM02 ম্যানুয়াল-ওয়াইন্ডিং মুভমেন্টের সাহায্যে, যা বিশেষ ভাবে জ্যাকব অ্যান্ড কোংয়ের জন্য তৈরি করেছে কনসেপ্টো। ১৫৮টি উপাদানে তৈরি এই মেকানিজমটি প্রতি ঘণ্টায় ২৮৮০০ বার স্পন্দিত হয় এবং এতে ৪৮ ঘণ্টার পাওয়ার রিজার্ভ সুবিধা রয়েছে। এছাড়া, এই মুভমেন্টে ২১টি রুবি পাথর ব্যবহৃত হয়েছে। এর ব্রিজগুলি অত্যন্ত নিখুঁত ফিনিশ করা এবং প্রান্তগুলি সুচারু ভাবে পলিশ করা হয়েছে। ব্যবহারিক বৈশিষ্ট্যের দিক থেকে, ঘড়িটিতে রয়েছে স্যাফায়ার ক্রিস্টাল গ্লাস এবং এটি ১০০ মিটার গভীরতা পর্যন্ত জল নিরোধক। জটিল গঠনশৈলী সত্ত্বেও, টাইটানিয়াম কেস (আল্ট্রা-প্রিমিয়াম ১৮ ক্যারেট রোজ গোল্ড সংস্করণও রয়েছে) কারণে ঘড়িটি বেশ হালকা। সুইজারল্যান্ডে তৈরি এই ঘড়িটিতে দু'বছরের ওয়ারেন্টি রয়েছে।

আরও পড়ুন: আসল টার্গেট সলমন খান: দুর্ভেদ্য নিরাপত্তা ভাঙতে না পেরেই টাইগার শ্রফের ওপর হামলা? জুহু শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, তোলপাড় বলিউড

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES