• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /টিভি-ডিজিটাল প্লাটফর্মে ফিরছে জি-র বহু হিট শো, আসছে ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’

টিভি-ডিজিটাল প্লাটফর্মে ফিরছে জি-র বহু হিট শো, আসছে ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’

Zee Entertainment Enterprises Ltd: জনপ্রিয় মিউজিক শো ‘সা রে গা মা পা’ পাঁচটি ভাষায় লঞ্চ করেছে। ভাষাগুলি হলো— হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং মালয়ালম

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 21, 2026, 08:40 PM IST|Updated: Oct 21, 2026, 08:48 PM IST
joinshare
টিভি-ডিজিটাল প্লাটফর্মে ফিরছে জি-র বহু হিট শো, আসছে ‘জিনা ইসি কা নাম হ্যায় ২.০’
Image Credit: জি এন্টাটেইনমেন্ট

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন ভাষায় ফিকশন শো লঞ্চ করতে চলেছে জি এন্টারটেইনমেন্ট।  কোম্পানির নজরে এমন সব শো যা পরিবারের সকলে মিলে একসঙ্গে উপভোগ করা যায়। এর জন্য জি তাদের পুরনো ও জনপ্রিয় শোগুলিকে নতুন ভাবে ফের আনার পাশাপাশি কিছু নতুন ফরম্যাটেও আনার জন্য তৈরি হচ্ছে।

জি-র পরিকল্পনার মধ্যে রয়েছে মিউজিক, কুকিং, সেলিব্রিটি টক শো, গেম শো এবং কমেডির মতো নানা ধরনের অনুষ্ঠান। টিভির পাশাপাশি জি-র ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভ (Zee5)-এও এমন শো আনাই কোম্পানির লক্ষ্য। লক্ষ্য হল দর্শকরা যাতে সহজেই যুক্ত হতে পারেন।

দীর্ঘদিন ধরে জি এন্টারটেইনমেন্ট এমন সব নন-ফিশন শো তৈরি করে আসছে যেগুলি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই কোম্পানি এখন তাদের অনুষ্ঠানের পরিধি বাড়াচ্ছে। ‘ছোরিয়াঁ চলি গাঁও’ এবং ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর মতো শো তাদের জনপ্রিয় নন-ফিশন অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম।

জি তাদের পুরনো ও জনপ্রিয় মিউজিক শো ‘সা রে গা মা পা’ পাঁচটি ভাষায় লঞ্চ করেছে। ভাষাগুলি হলো— হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি এবং মালয়ালম। কোম্পানির আশা ওই শোয়ের মাধ্যমে দেশজুড়ে দর্শকদের সংগীতের একটি বিশেষ জায়গা উপহার দেবে।  বাংলা ও মারাঠি ভাষাভাষী দর্শকদের মধ্যেও কোম্পানির কিছু রিয়েলিটি শো বেশ জনপ্রিয়। এর মধ্যে রয়েছে জি বাংলার ‘দাদাগিরি’ এবং জি মারাঠির ‘হোম মিনিস্টার’।

আরও পড়ুন-টাইগার শ্রফ নন, শ্যুটারদের টার্গেটে ছিল অন্য এক সেলিব্রিটি? তদন্তে চাঞ্চল্যকর মোড়

জিনা ইসি কা নাম হ্যায় ২.০

ফের আসছে জিনা ইসি কা নাম হ্যায়। হোস্ট করবেন আর মাধবন। সেলিব্রিটি টক শো-এর ক্যাটেগরিতে জি তাদের জনপ্রিয় শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’ নতুন ঢঙে ‘Jeena Isi Ka Naam Hai 2.0’ নামে আনছে।  এতে বিভিন্ন ক্ষেত্রের নামী-দামি ব্যক্তিত্বদের দেখা যাবে। এ ছাড়া আসছে তেলুগু ভাষায় ‘দ্য মেগা মাল্টিপ্লেক্স’ এবং তামিল ভাষায় ‘লেজেন্ডস’নামে দুটি টক শো আনবে।

কুকিং শো

রান্নার অনুষ্ঠানও রয়েছে জি-র তালিকায়। কুকিং শোয়ের অনুগ্রাহীদের জন্য বিভিন্ন ভাষায় অনুষ্ঠান তৈরি করেছে জি। তালিকার রয়েছে-তেলুগু-ওরেয়া, তামিল-সামাইয়াল এক্সপ্রেস, মারাঠি-কিচেন কলাকার, কন্নড়-উগারানে ডাব্বি।

গেম শো

এই ক্যাটিগোরিতে রয়েছে জি আনমোল-এ ‘লাখপতি দিদিয়া’ এবং জি কেরালাম-এ রয়েছে ‘জোডি নম্বর ১’।

কমেডি

কমেডিপ্রেমীদের জন্য জি বাংলা আনছে  ‘মীরাক্কেল’। জি মারাঠি আনছে ‘চালা হাওয়া ইয়েউ দয়া’।

Zee5

জি এন্টারটেইনমেন্টের প্রধান রাঘবেন্দ্র হুসুর জানিয়েছেন, ভারতে মানুষের টিভি দেখার পদ্ধতি বদলে যাচ্ছে। আজও পরিবারের সকলে একসঙ্গে বসে টিভি দেখেন, তবে শো সম্পর্কিত আলোচনা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়াতেও হয়ে থাকে। এই বিষয়টি মাথায় রেখেই কোম্পানি এমন সব অনুষ্ঠান তৈরি করছে, যাতে দর্শকরা শুধু শো দেখেনই না, বরং সেগুলির সঙ্গে যুক্ত হন এবং অংশও নেন। জি তাদের পুরনো ও প্রিয় শোগুলোকে আজকের দর্শকদের উপযোগী করে নতুন ঢঙে পেশ করবে।

উল্লেখ্য, ভারতের বিনোদন জগতে তিন দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে বিরাজ করছে জি। মিউজিক, কমেডি, গেম শো এবং ট্যালেন্ট হান্টের মতো অনেক নন-ফিশন ভারতীয় বিনোদন জগতে এনেছে কোম্পানি। এখন জি ফিকশন ও নন-ফিকশন—দু'ধরনের কনটেন্টের ওপরই কাজ করে নিজেদের পরিধি আরও বাড়াতে চায়। টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করাই কোম্পানির লক্ষ্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News