ওজন কমানোর চক্করে শরীরে প্রয়োগ করছেন 'অ্যাটম বোমা'? ওজেম্পিক নিয়ে চিকিৎসকদের চরম হুঁশিয়ারি!
Ozempic: ভুল ডোজে ঘনাতে পারে চরম বিপদ। অতিরিক্ত সেবনে প্যানক্রিয়াস ও কিডনি ফেলিওরের আশঙ্কা। ওষুধ খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিজে থেকে ওষুধের ডোজ বাড়ানোর অভ্যাস অত্যন্ত বিপজ্জনক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডায়াবেটিসের চিকিৎসার জন্য তৈরি ওষুধ 'ওজেম্পিক' এখন ওজন কমানোর হাতিয়ার হয়ে উঠেছে। কিন্তু অতি দ্রুত মেদ ঝরানোর আশায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই উচ্চ মাত্রায় এই ওষুধ সেবন করলে তা শরীরের জন্য হতে পারে 'অ্যাটম বোমা! ডেকে আনতে পারে মারাত্মক বিপর্যয় । সতর্ক করেছেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওজেম্পিকে থাকা Semaglutide পাকস্থলীকে ধীরে ধীরে খালি করে। যার ফলে মস্তিষ্কে খিদের সংকেত কম যায়। এরফলে পেট ভরে আছে বলে মনে হয়। এখন অতিরিক্ত মাত্রায় ওজেম্পিক নিলে তা মস্তিষ্কের স্বাভাবিক খিদের অনুভূতি পুরোপুরি বন্ধ করে দেবে। যা শরীরের বিপাকীয় প্রক্রিয়ার ক্ষতি করবে। যারফলে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এখন নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ওষুধ খেলে বমি বমি ভাব, বমি, পেটে তীব্র যন্ত্রণা, ডায়েরিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা মারাত্মক রূপ নিতে পারে।ওজেম্পিক বেশি মাত্রায় নিলে অগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যাংক্রিয়াটাইটিস দেখা দিতে পারে। গল ব্লাডারে সমস্যা দেখা দিতে পারে। কিডনি ফেলিওর হতে পারে। খিদের অনুভূতি সম্পূর্ণ লোপ পেলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি পাবে না। ফলে শরীরের কার্যক্ষমতা নষ্ট হবে।
তাই চিকিৎসকের নির্দেশ মতো ওজেম্পিক খেতে বলছেন বিশেষজ্ঞরা। ওষুধ খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। খুব কম ডোজ দিয়ে শুরু করে ধীরে ধীরে তা বাড়াতে হয়। যাতে শরীর মানিয়ে নিতে পারে। নিজে থেকে ওষুধের ডোজ বাড়ানোর অভ্যাস তাই অত্যন্ত বিপজ্জনক। বিশেষজ্ঞদের স্পষ্ট পরামর্শ, দ্রুত ওজন কমাতে ওষুধের উপর নির্ভরশীল না হয়ে, নিয়মিত শারীরিক পরিশ্রম করন ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)