SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বড়সড় অশনি সংকেত? চরম বিপর্যয়ের পর অবশেষে কাটল অচলাবস্থা, খুলল মার্কিন আকাশ

US airspace reopens: বর্তমানে সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ট্র্যাক-অন ব্যবস্থা সচল রয়েছে এবং কড়া নজরদারির মধ্যে বিমান পরিষেবা শুরু হয়েছে। তবে কিছু বিমান সংস্থায় পাইলট ও ক্রু-দের ঘাটতি থাকায় পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন সচিব।

Written By Soumita Khan
Published: Nov 14, 2026, 01:13 PM IST | Updated: Nov 14, 2026, 01:55 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবশেষে খুলল মার্কিন আকাশ। আমেরিকার আকাশে ফের বিমান চলাচল স্বাভাবিক। বিভ্রাট কাটাতেই সচল আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোল, যোগাযোগ ব্যবস্থায়। বিভ্রাটের জেরে বন্ধ ছিল বিমান পরিষেবা। আমেরিকার বিমান পরিষেবা বন্ধের নির্দেশ দেয় এফএআই (FAA)। ধীরে ধীরে স্বাভাবিক হয় মার্কিন বিমান পরিষেবা।

আমেরিকার স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) রাত ৮টা ১৫ মিনিটে বিমান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে প্রযুক্তিগত ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে মার্কিন বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএআই (FAA)। বিভ্রাট কাটিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা পুনরায় সচল হওয়ার পর আমেরিকার আকাশে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন সচিব।

আরও পড়ুন: আমেরিকায় বিমান চলাচল থমকে! হঠাৎ সব উড়ান বন্ধের নির্দেশ, কেন এমন বিপর্যয়?

আকাশে অশনি সংকেত:
ঘণ্টার পর ঘণ্টা এভাবে আকাশপথ বন্ধ থাকা এবং যোগাযোগ ব্যবস্থার এই ব্ল্যাকআউটকে বিশেষজ্ঞ মহল একটি অশনি সংকেত হিসেবেই দেখছে। তবে স্বস্তির বিষয় হল, তৈরি হওয়া সেই অচলাবস্থা এখন আর নেই। মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, আমেরিকার সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এবং ট্র্যাক-অন ব্যবস্থা বর্তমানে পুরোপুরি কার্যকর রয়েছে। ফলে আমেরিকার অভ্যন্তরে যে সমস্ত বিমান উড়ছে, সেগুলি ধীরে ধীরে তাদের নিয়মিত ও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।

বিমান চলাচল শুরু হলেও নিরাপত্তার প্রশ্নে কোনওরকম শিথিলতা দেখানো হচ্ছে না। এর আগে যে নিরাপত্তা সংক্রান্ত কারণগুলি সামনে এসেছিল, সেগুলিকে মাথায় রেখে এখনও বেশ কিছু ক্ষেত্রে কড়া নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বিমান সংস্থাগুলির সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাইলট এবং ক্রু-দের প্রাপ্যতা। যেসব বিমান সংস্থার হাতে পর্যাপ্ত সংখ্যক পাইলট ও ক্রু রয়েছেন, তাদের পরিষেবা চালাতে আর কোনও অসুবিধা হচ্ছে না। তবে বেশ কিছু বিমান সংস্থায় পাইলট ও ক্রু-দের সংখ্যার ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি মিটে গেলে সমস্ত বিমান চলাচলের ক্ষেত্রেই আর কোনও বাধা থাকবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ১৪ বছর পরে এই প্রথম এত ব্যাপক ধর্মঘট! বন্ধ জরুরি পরিষেবা, রাস্তায় নেই গাড়ি, থেমে গিয়েছে শহর, স্তব্ধ জনজীবন

মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথ খুলে দেওয়ার অর্থ এই নয় যে এখনই সব ফ্লাইট একসঙ্গে উড়তে শুরু করবে। আপাতত বিমান চলাচল কিছুটা ধীরগতিতেই চলবে এবং বিকেলে ঘটে যাওয়া এই বিপর্যয়ের রেশ পুরোপুরি কাটিয়ে উঠতে প্রশাসনের আরও কিছুটা সময় লাগবে।

৯/১১-র পর দ্বিতীয়বার এমন ঘটনা

২০০১ সালে জঙ্গি হামলার পর বিমান চলাচল বন্ধ হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারিতেও একটি কম্পিউটার ব্যবস্থায় সমস্যা হয়েছিল এবং কয়েক ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এবারের ঘটনাও দেশজুড়ে বিমান চলাচলে বিরল বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES