জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পরে এই প্রথমবার সাধারণ ধর্মঘট পালন করেছে প্রধান শ্রমিক ইউনিয়নগুলি। এ ছবি স্পেনের। বুধবার (১১ নভেম্বর) এই ধর্মঘটে দেশ জুড়ে পরিবহণ-সহ বিভিন্ন সরকারি ও জনপরিষেবায় ব্যাপক বিঘ্ন ঘটে। বুধবার দিনভর বিভিন্ন স্থানে বিক্ষোভেরও পরিকল্পনা ছিল। সবচেয়ে বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায়। প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ
সফল বা ব্যর্থ?
১৪ বছরের পরের এই ভয়ংকর ধর্মঘটের চেহারাটা কী? ধর্মঘট কি আদৌ সফল? প্রধান শ্রমিক ইউনিয়নের প্রধান এই ধর্মঘটকে সফল দাবি করে বলেন, এই ধর্মঘটে 'ব্যাপক' সংখ্যক মানুষ অংশ নিয়েছেন। অন্য একটি শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল 'উল্লেখযোগ্য'। তবে স্প্যানিশ কনফেডারেশন অব বিজনেস অর্গানাইজেশন্সের দাবি অবশ্য একটু অন্য। তারা বলছে, ধর্মঘটে অংশগ্রহণ ছিল 'কম'।
আবাসন-সংকট
এই ধর্মঘটে বুধবার সবচেয়ে বেশি অচলাবস্থা দেখা গিয়েছিল। সবচেয়ে বেশি ছাপ পড়েছিল মাদ্রিদ ও উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার প্রধান শিল্পাঞ্চলগুলিতে। এসব এলাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকটি আবাসন সংস্থার কার্যালয়েও হামলা হয়েছে।
৮৭ বছর বয়সিকে উচ্ছেদ
সাশ্রয়ী আবাসনের দাবিতে এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের জেরেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর সূত্রপাত মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে উচ্ছেদের ঘটনায়। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে মারা যান তিনি।
ঊর্ধ্বমুখী বাড়িভাড়া
সাম্প্রতিক বছরগুলিতে স্পেনের রাজধানী মাদ্রিদে বাড়িভাড়া ব্যাপক বেড়েছে। আবাসনবিষয়ক ওয়েবসাইটের তথ্য বলছে, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি ফ্ল্যাটের গড় মাসিক ভাড়া ছিল ১১৭০ ইউরো। এদিকে, স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২৪৬০ ইউরো। মানে, বাড়ি ভাড়া করে থাকতে গিয়েই একজনের বেতনের অর্ধেকটা শেষ হয়ে যাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)