১২৯ কিমি প্রতি ঘণ্টা বেগে ভয়াল ঝড়! বৃষ্টি-প্লাবনে তছনছ বিস্তীর্ণ অঞ্চল, বিদ্যুৎহীন হাজার-হাজার পরিবার
Deadly Storm Boelo: উড়ে আসা ধ্বংসাবশেষ ও আছড়ে পড়া ঢেউয়ের কারণে প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে আগেই। গোটা ব্রিটেনেই বোয়েলোর প্রভাব অনুভূত হবে বলে জানানো হয়েছে। বাতাসের সবচেয়ে শক্তিশালী ঝাপটা পড়বে উত্তরাঞ্চলে, রয়েছে বড় ধরনের বিঘ্নের আশঙ্কাও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে অর্ণব, অন্যদিকে বোয়েলো। স্কটল্যান্ড আক্রান্ত বোয়েলোয়। প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে ব্রিটেনের স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের ৮২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন! শনিসন্ধ্যায় ব্রিটেনের উত্তরাঞ্চলে আঘাত হানা ঝড়টি দু'দিনের মধ্যে দ্বিতীয়বার নামকরণ করা ঝড়। এর আগে শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ঝোড়ো বাতাস নিয়ে আঘাত হানে ঝড় অস্টেন। ব্রিটেনের আবহাওয়া দফতর জানিয়েছে, বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে বাতাস বয়ে গিয়েছে। শনিবার রাত ৯টা থেকে সতর্কতাভুক্ত এলাকাগুলিতে এর প্রভাব পড়েছে। সতর্কতার আওতায় ছিল স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের সুদূর উত্তরাঞ্চল।
আরও পড়ুন: ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য
ইনার হেব্রাইডিস দ্বীপপুঞ্জে
উপকূলের উন্মুক্ত এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮০ মাইলও ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ইনার হেব্রাইডিস দ্বীপপুঞ্জের টাইরি দ্বীপে ঘণ্টায় ৮২ মাইল বেগে বাতাস বয়ে যায়। আরগাইল ও বুটে এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল এবং স্নোডোনিয়ায় ৮৩ মাইল। এনার্জি নেটওয়ার্কস জানিয়েছে, বিজ্ঞানীরা ৩ লাখ ৪৪ হাজার ৯০০ গ্রাহকের বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করেছেন। তবে ৮২ হাজার ৬০০ গ্রাহক তখনও বিদ্যুৎবিহীন ছিলেন। এর মধ্যে স্কটল্যান্ডের ৩০ হাজারেরও বেশি বাড়ি রয়েছে।
ব্রিটেন জুড়ে বিপর্যয়
গ্রাহকদের বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে নেটওয়ার্ক কর্মীরা টানা কাজ করে যাচ্ছেন। তবে কিছু এলাকায় প্রতিকূল আবহাওয়া থাকায় নিরাপদে মেরামতির কাজ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কিছু এলাকায় ঢোকাও দুরূহ হয়ে উঠেছে। রবিবার ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ল্যাঙ্কাশায়ারের প্রেস্টন ও ব্ল্যাকপুল নর্থের মধ্যবর্তী রেলপথ বন্ধ হয়ে যায়। স্কটল্যান্ডের ডামফ্রিজের কাছে রেললাইনের উপর গাছ ভেঙে পড়ে। প্রবল বাতাসের কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। ডাবলিন, হিথরো, ম্যানচেস্টার, এডিনবরা ও গ্লাসগো-সহ ব্রিটেন ও আয়ারল্যান্ডের কয়েকটি বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত হয় অথবা বাতিল করা হয়।
উড়ে আসা ধ্বংসাবশেষ, আছড়ে-পড়া ঢেউ
উড়ে আসা ধ্বংসাবশেষ ও আছড়ে পড়া ঢেউয়ের কারণে প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দফতরের প্রধান পূর্বাভাস কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহান্তে গোটা ব্রিটেনেই বোয়েলোর প্রভাব অনুভূত হবে। বাতাসের সবচেয়ে শক্তিশালী ঝাপটা পড়বে উত্তরাঞ্চলে, রয়েছে বড় ধরনের বিঘ্নের আশঙ্কাও। স্কটল্যান্ডের মূল ভূখণ্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের সুদূর উত্তরাঞ্চলে সতর্কতা জারি রয়েছে। এসব এলাকায় ব্যাপকভাবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে। উপকূলের উন্মুক্ত স্থানে বাতাসের গতি ঘণ্টায় ৮০ মাইলেও (১২৯ কিমি) পৌঁছতে পারে। রবিবার সকাল ৭টার মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কায় ৬৬টি সতর্কতা জারি করেছিল একটি পরিবেশসংস্থা। পাশাপাশি বন্যার আশঙ্কা রয়েছে, এমন ১০টি সতর্কতাও জারি করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)