ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে দিনের পর দিন ভয়ংকর যৌন নির্যাতন! উঠে এল সালাহ-নিষ্ঠুরতার ভয়াবহ অভিযোগ
Salah Fayed: সালাহ ফায়েদের বিরুদ্ধে বিরাট অভিযোগ! মহম্মদ আল-ফায়েদের ভাই সালাহ ফায়েদের বিরুদ্ধে ভয়ংকর এই অভিযোগ আনলেন এক মহিলা। মহিলাকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলে পাচার করা, সেখানে তাঁকে নির্জন এক এলাকায় প্রায়-বন্দি করে রাখা, এবং মাদক সেবন করিয়ে তাঁর উপর ক্রমাগত যৌন নির্যাতনের ভয়ানক অভিযোগ উঠেছে এই সালাহ ফায়েদের বিরুদ্ধে। মহিলা নিজেই সংবাদমাধ্যমে এই অভিযোগ করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালাহ ফায়েদের বিরুদ্ধে উঠে এল বিরাট অভিযোগ! মহম্মদ আল-ফায়েদের ভাই এই সালাহ ফায়েদ। তাঁর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন এক মহিলা। মহিলাকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলে পাচার, তাঁকে মাদক সেবন করিয়ে তাঁর উপর যৌন নির্যাতন এবং তাঁকে আটকে রাখার অভিযোগ উঠেছে সালাহ ফায়েদের বিরুদ্ধে। অন্য কেউ নন, ওই মহিলা নিজেই সংবাদমাধ্যমে এই অভিযোগ করেছেন। তার পরেই বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন: সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'
আরও পড়ুন: ৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন
কে এই সালাহ ফায়েদ?
কে এই সালাহ ফায়েদ? মহম্মদ আল-ফায়েদই-বা কে? একটা কথা বললেই বুঝতে পারবেন। প্রিন্সেস ডায়ানার প্রেমিক ছিলেন দোদি আল-ফায়েদ। এই দোদি আল-ফায়েদের বাবা হলেন মহম্মদ আল-ফায়েদ। মহম্মদ আল-ফায়েদকে সকলে মিশরীয় ধনকুবের হিসেবেই চেনেন। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩১ অগাস্ট সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার সঙ্গে দোদি আল-ফায়েদও মারা যান। দোদি আল-ফায়েদের কাকা সালাহ ফায়েদ।
প্রশিক্ষণ কর্মসূচি
এই সালাহ ফায়েদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যিনি তাঁর নাম জিল। এটি অবশ্য তাঁর ছদ্মনাম। তিনি বলেছেন, ১৯৯০-এর দশকে তিনি লন্ডনের বিখ্যাত বিলাসবহুল দোকান 'হ্যারডস'-এর কর্মী ছিলেন। মহম্মদ আল-ফায়েদ এই বিপণির মালিক ছিলেন। সেই সময় জিলকে একটি নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। জিল ভেবেছিলেন, এটি সত্যিই কোনও প্রশিক্ষণ কর্মসূচি। সেই বিশ্বাসেই তিনি এতে যোগ দিতে রাজি হন।
মুখ খুলেছেন জিল
কিন্তু ঘটনাচক্রে দেখা গেল এটি মোটেই কোনও প্রশিক্ষণ কর্মসূচি নয়। স্কটল্যান্ডের যেখানে তাঁকে পাচার করা হয়েছিল, সেটি খুব নির্জন একটি জয়গা। সেখানে তাঁর উপর নির্যাতন চালানো হত। এ বিষয়ে এই প্রথমবারের মতো মুখ খুলে জিল বলেছেন, ফায়েদ পরিবারের ব্যক্তিগত বিমানে তাঁকে ইস্টার রস এলাকায় অবস্থিত ওঁদের এস্টেটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হয়। জিল জানান, তিনি ক্রমে বুঝতে পারেন, জিল একা নন, জিলের মতো আরও শতাধিক মহিলা এই দুই ফায়েদ ভাইয়ের কব্জায় পড়েছেন।
অত্যন্ত নিষ্ঠুর
হাইল্যান্ডস অঞ্চলে বালনাগাউন এস্টেটের মালিক ছিলেন মহম্মদ আল-ফায়েদ। মহম্মদ আল-ফায়েদ ২০২৩ সালে মারা যান। ২০১০ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যাওয়া তাঁর ভাই সালাহ। স্কটল্যান্ড পুলিস জানিয়েছে, বালনাগাউন এস্টেটে একাধিক ভুক্তভোগীর উপর নির্যাতনের ঘটনায় তিনজনকে শনাক্ত করা গিয়েছে। এ বিষয়ে তদন্ত এখনও চলছে। জিল বলেন, সালাহ ফায়েদ ছিলেন ‘অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ’। তিনি জিলের দুর্বলতার সুযোগ নিয়েছিলেন এবং তাঁর জীবনের উপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। জিলের বর্ণনা অনুযায়ী, সালাহ ফায়েদের বাড়িটি মহম্মদ আল-ফায়েদের বাড়ির চেয়ে ছোট ছিল। বাড়িটি ছিল নির্জন এলাকায়। সেখান থেকে উপত্যকা দেখা যেত, আর পিছনে ছিল বন।
জোর করে আমাকে খাওয়ায় এবং তারপর...
জিলের অভিযোগ, তত দিনে সালাহ ফায়েদ তাঁকে অবৈধ নেশাজাতীয় দ্রব্য খাওয়াতে শুরু করেছিলেন। জিল বলেন, প্রথমবার তাঁকে কৌশলে মাদকদ্রব্য দেওয়ার চেষ্টা করা হয়। জিল বলে চলেন, সালাহ আমাকে একটি ঘরে আটকে রেখেছিলেন। বলেছিলেন, “তোমাকে এটা খেতে হবে, এটা তোমার জন্য ভালো।” তিনি কী খেতে দিচ্ছেন, তা খোলসা করেননি, আমাকে মিথ্যা বলেছিলেন। আমি খেতে অস্বীকার করলে তিনি আমাকে জোর ধমক দেন এবং জোর করে তা আমাকে খাওয়ান।’ জিলের অভিযোগ, ‘আমাকে যৌন নির্যাতনের জন্যই মাদক ব্যবহার করাতেন তিনি।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)