SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এবার মহাকাশেই নিউক্লিয়ার বিস্ফোরণ? রাশিয়ার ভয়ংকর চালে কাঁপছে সারা পৃথিবী! মাত্র ৬০ দিনের মধ্যেই...

মহাকাশে পরমাণু অস্ত্র? ৬০ দিনের মধ্যেই উপগ্রহ পাঠাচ্ছে রাশিয়া! যা নিয়ে উদ্বেগে আমেরিকা-সহ সারা বিশ্ব। জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি, রাশিয়ার তৈরি একটি উপগ্রহ মস্কোয় রাখা রয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে তা মহাকাশে পাঠানো হতে পারে। আর এর পরই সেটা কার্যকর হয়ে উঠতে পারে।

Written By Soumitra Sen
Published: Nov 24, 2026, 14:38 IST | Updated: Nov 24, 2026, 14:51 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি মহাকাশেও পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া? জানা গিয়েছে, ২০২৬ সালের শেষের দিকে রাশিয়া পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠাতে পারে মহাকাশে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, ফাঁস হয়ে গিয়েছে বিরাট এই প্ল্যান। প্রকাশ করেছে জার্মানি মিডিয়া। আশঙ্কার কথা কানে আসতেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে জার্মান সরকার। পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়নের ভিত্তিতে জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে পরে দাবি করা হয়েছে, রাশিয়ার তৈরি একটি উপগ্রহ ইতিমধ্যেই মস্কোতে রাখা রয়েছে, নাম 'স্পুটনিক-এস'। আগামী ৬০ দিনের মধ্যে তা মহাকাশে পাঠানো হতে পারে। এর পরই তা কার্যকর হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ভরদুপুরেই গাঢ় আঁধার! শুরু সুদীর্ঘ অন্ধকারের স্পেল! 

মহাকাশে পরমাণু বিস্ফোরণ কি বৈধ?

উল্লেখ্য, ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি এবং ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র স্থাপন এবং মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানো নিষিদ্ধ। ফলে, রাশিয়া সত্যিই এমন কোনও পদক্ষেপ করলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করা হবে। এদিকে, মহাকাশে সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকা ও ইউরোপের দেশগুলির মধ্যে। ন্যাটোর মহাসচিব জানিয়েছেন, মহাকাশের নিরাপত্তা-সহ প্রতিরক্ষা পরিস্থিতির উপর নজর রাখছে জোট। ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই 

বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা

এ অবশ্য নতুন নয়। এর আগেও মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ২০২৪ সালেই আমেরিকা অভিযোগ করেছিলেন, শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো অস্ত্র তৈরি করছে রাশিয়া। এমন বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা EMP, যা আশপাশের উপগ্রহগুলির ইলেকট্রনিক ব্যবস্থা অকেজো করে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, এর ফলে উপগ্রহ-নির্ভর যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে।

ক্ষতিগ্রস্ত হতে পারে উপগ্রহ

চলতি বছরের শুরুতে প্রসঙ্গক্রমে জার্মান স্পেস কমান্ডের প্রধান অবশ্য মহাকাশে পরমাণু বিস্ফোরক মোতায়েনের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেননি। তিনি অদ্ভুত কথা বলেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন, কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে নিম্ন-পৃথিবী কক্ষপথে থাকা এক-তৃতীয়াংশ পর্যন্ত উপগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এর প্রভাব পড়তে পারে যোগাযোগ ও অন্যান্য উপগ্রহ-নির্ভর পরিষেবায়।

অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া

রিপোর্টে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সে দেশের সশস্ত্র বাহিনীর কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে। কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল উপগ্রহটি। জার্মানির গোয়েন্দা সংস্থার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রাশিয়া অবশ্য বলেছে, ওই রিপোর্টে একাধিক 'সম্ভাব্য' ও 'অভিযোগভিত্তিক' দাবি করা হয়েছে। সেগুলিকে গুরুত্ব দেওয়ার মতো কোনও কারণই নেই। বার্লিনে রুশ দূতাবাসও জানিয়েছে, এমন কোনও পরিকল্পনার কথা তাদের জানা নেই। খবরটিকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে মস্কোর বক্তব্য, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং তার উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES