SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Nobel Prize 2026: দৃষ্টি ফিরে পাবেন অন্ধ? জিনের আলোয় মস্তিষ্করহস্য ভেদ করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল ৩ বিজ্ঞানীর!

Nobel Prize 2026: নোবেল কমিটির তথ্য বলছে, এই আবিষ্কারের সবচেয়ে বড় ব্যবহারিক সাফল্য মস্তিষ্ক ও চোখের চিকিৎসায় কয়েক যোজন এগিয়ে যাওয়া। মস্তিষ্কের কোটি কোটি নিউরনের মধ্যে কোন রোগটির জন্য কোন নির্দিষ্ট নিউরন-সার্কিট দায়ী, তা চিহ্নিত করা প্রায় অসম্ভব ছিল এতদিন। অপ্টোজেনেটিক্সের মাধ্যমে গবেষকেরা এখন সুনির্দিষ্ট ভাবে দেখতে পাবেন, কী ভাবে কোষগুলির গতিবিধি নিয়ন্ত্রিত হয়।

Written By Soumitra Sen
Published: Oct 06, 2026, 08:20 PM IST | Updated: Oct 06, 2026, 08:38 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডিসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। নোবেল কমিটি জানিয়েছে, ৫৪ বছরের কার্ল ডিসেরথ, ৭১ বছরের পিটার হেগেমান এবং ৭৩ বছর বয়সি জর্জ নাগেল 'লাইট-গেটেড আয়ন চ্যানেল' ও 'অপটোজেনেটিক্স' নিয়ে গবেষণা করেছেন। এবং এই 'আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস' আবিষ্কারের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে নিলেন তাঁরা। অপটোজেনেটিক্স পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলি স্মৃতি ও অনুভূতিতে কীভাবে আচরণ করে-- তা দেখানো সম্ভব।

আরও পড়ুন: প্রেসিডেন্ট থাকুন বা না থাকুন: বিরাট সুখবর ট্রাম্পের

আলোকিত প্রোটিন

পিটার হেগেমান ও জর্জ নাগেল একটি এককোষী শৈবালের মধ্যে 'চ্যানেলরোডোপসিন' নামের এক প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডিসেরথ ওই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন। এর অর্থ, অপ্টোজেনেটিক্স ব্যবহার করে গবেষকেরা স্নায়ুর বিশেষ সার্কিট উন্মোচন করতে সক্ষম হয়েছেন।

স্নায়ু, মন, মস্তিষ্ক, চোখ

এই সার্কিটগুলি নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে, যা স্নায়বিক ও মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত। দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টায় গবেষকরা ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, মস্তিষ্ক সম্পর্কে আমাদের জানা ও বোঝাকে পুরোপুরি বদলে দিয়েছে অপ্টোজেনেটিক্স। তাছাড়া মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে, এ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই তিন জনের আবিষ্কার সেই রহস্য ভেদ করতে সহায়তা করছেন বিজ্ঞানীদেরকে।

ক্রমশ প্রকাশ্য

চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এরপর সুইডেন ও নরওয়ে থেকে ক্রমান্বয়ে ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES