SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিরাট বিপাকে 'বিবি' নেতেনিয়াহু! একজিট পোলে রাজপাট বদলের ইঙ্গিত ইজরায়েলে

Israel Election 2026: ইজরায়েলে একজিট পোলে কোনও দলকেই এগিয়ে রাখছেন না কেউ। এমনও হতে পারে কোয়ালিশন সরকার গঠন হতে পারে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 28, 2026, 09:13 AM IST | Updated: Oct 28, 2026, 09:17 AM IST
Image Credit: বেঞ্জামিন নেতেনিয়াহু
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজায়েলের ভোটে ভালো অবস্থায় নেই 'বিবি' ওরফে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু। এমনটাই বলেছে ইজরায়েলের একজিট পোল। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে বেঞ্জামিন নেতেনিয়াহুকে ধাক্কা দিতে চলেছেন বিরোধী দলনেতা গাদি আইসেনকটের জোট।

ইজরায়েলি সংসদ নেসেট এর ১২০ আসনে সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে চাই ৬১ আসন। একজিট পোল বলছে কোনও দলই সংখ্য়াগরিষ্ঠতা পাচ্ছে না। এর ফলে জোট সরকর গঠনের জন্য প্রচুর দরকষাকষি হতে পারে নতুবা ফের ভোট নেওয়া হতে পারে।

একজিট পোল যা বলছে তাকে ইজরায়েলে সরকার গঠনে একটি অচলাবস্থা তৈরি হতে পারে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে নেতেনিয়াহুই কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন।

বিরোধী দলনেতা অবশ্য এখন থেকে বেশ উত্সাহী। তেল আভিবে আইসেনকট তাঁর সমর্থকদের জমায়েতে বলেন, ইজরায়েলের মানুষ নেতেনিয়াহুর বিরুদ্ধে ভোটে দিয়েছেন। নেতেনিয়াহুকে এই জনাদেশ মেনে নিতে হবে। বরং রাজনীতি থেকে তাঁর অবসর নেওয়াই ভালো হবে।

ভোট শেষ হয়ে যাওয়ার পর জেরুজালেমে লিকুদ পার্টির দফতরের সামনে বহু সমর্থক অপেক্ষা করেছিলেন। তাদের আশা ছিল নেতেনিয়াহু ভোট নিয়ে কোনও বক্তব্য রাখতে পারেন। বরং লিকুদ পার্টির সাংসদ আমিচাই চিকলি সমর্থকদের উদ্দেশে বলেন, অপেক্ষা করুন। এখনই সেলিব্রেশন করার সময় হয়নি। একটা কথা স্পষ্ট যে যারা বলেছিলেন নেতেনিয়াহু শেষ তারা অনেক আগেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন।

ইজরায়লের তিনটি টিভি চ্যানেল ৩টি পৃথক ফলাফলের পূর্বাভাস দিচ্ছে। কান ১১ ও চ্যানেল ১৩ এর দাবি নেতেনিয়াহু বিরোধীরা লিকুদ পার্টির সমান আসন পারে। অন্যদিকে, চ্যানেল ১২ নেতেনিয়াহুর লিকুদ পার্টিকে কিছুটা এগিয়ে রেখেছে। তবে কোনও চ্যানেলই  কারও জয়ের কথা বলছে না।

আরও পড়ুন-ভোটে হারছেন ইসরায়েলের 'বিবি'? ভারতের সঙ্গে সমীকরণ কী হবে? যুদ্ধ কি বন্ধ হবে এবার? নেতানিয়াহুর জায়গায় কে?

বেন-গভির এবং বেজালেল স্মোটরিচের নেতৃত্বাধীন ধর্মীয় দলগুলো নেতানিয়াহুর জোটের মধ্যে সব মিলিয়ে ১৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মূল দুটি জোটের বাইরে থাকা আরব দলগুলোর হাতে সরকার গঠনের তাস চলে যেতে পারে। তবে, ‘ইয়াশার’ দলের প্রধান এবং প্রাক্তন সামরিক প্রধান আইজেনকোট তাদের সাথে সরকার গঠনের সম্ভাবনা প্রায় নাকচ করে দিয়েছেন। ভোট পড়েছে ৭৭.৭ শতাংশ। এই হার গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ এবং ২০২২ সালের নির্বাচনের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার ইজরায়েলে ভোট নেওয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজা, লেবানন ও ইরানে চলা যুদ্ধের পর প্রথম জাতীয় নির্বাচন। ফলে নেতেনিয়াহু ভালো ফল করার কথা আগে থেকেই বলে আসছিলেন। তবে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সভাপতি ইয়োহানান প্লেসনার বুথফেরত সমীক্ষা সম্পর্কে বলেন, এটি নেতানিয়াহুর জোটের জন্য একটি বড় ধাক্কা। তবে তিনি এ-ও সতর্ক করে দেন যে, আইজেনকোটও পুরোপুরি নিশ্চিত কোনো জয় পাননি এবং শেষ গণনায় ফলাফল বদলে যেতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES