জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হারিকেন আইসেয়াসের তাণ্ডবে তছনছ ফ্লোরিডা উপকূল। বিশাল এলাকা বিদ্যুত্হীন। উড়ে গিয়েছে বহু বাড়ির ছাদ। বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আইসেয়াসের আঘাত মৃত্যু হয়েছে ৪ জনের। বিদ্যুত্হীন প্রায় ৭ লাখ মানুষ।
সংবাদপত্রের খবর অনুযায়ী, ফ্লোরিডা উপকূলে ঝড়টি আছড়ে পড়ার পর সেটি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যেই ফ্লোরিডা, জর্জিয়া, অ্যালাবামা, মিসিসিপিতে ৬ লাখ ৭০ হাজার মানুষের বাড়ি বিদ্যুত্ বিচ্ছিন্ন। বিদ্যুত্ সরবারহ ঠিক করতে কাজে নেমেছেন ১৬ হাজার বিদ্যুত্ কর্মী।
শুক্রবার রাতে ফ্লোরিডায় ল্যান্ডফল করে আইসেয়াস। সেইসময় ঝড়ের গতি ছিল ১৬৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের দাপটে বহু গাছ পড়ে যায়, উড়ে যায় একের পর এক বাড়ির ছাদ। পরিস্থিতি বিচার করে ফ্লোরিডা, অ্যালাবামা, ও জর্জিয়ায় আগে থেকেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। কোনও কোনও এলাকায় মানুষজনকে সরিয়েও নেওয়া হয়েছিল।
Hurricane Isaias made landfall near Destin as a Category 2 storm on Oct 9, 2026, bringing 105-mph sustained winds and catastrophic flooding to Fort Walton Beach https://t.co/PxpfLW9Ytn
— Nature's Beauty (@Nature_Beauty11) October 10, 2026
ফ্লোলিডায় এসক্যামবিয়া কাউন্টিতে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর স্বামী জে উইলিয়ামস সংবাদমাধ্যেমে ঝড়ের ক্ষয়ক্ষতির ছবি তুলতে বাইরে গিয়েছিলেন তাঁর স্ত্রী। ছবি তোলা শেষ করে ফেরার পর ঘরে ঢুকতেই একটি গাছ বাড়ির উপরে পড়ে যায়। আমি বাইরে বেরিয়ে আসতে পারলেও স্ত্রীর ঘরের ভেতরেই মৃত্যু হয়।
এদিকে, ভয়ংকর হারিকেনের কথা মাথায় রেখে মেক্সিকো উপসাগরে তেলের উত্পাদন ব্যাহত হয়েছে। প্রায় ৬৯ শতাংশ তেল উৎপাদন এবং ৫৭ শতাংশ প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রাখা হয়। তার পরিবর্তে ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের অনুমোদন দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)