পর পর ২৩টি গাড়িতে উন্মত্ত ট্রাকের বিধ্বংসী ধাক্কা! আগুনে পুড়ে ঝলসে মৃত্যু ১৪ জনের, এর মধ্যে রয়েছেন ৩...
Deadly Road Accident in UAE: হাড়হিম-করা ভয়াবহ পথদুর্ঘটনা! পর পর ২৩টি গাড়িতে ট্রাকের ধাক্কা। আরব আমিরশাহির ফুজাইরাহের এই বীভৎস পথদুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু ১৪ জনের। এর মধ্যে রয়েছেন কয়েকজন ভারতীয়ও। আহত আরও ৩০ জন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা ট্রাকের। সংঘর্ষের পরেই আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গাড়িতে। অগ্নিকাণ্ড ও পরপর সংঘর্ষের জেরে মৃত্যু হয় বহু জনের। আহতও অনেক। কোথায় ঘটল এই মর্মান্তিক অ্যাক্সিডেন্ট?
আরও পড়ুন: পৃথিবী-কাঁপানো ভয়ংকর শব্দে ভেঙে পড়ল বাড়ি! ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হচ্ছে মৃতদেহ,
আরও পড়ুন: ১৪ বছর পরে এই প্রথম এত ব্যাপক ধর্মঘট! বন্ধ জরুরি পরিষেবা, রাস্তায় নেই গাড়ি, থেমে
ফুজাইরাহে সংঘর্ষ-আগুন
ভারতীয় মারা গিয়েছেন, কিন্তু এই দুর্ঘটনাটি ভারতে ঘটেনি। ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বুধবার রাতে আরবের ফুজাইরাহ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ২৩টি গাড়িতে ধাক্কা মারে ট্রাক। সংঘর্ষের পরেই খুব স্বাভাবিক ভাবেই আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়েও পড়ে আশপাশের একাধিক গাড়িতে। তা থেকে সেটা একটা বড় ধরনের অগ্নিকাণ্ডে পরিণত হয়। আর এই পরপর সংঘর্ষ ও আগুনের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত ৩০। মৃতদের মধ্যে কেরালার যমজ ভাইবোন-সহ রয়েছেন ৩ ভারতীয়।
উল্টে যায় ট্রাক, মারণ ধাক্কা
পুলিসসূত্রে খবর, বুধবার মধ্যরাতে আমিরশাহিতে ঢোকার মুখে শেখ খলিফা বিন জায়েদ রোডে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারেন। ট্রাকটি উল্টে যায় এবং ধীর গতিতে থাকা ১৮টি ছোট গাড়ি ও পাঁচটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে ট্রাকটিতে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত অন্যান্য গাড়িতেও। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের চেহারা নেয় সমগ্র ঘটনাক্রমটি।
উদ্ধারকাজ
দুর্ঘটনায় মোট ২৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ছিল ১৮টি ছোট গাড়ি, পাঁচটি ট্রাক। একের পর এক গাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অ্যাম্বুল্যান্স, উদ্ধারকারী দল এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনা হয়, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ফুজাইরাহ পুলিসের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত সকলের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাঁদের পরিচয় জানতে DNA পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ভারতীয় ছাড়াও রয়েছেন ওমান, ব্রাজিল, পাকিস্তান, জর্ডন ও মিশরের নাগরিকেরা।
ভারতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আরবের এই দুর্ঘটনায় ভারতে একই পরিবারের ৩ জনের মৃত্যু ঘটেছে। কেরালামের একই পরিবারের ৩ জনের মৃত্যু। কাজের সূত্রে বিদেশে বসবাস করছিলেন তাঁরা। ২১ বছরের যমজ ভাই-বোন এবং তিন বছরের এক শিশু। এই ঘটনায় ওই পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যমজ ভাই-বোনের নাম মহম্মদ আসমিল সিদ্দিকি এবং মিসনা জুবিন সিদ্দিকি। তাঁদের সঙ্গে ছিল তিন বছরের ভাগ্নে মহম্মদ ফাইজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)