SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মালভূমিতে মরণনাচ! মারাত্মক জোড়া ভূমিকম্পে ভয়ংকর ধ্বংসলীলা; মৃত্যুমিছিল, অসংখ্য আহত

Earthquake In Tibet: চিনের তিব্বত মালভূমিতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

Written By Soumitra Sen
Published: Oct 23, 2026, 01:07 PM IST | Updated: Oct 23, 2026, 01:16 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিব্বত মালভূমিতে ৭ মাত্রার ভয়ংকর শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।  ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভয়ংকর এই ভূমিকম্প আঘাত হানে তিব্বতে। চিনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আঞ্চলিক জরুরি সাড়াদান কেন্দ্রের বরাতে হতাহত ও ক্ষয়ক্ষতির এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: এবার খোদ বিমানেই সাপ! জল নয়, জঙ্গল নয়, সটান 'আকাশে' সাপ; বাতিল হল ফ্লাইট, 

৭ থেকে ৫.২

প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, ভূমিকম্পে ৩৩৯টি বাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ৩০০ জনের বেশি পুলিস মোতায়েন করেছে। দুর্গত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা তথা 'ইউএসজিএস' জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগকু শহর থেকে প্রায় ১৯১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। মূল ভূমিকম্পের পর ৫.২ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

আরও পড়ুন: ফ্রান্সে বাড়ছে অশান্তি, প্রবাসী ভারতীয়দের জন্য 

৪০ মিনিটের ব্যবধানে দু'বার

একবার নয়, মাত্র ৪০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। এর পাশাপাশি চিনের অন্য একটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খুব বেশি তথ্য এখনও পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট নাগাদ তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৩ কিলোমিটার। এর কিছুক্ষণ পর, রাত ৮টা ৪২ মিনিট নাগাদ ফের ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার।

নেপালের পর তিব্বতে

কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই বিপর্যয়ে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়। সেই বিপর্যয়ের ক্ষত এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই এই শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় হিমালয়-সংলগ্ন এই অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES