SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পৃথিবী-কাঁপানো ভয়ংকর শব্দে ভেঙে পড়ল বাড়ি! ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হচ্ছে মৃতদেহ, আটকে বহু; কিন্তু মিব়্যাকল...

Building Collapse: নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার পাশে তিনতলা একটি বাড়ি আচমকা ধসে পড়ে। ভয়ংকর একটা জোরালো আওয়াজ হয়। শোনা যায় অনেক মানুষের আর্তনাদ। ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও জরুরি বিভাগের কর্মীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। ড্রোন ও স্নিফার ডগদের সাহায্যে ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা লোকজনের খোঁজ শুরু হয়।

Written By Soumitra Sen
Published: Nov 12, 2026, 03:15 PM IST | Updated: Nov 12, 2026, 03:19 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধসে পড়ল তিনতলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত ২! ধ্বংসস্তূপের নীচে কি আরও দেহ চাপা পড়ে আছে? অসম্ভব দ্রুততার সঙ্গে চলছে উদ্ধারকাজ। এদিকে আহত আরও ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে! আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এর মধ্যে রয়েছে একটি মিব়্যাকলও। ওই ধ্বংসস্তূপ থেকে সুস্থ উদ্ধার করা সম্ভব হয়েছে এক প্রেগন্যান্ট মহিলাকেও। ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। নিউইয়র্কের ব্রুকলিনে নির্মাণাধীন একটি প্লটের পাশের এই বহুতল বাড়িটি ভেঙে পড়ে।

আরও পড়ুন: 'দ্য হ্যান্ড অফ এভরিথিং' অস্ত্রে ৫ মহারথীকে ধরাশায়ী করে বুকার জিতে নিলেন ৮১-র 'তরুণ' 

আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবির পরে ভোটে কারচুপির অভিযোগ 

আরও পড়ুন: ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে দিনের পর দিন 

ব্রুকলিনে

গতকাল বুধবার ১১ নভেম্বর বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বেডফোর্ড ও ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের তথ্য বলছে, বিকেল ৪টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের তলা থেকে প্রাথমিকভাবে দু’জনকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান আরও জোরদার হয়।

হাত দিয়ে খুঁড়ে

ঘটনাস্থলের চারিদিকে ভাঙা অংশের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রী। দমকলকর্মীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে যন্ত্রপাতি ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত উদ্ধারকর্মীরা হাত দিয়ে খুঁড়তে শুরু করেন ধ্বংসাবশেষ। হেলিকপ্টার থেকে নেওয়া এক ভিডিয়োতেও উদ্ধার-তৎপরতার এই ছবি উঠে এসেছে।

কেন ভাঙল?

স্থানীয়দের ধারণা, ধসে পড়া বাড়িটি তিনতলা ছিল। এর নীচের তলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চলত। বাড়িটির পাশেই চলছিল এক খননকাজ। সেখানে আগে একটি একতলা বাড়ি ছিল, সেটি সম্পূর্ণ ভেঙে ফেলার পরে শুরু হয় মাটি খোঁড়ার কাজ। তবে এই খোঁড়াখুঁড়ির সঙ্গে এই তিলতলা বাড়িটির ধসে পড়ার কোনো সম্পর্ক আছে কি না, তা কোনও তরফে নিশ্চিত করা হয়নি।

ওই রাস্তা এড়িয়ে যান

উদ্ধার অভিযানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন ব্যবহার করা হয়েছে। রাতেও থেমে থাকেনি তল্লাশি। টর্চলাইটের আলোয় ধ্বংসস্তূপের বিভিন্ন অংশ পরীক্ষা করে উদ্ধারকাজ চালিয়ে যান দমকলকর্মীরা। দুর্ঘটনার পরে আশপাশের এলাকায় সতর্কতা জারি করেছে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা দফতর। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES