SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুই জাহাজের সংঘর্ষ! ভয়ংকর আওয়াজ! টাইটানিকের মতো বীভৎস কিছু ঘটল? কাঁদতে-কাঁদতে সমস্ত যাত্রীই...

Collision Between Two Ships Miracle On Mississippi: 'মিরাকল অব মিসিসিপি'! কোথায় ঘটল এই মিরাকল? নিউ অরলিয়েন্সে। সেখানে দু'টি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি প্রমোদতরি-- নাম 'আমেরিকান হেরিটেজ'; অন্যটি পণ্যবাহী-- নাম 'আটলান্টিক অ্যাসফাল্ট'। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সংঘর্ষ হয় এই জাহাজ দুটির। তারপর কী হল?

Written By Soumitra Sen
Published: Nov 15, 2026, 06:20 PM IST | Updated: Nov 15, 2026, 06:23 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু'টি জাহাজ। একটি প্রমোদতরি-- নাম 'আমেরিকান হেরিটেজ'; অন্যটি পণ্যবাহী-- নাম 'আটলান্টিক অ্যাসফাল্ট'। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সংঘর্ষ হয় এই জাহাজ দুটির। এতে অবশ্য বিশাল ক্ষয়ক্ষতি কিছু হয়নি। প্রমোদতরিটিতে থাকা প্রায় ১৩০ জনই প্রাণে বেঁচে গিয়েছেন। ঘটনাটিকে 'মিরাকল অব মিসিসিপি' বলছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন: অবিশ্বাস্য এক ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা! ট্রাম্প, জিনপিং, পুতিন কী নিয়ে আলোচনা 

প্রমোদতরিতে ধাক্কা পণ্যবাহীর

ঘটনাটি ঘটেছে আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়েন্সে, গত শুক্রবার দুপুরে। তখন আমেরিকান হেরিটেজ জাহাজটি মিসিসিপি নদীতে নোঙর করা ছিল। এর পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা ছিল আটলান্টিক অ্যাসফল্ট জাহাজটির। কিন্তু সেটা ঘটল না। পণ্যবাহী আটলান্টিক অ্যাসফল্ট জাহাজটি দ্রুতগতিতে এসে ধাক্কা মারল প্রমোদতরি আমেরিকান হেরিটেজে!

মোট ১৩০ জন!

দুই জাহাজের ওই সংঘর্ষে যাত্রীবোঝাই প্রমোদতরিটি এক পাশে কাত হয়ে যায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় 'আমেরিকান হেরিটেজে' ১২৯ জন যাত্রী ও ক্রু ছিলেন-- মোট ১৩০ জন! এর মধ্যে সেখানে ৩২ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাতই তত গুরুতর নয় বলে জানা গিয়েছে। কেউ নিখোঁজ হননি।

আমেরিকান হেরিটেজ

আমেরিকান হেরিটেজ  ২০১৫ সালে এটি নির্মিত। এটি ১৫০ জনের বেশি যাত্রী বহন করতে পারে। এতে একটি কাচঘেরা রেস্তোরাঁ আছে, আছে ব্যায়ামাগার এবং তিনটি গেস্ট লাউঞ্জ। জাহাজটিতে চারটি ডেকও আছে। আট দিনের ভ্রমণশেষে আমেরিকান হেরিটেজ সবে মিসিসিপি নদীতে এসে নোঙর করেছিল। যাত্রাপথে লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে এর যাত্রাবিরতিও ছিল।

টাইটানিকের মতো?

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে বলেন, সংঘর্ষের জেরে প্রমোদতরিকে তিনি ডকে আঘাত করতে দেখেছেন। আওয়াজটা অনেকটা যুদ্ধের সিনেমার মতো। মনে হচ্ছিল, টাইটানিকের মতো কিছু একটা ঘটেছে। যাত্রী ও ক্রুদের অনেকেই তখন ভয়ে কাঁদছিলেন।

কেন এই সংঘর্ষ?

কেন এই সংঘর্ষ? তদন্ত চলছে। সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম বলেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো সমস্যা হয়েছিল বলেই মনে হচ্ছে। নিউ অরলিয়েন্সের মেয়র বলেছেন, ঘটনার পরপরই উদ্ধারকার্য চালানো হয়েছে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা কাজে নেমে পড়েন। নিউ অরলিয়েন্স বন্দরের প্রধান জানান, শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনার খবর জানিয়ে ফোন আসতে শুরু করে। প্রমোদতরিতে জল ঢুকতে শুরু করলেও অনেকেই যাত্রীদের নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করেন।

'মিরাকল অব মিসিসিপি'

উদ্ধার কাজে অংশ নিতে টাগবোট চালক, পুলিস ও অন্য উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ওই সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিসিসিপি নদীতে নৌচলাচল বন্ধ করে দেয়। প্রমোদতরির ক্যাপ্টেন নিজেও আহত হন। সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাপ্টেন চিকিৎসা নিতেও অস্বীকার করেন। গভর্নর জেফ ল্যান্ড্রি এই উদ্ধারকাজকে 'মিরাকল অব মিসিসিপি' বলে চিহ্নিত করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES