• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /ভোররাতে ভয়ংকর কম্পন! রাস্তায় আর্তনাদ, শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২

ভোররাতে ভয়ংকর কম্পন! রাস্তায় আর্তনাদ, শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২

Japan Earthquake: রবিবার ভোরে ৫.৭ মাত্রায় কেঁপে উঠল জাপান। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কোথাও দেখা যাচ্ছে বইয়ের দোকানের ভিতর বইপত্র ছড়িয়ে রয়েছে, আবার কোথাও আস্ত বহুতল তীব্রভাবে কাঁপছে।

Written BySoumita Khan
Published: Nov 08, 2026, 10:41 AM IST|Updated: Nov 08, 2026, 10:51 AM IST
joinshare
ভোররাতে ভয়ংকর কম্পন! রাস্তায় আর্তনাদ, শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

2

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

3

'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'! কালীপুজোয় বিতর্কে পাপিয়া

4

উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

5

নিম গাছকে বেনারসি-গহনায় সাজিয়ে কালী রূপে পুজো করা হয়, ৩০০ বছর ধরে চলে আসছে 'ঝুপো মা'-র আরাধনা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য জাপান। রবিবার ভোরে এই কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১টা বেজে ৪ মিনিট নাগাদ শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই কম্পনটি ঘটে। এর জেরে অন্তত ২২ জন বাসিন্দা আহত হয়েছেন। তবে উপকূলীয় এলাকায় কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে আইচি প্রিফেকচারের চিতা শহরে। সেখানে জাপানের নিজস্ব সাত মাত্রার সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’। এ ছাড়া পার্শ্ববর্তী নাগানো এবং গিফু প্রিফেকচারেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র 'ভারতীয়' কন্যা নিথ্যা! আমেরিকায় নতুন ইতিহাস! মামদানির পরে এশিয়ার নয়া জয়

ভূমিকম্প শুরু হতেই আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এই হুড়োহুড়ির মধ্যেই অনেকে আহত হন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২-এ। রাস্তাঘাটে বিভিন্ন দোকানের কাচ ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু বইয়ের দোকানে তাক থেকে বই ছিটকে মেঝেতে স্তূপ হয়ে যায়।

রেললাইনে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় বুলেট ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ না হলেও বেশ কিছু রুটে গতি কমিয়ে ট্রেন চালানো হচ্ছে। জেএমএ জানিয়েছে, আগামী কয়েক দিন আরও আফটারশক বা মৃদু কম্পন হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: দেউলিয়া ব্যাংক, দেশ জুড়ে বিশাল ব্যাংকিং সংকটে বিক্ষোভ, বিতর্ক; পদত্যাগ করলেন প্রেসিডেন্ট

এদিকে কম্পন চলাকালীন বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা যাচ্ছে বইয়ের দোকানের ভিতর বইপত্র ছড়িয়ে রয়েছে, আবার কোথাও আস্ত বহুতল তীব্রভাবে কাঁপছে। প্রশাসন আপাতত ক্ষয়ক্ষতির সার্বিক মাত্রা খতিয়ে দেখতে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Earthquake