SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দিনে ২২ ঘণ্টা নির্জন কারাবাস: একাকিত্ব আর চিকিৎসার অভাবে জেলেই হার্ট অ্যাটাক ইমরানের? বিস্ফোরক দাবি চিকিৎসকের

আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের রক্তচাপ ১৯৩-এ পৌঁছেছে! দ্রুত চিকিৎসা না হলে হৃদযন্ত্র ও অন্যান্য অঙ্গের স্থায়ী ক্ষতি হতে পারে বলে সতর্ক করলেন ব্যক্তিগত চিকিৎসক ফয়সল সুলতান।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 23, 2026, 18:38 IST | Updated: Nov 23, 2026, 18:50 IST
Image Credit: জেলে ইমরানের অবস্থা কী?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে (Adiala Jail) বন্দি ৭৪ বছর বয়সি এই নেতার রক্তচাপ একেবারেই নিয়ন্ত্রণে নেই। অবিলম্বে উপযুক্ত চিকিৎসা শুরু না করলে তাঁর হৃদযন্ত্র (Heart Damage), কিডনি এবং চোখের রেটিনার (Organ Damage) স্থায়ী ক্ষতি হতে পারে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন তাঁর দীর্ঘ তিন দশকের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ ফয়সল সুলতান (Dr. Faisal Sultan)।

আরও পড়ুন: সিন্ধুপারে কান্নার রোল: শয়তান মুনির জেলেই গুপ্তহত্যা করতে চলেছে ইমরান খানকে, ভয়ংকর ষড়যন্ত্রের পর্দাফাঁস করল ছেলে-- তোলপাড় পাকিস্তান

চিকিৎসক ঠিক কী সতর্কবার্তা দিয়েছেন?

ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাঃ ফয়সল সুলতান জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইমরান খানের উচ্চ রক্তচাপ (Uncontrollable Blood Pressure) নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। তাঁর কথায়:

শীর্ষ বিচারপতিদের চিঠিতে কী লিখেছেন ইমরান খান?
 

গত ১৬ নভেম্বর নিজের আইনজীবী সালমান সফদরের মাধ্যমে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেন ইমরান খান। সেই চিঠিতে নিজের প্রাণসংশয়ের আশঙ্কা প্রকাশ করে তিনি লেখেন, জেলের ভেতর থেকে তিনি হয়ত আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারবেন না। চিঠিতে তিনি চাঞ্চল্যকর কিছু অভিযোগ তুলে ধরেন:

পাশাপাশি, অন্য একটি মামলায় বন্দি তাঁর স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) চোখের অবস্থাও আশঙ্কাজনক এবং দ্রুত অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন ইমরান।

আরও পড়ুন: ট্রাম্প হারতেই ডুবে যাচ্ছে আমেরিকা? ফ্লাইটের পর এবার ব্যাংক-বিপর্যয়, সবার অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন স্তব্ধ-- টাকার হাহাকার ভারতীয়দেরও?

চিকিৎসা নিয়ে বিতর্ক কেন?
 

২০২৩ সালের আগস্ট মাস থেকে দুর্নীতির মামলায় জেলবন্দি রয়েছেন ইমরান খান। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ব্যক্তিগত চিকিৎসক ফয়সল সুলতানের পরিবর্তে ইমরানকে সরকারি হাসপাতালে (PIMS) নিয়ে গিয়ে ফিট ঘোষণা করে ফের জেলে পাঠানো হয়েছে। সব মিলিয়ে, ইমরান খানের স্বাস্থ্য ও কারাবাসের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES