দুরন্ত ভূমিকম্পে কাঁপল মাটি...! রাজধানী থেকে প্রায় ১৬৫ কিমি দূরে, ভূপৃষ্ঠের প্রায় ১২৬ কিমি গভীরে
Afghanistan Earthquake: আচমকা কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় নেমে আসেন। কম্পনের কেন্দ্র মাটির গভীরে হওয়ায় কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের খবর এখনও মেলেনি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথা এনসিএস-র দেওয়া তথ্য বলছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৬টা ৫৯ মিনিট নাগাদ এই কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১২৬ কিলোমিটার গভীর।
আচমকা কম্পন
আচমকা কম্পন অনুভূত হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় নেমে আসেন। তবে কম্পনের কেন্দ্র মাটির গভীরে হওয়ায় এখনও পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনও হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
১৪০০
আফগানিস্তানে এর আগে এক ভয়ংকর ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০ জন! আর এর পরেও পূর্ব আফগানিস্তানে ৫.২ মাত্রার এক নতুন আফটারশক আঘাত হানে। ওই ভূমিকম্পে আহত হন তিন হাজারের বেশি মানুষ! আগের ওই ছ'মাত্রার ভূমিকম্পের পরে ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। কেননা এর ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে স্থলপথে চলাচল কঠিন করে তুলেছে। প্রত্যন্ত গ্রামগুলির ধ্বংসাবশেষের নীচে বেঁচে থাকা মানুষজনের উদ্ধারের জন্য হেলিকপ্টার নামানো হয়। তখনও অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে পড়ে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছিল।
দিকে দিকে ধ্বংস
কয়েকদিন আগেই নেপালে ভয়ংকর ফ্ল্যাশফ্লাড হয়েছে। তার পরেও গত কয়েকদিনের মধ্যে বারবার নানা বিপর্যয় ঘটেছে। বিপুল কাদাস্রোতে ঢেকে গিয়েছে জনপদের পর জনপদ। মানুষ নিঁখোজ হয়েছেন। মারা গিয়েছেন। গ্রামের পর গ্রাম মৃত্যু-উপত্য়কায় পরিণত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)