SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্কুলে ভয়ংকর বিমান-হামলা, ঝলসে-পুড়ে লহমায় মৃত্যু ২৬ জনের! ধ্বংসস্তূপের ছাইয়ের উপর আক্রোশের কালো ধোঁয়া

26 killed in School in Bomb Attack: আবার যুদ্ধ, আবার মৃত্য়ু। আবার রাশিয়া হামলা চালাল ইউক্রেনে। ইউক্রেনের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন মারা গিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুপক্ষের শান্তির পথে অগ্রগতির যে ক্ষীণ আশা তৈরি হচ্ছিল, সেটাও ভেঙে পড়ল। আবার চিন্তিত হয়ে পড়ল নানা পক্ষ।

Written By Soumitra Sen
Published: Nov 03, 2026, 01:56 PM IST | Updated: Nov 03, 2026, 02:01 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার যুদ্ধ, আবার মৃত্য়ু। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই আমেরিকা ইরান আক্রমণ করেছে; ওদিকে আবার রাশিয়া হামলা চালাল ইউক্রেনে।  ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিসও রয়েছেন বলে জানা গিয়েছে। গত রবিবারই স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়, আর এর কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলাটি চালানো হয়। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুপক্ষের শান্তির পথে অগ্রগতির যে ক্ষীণ আশা তৈরি হচ্ছিল, সেটাও ভেঙে পড়ল। ঘটনার প্রেক্ষিতে প্রায় এইরকমই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট স্বয়ং ভলোদিমির জেলেনস্কিও।

আরও পড়ুন: ১০ মিনিটের মধ্যে ধ্বংস ইরান? এখনও বিপদ কাটে

আরও পড়ুন: মিসাইল নাকি? গনগনে আগুনে জ্বলতে-জ্বলতে 

মানবিক সহায়তা থেকে অমানবিক মৃত্যু

রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি। যে-যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে আবারও হামলা শুরু করল রাশিয়া বলে জানিয়েছে কিয়েভ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে মানবিক অভিযান পরিচালনার জন্য গত মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু রবিবার এর মেয়াদ শেষ হয়। আর তার পরেই এই ঘটনা। যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেরসন অঞ্চলের পাশের অঞ্চলের একটি গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ২৬ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে।

আগুন, ধোঁয়া, ধ্বংসস্তূপ

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের প্রকাশ করা ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, হামলায় স্কুলবাড়িটি ভেঙে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে। উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন। সবচেয়ে মর্মান্তিক হল, যখন ওখানে বিমানহামলা চলে, তখন কিছু লোকজন বিভিন্ন সাহায্য নেওয়ার সূত্রে স্কুলটিতে হাজির ছিলেন। দুঃখজনক ভাবে মৃত্যু হল তাঁদের।

জেলেনস্কির ভাষণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, প্রতি সোমবার ওই স্কুলে সাধারণ মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হত। লোকজন সেখানে পৌঁছনোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে। পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা ফেলে। জেলেনস্কি আরও যোগ করেন, ওলেশকিতে যুদ্ধবিরতির পর এমন একটা মুহূর্ত এসেছিল, যখন পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে শান্তির পথে অগ্রগতির একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারত। কিন্তু এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাশিয়া সম্পূর্ণ বিপরীত বার্তা দিল। এদিকে নিহত উদ্ধারকর্মীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে জরুরি পরিষেবা বিভাগ বলেছে, প্রতিদিন তাঁরা মানুষের সহায়তায় এগিয়ে যেতেন। বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতেন এবং অন্যদের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতেন। আজ তাঁরাই মারা গেলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES