SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'দ্য হ্যান্ড অফ এভরিথিং' অস্ত্রে ৫ মহারথীকে ধরাশায়ী করে বুকার জিতে নিলেন ৮১-র 'তরুণ' হ্যারিসন, গড়লেন ইতিহাস

2026 Booker Prize: বুকারের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস এই পুরস্কারটিতে সম্মানিত হল। যদিও নিজের বইকে শুধু কল্পবিজ্ঞানের তকমায় সীমাবদ্ধ রাখতে নারাজ স্বয়ং লেখক। ছ'দশক ধরে লেখালেখির পরে এই স্বীকৃতি পেয়ে তাঁর বক্তব্য, সাহিত্যে বিভিন্ন ধারার মধ্যে বিভাজনের সময় শেষ হয়েছে। একটি উপন্যাসে একই সঙ্গে এখন তিন-চারটি ধারার মিশ্রণ ঘটানো সম্ভব।

Written By Soumitra Sen
Published: Nov 10, 2026, 04:48 PM IST | Updated: Nov 10, 2026, 04:57 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডগলাস স্টুয়ার্টের 'জন অফ জন', এলিজাবেথ স্ট্রাউটের 'দ্য থিংস উই নেভার সে', রেবেকা পেরির 'মে উই ফিড দ্য কিং', লুক কেনার্ডের 'ব্ল্যাক ব্যাগ' এবং মার্লন জেমসের 'দ্য ডিজঅ্যাপিয়ারারস'কে হারিয়ে অবশেষে এ বছরের বুকার প্রাইজ জিতে নিল ৮১ বছর বয়সের এম. জন হ্যারিসনের 'দ্য এন্ড অফ এভরিথিং' বইটি! সৃষ্টি হল ইতিহাস। কেননা, বুকারের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস এই পুরস্কার পেল।

আরও পড়ুন: বিভিন্ন শিল্পের আত্মা জুড়ে-জুড়ে নতুন সাহিত্যমডেল 

আরও পড়ুন:  স্ট্রিং থিয়োরি থেকে কৃষ্ণগহ্বর! প্রথম ভারতীয় 

ডাবল ইতিহাস

৬০ বছরের সাধনার ফললাভ? জীবনের ছয় দশকেরও পরিশ্রমের স্বীকৃতি? কী বলা যা একে? বয়স ৮১ বছর। নাম এম. জন হ্যারিসন। এই বয়সে এমন এক সম্মান পেলেন, যা লেখক হিসেবে তাঁকে পৌঁছে দিল একটা ঐতিহাসিক উচ্চতায়। ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন জিতে নিলেন ২০২৬ সালের বুকার প্রাইজ। তাঁর লেখা উপন্যাস 'দ্য এন্ড অফ এভরিথিং'ই তাঁকে এনে দিল এই অনন্য সম্মান। এবং তৈরি হল ইতিহাস। কেন ইতিহাস? বুকারের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস এই পুরস্কার পেল। এবং বুকারের ইতিহাসে এই প্রথম এই বয়সে এই পুরস্কার জিতে নিলেন কোনও লেখক! সোমবার লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জন হ্যারিসনের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের পুরস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।

কী আছে 'সব কিছুর শেষে'?

হ্যারিসনের এই ঐতিহাসিক জয়টি এসেছে তাঁর বহুল আলোচিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস 'দ্য এন্ড অফ এভরিথিং'-এর সুবাদে। ব্রিটিশসমাজ এক রহস্যময় বিপর্যয়ের মুখে ভেঙে পড়ার পরবর্তী পরিস্থিতি নিয়ে রচিত এই উপন্যাস। গল্পের কেন্দ্রে এক ব্যক্তি এবং তাঁর পিসিমা। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান তাঁরা। এর মধ্যেই পৃথিবীতে এসে উপস্থিত হয় রহস্যময় ভিনগ্রহের প্রাণীরা। বিখ্যাত ক্লাসিক্যাল ইতিহাসবিদ এবং এ বারের বিচারকমণ্ডলীর প্রধান ডেম মেরি বিয়ার্ড বইটির প্রশংসা করে বলেছেন, উপন্যাসটি পড়া বেশ কঠিন। তবে সেরা সাহিত্য সবসময়ই পাঠককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। তাঁর কথায়, বইটি পাঠকের পরিচিত ভাবনাকে ওলটপালট করে দেয়, মুখে এক চিলতে হাসি ফোটায় এবং এত অন্ধকারের মধ্যেও আশার ইঙ্গিত দেয়।

বুকার প্রাইজ প্রতিযোগিতা

বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার। ১৯৬৯ সালে এই পুরস্কার দেওয়া শুরু। প্রতি বছর ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসকে এই সম্মান দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের লেখক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তবে তাঁদের উপন্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিটেন বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে। পুরস্কারের জন্য জমা পড়া বইগুলি থেকে বিচারকমণ্ডলী প্রথমে একটি দীর্ঘ তালিকা তৈরি করেন। পরে সেখান থেকে বেছে নেওয়া হয় ছ'টি উপন্যাসকে। এই শর্টলিস্ট থেকেই বেছে নেওয়া হয় চূড়ান্ত বিজয়ীকে। অতীতে এই পুরস্কার পেয়েছেন সলমান রুশদি, অরুন্ধতী রায়ের মতো লেখক। গতবার 'ফ্লেশ' উপন্যাসের জন্য বুকার জিতে নিয়েছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড জালাই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES