SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বর্ধমানে TVK-র অফিস ঘিরে চর্চা, ‘বাংলায় কোনও অফিস খোলেনি’, সাফ জানাল বিজয়ের দল

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা TVK নেতা সি জোসেফ বিজয়ের দল জানিয়েছে, পশ্চিমবঙ্গে তাদের কোনও অনুমোদিত অফিস বা সাংগঠনিক শাখা নেই। দলের দাবি, এটি স্থানীয় সমর্থকদের নিজস্ব উদ্যোগ।

Edited By Debasmita Das
Published: Sep 30, 2026, 03:14 PM IST | Updated: Oct 05, 2026, 02:31 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগমের নামে পশ্চিমবঙ্গে অফিস খোলাকে ঘিরে শুরু হয়েছিল জল্পনা। পূর্ব বর্ধমানের ফাগুপুরে গত ২৭ সেপ্টেম্বর ওই অফিসের উদ্বোধন করা হয় বলে স্থানীয় উদ্যোক্তাদের দাবি। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে TVK সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় উদ্যোক্তাদের তরফে চৈতালি রায় নিজেকে পশ্চিমবঙ্গ TVK-র স্টেট কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেন। তাঁদের দাবি ছিল, বাংলায় প্রায় ৫ হাজার TVK সমর্থক রয়েছেন। আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে শিক্ষা, কর্মসংস্থান এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়াই করার সম্ভাবনার কথাও স্থানীয় সমর্থকদের তরফে বলা হয়। 

‘বাংলায় কোনও অফিস খোলেনি’

কিন্তু এই দাবির পরেই অবস্থান স্পষ্ট করেছে TVK-র কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মুখপাত্র ও আইনজীবী সানকাভি দ্যানাহ তুহিনসামুয়েল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে TVK কোনও অনুমোদিত দলীয় শাখা খোলেনি। দলের বক্তব্য, ফাগুপুরে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি স্থানীয় সমর্থকদের নিজস্ব উদ্যোগ। এর সঙ্গে TVK-র কেন্দ্রীয় নেতৃত্বের কোনও আনুষ্ঠানিক অনুমোদন নেই।

আপাতত নজর শুধু তামিলনাড়ুতে

TVK-র তরফে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে তামিলনাড়ুর বাইরে সংগঠন বিস্তারের কোনও পরিকল্পনাও নেই। দল আপাতত তামিলনাড়ুতে নিজেদের রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী ইস্তাহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কাজের উপরই জোর দিচ্ছে। তবে পশ্চিমবঙ্গে বিজয়ের সমর্থকদের উদ্যোগকে একেবারে উপেক্ষা করেনি TVK। দলের মুখপাত্রের বক্তব্য, বিজয়ের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে স্থানীয় সমর্থকেরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকতে পারেন। পশ্চিমবঙ্গ থেকে পাওয়া সমর্থনের জন্য তাঁদের শুভেচ্ছাও জানিয়েছে দল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

ZEENEWS TRENDING STORIES