• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /এবার বড়পর্দায় স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’

এবার বড়পর্দায় স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’

‘জোনাকিদের বাড়ি’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস হিসেবে। দীর্ঘ পরিসরের এই উপন্যাসে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র এবং বিভিন্ন স্তরের গল্প। এবার সেই বিস্তৃত সাহিত্যিক জগৎকে চলচ্চিত্রের ভাষায় দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন পরিচালক ধীমান বর্মণ।

Written ByDebasmita Das
Published: Nov 13, 2026, 04:07 PM IST|Updated: Nov 13, 2026, 04:09 PM IST
joinshare
এবার বড়পর্দায় স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন ছবিতে জুটি বাঁধছেন পরিচালক ধীমান বর্মণ ও সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, উঠে আসবে প্রজন্মের সম্পর্ক, রহস্য, রোমাঞ্চ ও সময়ের বদলে যাওয়া জীবনের গল্প বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের মেলবন্ধনে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। জনপ্রিয় সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর বহুলপঠিত উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’ এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। ছবিটি পরিচালনা করছেন ধীমান বর্মণ। সমকালীন সময়, প্রজন্মের সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, পারিবারিক টানাপোড়েন এবং জীবনের নানা জটিল সমীকরণকে কেন্দ্র করে আবর্তিত হবে এই চলচ্চিত্রের কাহিনি।

বাংলা সিনেমার সঙ্গে সাহিত্যের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলা সাহিত্যের অসংখ্য জনপ্রিয় উপন্যাস ও গল্প অবলম্বনে নির্মিত হয়েছে কালজয়ী সব চলচ্চিত্র। সেই সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন পরিচালক ধীমান বর্মণ। এর আগে সৃজন বন্দ্যোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় কমিকস চরিত্র ‘রাপ্পা রায়’কে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। এবার তাঁর নতুন ছবির বিষয়বস্তু সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস ‘জোনাকিদের বাড়ি’।

আরও পড়ুন, প্রয়াত হেমন্তপুত্র! 'বালিক বধূ' মৌসুমীর জীবনের দীর্ঘ সঙ্গী জয়ন্ত আর নেই...

বিশেষত তরুণ প্রজন্মের পাঠকদের মধ্যে স্মরণজিৎ চক্রবর্তীর লেখার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যথেষ্ট উল্লেখযোগ্য। তাঁর গল্পে সম্পর্কের জটিলতা, মানুষের আবেগ, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং জীবনের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ‘জোনাকিদের বাড়ি’ও তার ব্যতিক্রম নয়। উপন্যাসটিতে একাধিক চরিত্রের মধ্য দিয়ে উঠে এসেছে প্রজন্মের দ্বন্দ্ব, সামাজিক পরিবর্তন, কেরিয়ার, পারিবারিক সম্পর্ক এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া জীবনের নানা দিক।

উপন্যাসের চলচ্চিত্রায়ন প্রসঙ্গে লেখক স্মরণজিৎ চক্রবর্তী বলেন, "জোনাকিদের বাড়ি" উপন্যাসটি আমি দেশ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস হিসেবে লিখেছিলাম। এটি বেশ বড় একটি উপন্যাস। অনেক ধরনের চরিত্র রয়েছে। আমি আশা করি, সিনেমার পরিসরে নির্মাতারা তাঁদের নিজস্ব ভাবনায় গল্পটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। পরিচালক ধীমান বর্মণের পরিচালনায় দর্শক একটি দারুণ সিনেমা উপহার পাবেন। এই কাজের সঙ্গে যুক্ত পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। Best of Luck।”

ছবিটি নিয়ে পরিচালক ধীমান বর্মণের বক্তব্য, “বিশিষ্ট ও জনপ্রিয় সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ‘জোনাকিদের বাড়ি’ উপন্যাসটি পড়া শেষ করার পরেও তার রেশ দীর্ঘদিন আমার মনে থেকে গিয়েছিল। তখনই মনে হয়েছিল, এই অসাধারণ গল্পটিকে পর্দায় তুলে ধরতে চাই। চলচ্চিত্রটি মূল উপন্যাস এবং তার প্রতিটি চরিত্রের প্রতি যথাযথ বিশ্বস্ততা বজায় রেখেই নির্মিত হবে। তবে গল্প বলার ধরনে থাকবে আধুনিক সময়ের নাটকীয়তা, গতি এবং টানটান উত্তেজনা।

এই গল্প মূলত প্রজন্মের পর প্রজন্মের মধ্যে এক গভীর যোগসূত্রের কথা বলে। একটি প্রজন্মের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা, সংগ্রাম ও ঘটনাগুলি কীভাবে পরবর্তী প্রজন্মের জীবন, ভাবনা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে, সেই বিষয়টিই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। রহস্য, রোমাঞ্চ ও সাসপেন্সের পাশাপাশি এই ছবিতে উঠে আসবে সামাজিক প্রেক্ষাপট, রাজনীতি এবং কর্পোরেট ব্যবস্থার ক্রমবর্ধমান প্রভাব কীভাবে বাংলার মফস্বল শহর, শিল্পাঞ্চল এবং দীর্ঘদিনের চেনা জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, সেই বাস্তব চিত্র।

পাশাপাশি গল্পে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, প্রেম, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের নানা অনুভূতি। আনন্দ, হারিয়ে ফেলা, বেদনা এবং নতুন করে বেঁচে থাকার আশাকে ঘিরেই আবর্তিত হয়েছে এই কাহিনি। ‘জোনাকিদের বাড়ি’ আমার কাছে শুধুমাত্র একটি রহস্য-রোমাঞ্চের গল্প নয়, বরং সময়, সমাজ, সম্পর্ক এবং প্রজন্মের পরিবর্তনের এক জীবন্ত দলিল।”

আরও পড়়ুন, VIP সুবিধা ছাড়াই সাধারণ ভক্তের মতো লাইনে দাঁড়িয়ে পুজো, কামাখ্যায় অরিজিতের 

ছবির নেপথ্যের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার (ISC)। সঙ্গীত পরিচালনা করছেন তমালিকা গোল্ডার এবং সম্পাদনার দায়িত্ব সামলাচ্ছেন সুজয় দত্ত রায়। ২০২৭ সালে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ছবির কাস্টিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পী ও কলাকুশলীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। ছবির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসবে আরও নানা তথ্য।

সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীর জনপ্রিয় উপন্যাস এবং পরিচালক ধীমান বর্মণের নিজস্ব চলচ্চিত্র ভাবনার মেলবন্ধনে ‘জোনাকিদের বাড়ি’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অভিজ্ঞতা উপহার দেবে বলেই প্রত্যাশা। সাহিত্যপ্রেমী পাঠক থেকে শুরু করে নতুন প্রজন্মের সিনেমাপ্রেমী দর্শক—সকলের কাছেই এই ছবি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে, এমনটাই আশা করছেন ছবির নির্মাতারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood