SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কতটা গাঢ় ছিল নানা-মণীষার ‘অগ্নি সাক্ষী’ প্রেম? মৃত্যুতে আবেগঘন অভিনেত্রী লিখলেন...

Manisha Koirala on Nana Patekar Death: ১৯৯৬ সালের সাইকোলজিক্যাল থ্রিলার ‘অগ্নি সাক্ষী’-তে একসাথে কাজ করার পর থেকেই নানা পাটেকর ও মণীশা কৈরালার সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হয়। নানা পাটেকর ও অভিনেত্রী মনীষা কৈরালার সম্পর্ক সবার নজর কাড়ে।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 08, 2026, 07:27 PM IST | Updated: Oct 08, 2026, 07:36 PM IST
Image Credit: "অগ্নি সাক্ষীর সেটে..." গভীর প্রেম নাকি শুধুই বন্ধুত্ব?
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেম ছিল তাঁদের? উত্তর মেলেনি। তবে হ্যাঁ, সম্পর্কের জোরালো গুঞ্জন ছিল। ১৯৯৬ সালের সাইকোলজিক্যাল থ্রিলার ‘অগ্নি সাক্ষী’-তে একসাথে কাজ করার পর থেকেই নানা পাটেকর ও মণীশা কৈরালার সম্পর্ক নিয়ে গুঞ্জন জোরালো হয়। যা নিয়ে ‘অগ্নি সাক্ষী’-র পরিচালকও এক সাক্ষাৎকারে বলেন, "গভীর বন্ধুত্ব" ছিল! আজ তাই নানা পাটেকরের মৃত্যুর পর মনীষা কৈরালার পোস্ট নজর এড়ায়নি কারও।

তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী মনীষা কৈরালা লিখেছেন, "অভিনয় জগতের এক প্রকৃত প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের প্রয়াণে গভীরভাবে শোকাহত। চলচ্চিত্রে এবং তাঁর অভিনয় শিল্পে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।" প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন তিনি। ইতিমধ্যেই মনীষা কৈরালার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল।

আশির দশক থেকে তাঁর অসামান্য অভিনয়ের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন নানা পাটেকর। সেই সময়ে তাঁর ব্যক্তিগত জীবনও ছিল চর্চার বিষয়। তখনই নানা পাটেকর ও অভিনেত্রী মনীষা কৈরালার সম্পর্ক সবার নজর কাড়ে। নানা পাটেকরের সাথে কি প্রেমের সম্পর্ক ছিল মনীষা কৈরালার? সেই বিষয়ে কখনও স্পষ্ট করে কিছু বলেননি দুই অভিনেতার কেউ-ই।

যে 'অগ্নি সাক্ষী' থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু, তার চিত্রনাট্যকার, ঔপন্যাসিক, অভিনেতা ও পরিচালক রণবীর পুষ্প এক সাক্ষাৎকারে বলেন, ছবিটি করার সময় তিনি দুই অভিনেতার মধ্যে গাঢ় রসায়ন প্রত্যক্ষ করেছিলেন। রণবীর পুষ্প স্বীকার করেছেন যে ‘অগ্নি সাক্ষী’র সেটে নানা এবং মনীষার মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও তিনি তাকে সরাসরি প্রেমের সম্পর্ক বলতে রাজি হননি।

রণবীর পুষ্পের কথায়, "আপনারা এটাকে প্রেম বলবেন নাকি বন্ধুত্ব, তা কেবল ঈশ্বরই জানেন। তবে তাঁদের দুজনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। তাঁদের মধ্যে চমৎকার বোঝাপড়া ছিল। অভিনয়ের আগে তাঁরা দৃশ্যগুলো নিয়ে আলোচনা করতেন, যা পর্দায়ও স্পষ্ট ফুটে উঠত।" বন্ধুত্ব গভীর ছিল কিনা জানতে চাইলে পরিচালক আরও বলেন, 'অবশ্যই'!

আরও পড়ুন, মৃত্যুতেও #MeToo-র খোঁচা! স্যান্ডউইচ খেতে খেতে তনুশ্রীর 'এভিল ডেড' মন্তব্যে ঝড়

আরও পড়ুন, ৪ দিন আগেই নিজ মুখে নিজের মৃত্যুর 'ভবিষ্যদ্বাণী' করেন নানা! নাচে-গানে অভিনেতার শেষ ভিডিয়ো...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES