• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /মুক্তির আগেই বাংলায় বিরাট চমক! করমুক্ত নীতেশ তিওয়ারির 'রামায়ণ', ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুক্তির আগেই বাংলায় বিরাট চমক! করমুক্ত নীতেশ তিওয়ারির 'রামায়ণ', ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ramayana: নীতেশ তিওয়ারির ছবি 'রামায়ণ' পশ্চিমবঙ্গে করমুক্ত ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন।

Written BySoumita Khan
Published: Oct 21, 2026, 12:33 PM IST|Updated: Oct 21, 2026, 12:36 PM IST
joinshare
মুক্তির আগেই বাংলায় বিরাট চমক! করমুক্ত নীতেশ তিওয়ারির 'রামায়ণ', ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলিতে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারির ছবি 'রামায়ণ'। ছবি রিলিজের আগে পশ্চিমবঙ্গে সিনেমাপ্রেমীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  আগামী ৫ নভেম্বর সিনেমা হলে মুক্তির আগেই রাজ্যজুড়ে ছবিটিকে সম্পূর্ণ করমুক্ত। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ভাবাবেগকে সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে যেমন 'দ্য কেরালা স্টোরি', 'দ্য কাশ্মীর ফাইলস' কিংবা 'দ্য বেঙ্গল ফাইলস'-এর মতো ছবিগুলোকে বিশেষ মর্যাদা বা করমুক্ত করা হয়েছিল। এবার 'রামায়ণ'-এর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে। আগামী দিনে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং সামগ্রিকভাবে মহাভারত মহাকাব্যের উপর নির্মিত ছবিগুলোকেও একইভাবে উৎসাহ ও সরকারি সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এদিকে বিনোদন জগতের এই বড় ঘোষণার পাশাপাশি চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা নিয়েও গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপূজা চলাকালীন কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে অপ্রত্যাশিত পদপিষ্টের ঘটনা ঘটে। সেই মর্মান্তিক ঘটনায় তিনি বলেন, এই দুর্ঘটনা জন্য আমি দুঃখিত। যে মঞ্চ থেকে তিনি কথা বলছিলেন, সেখান থেকেই ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানিয়ে নীরবতা পালন করেন।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ১৩ লক্ষ ফলোয়ার্স! চরম পদক্ষেপ জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের, মাত্র ২৭-এই কী এমন হল?

বলিউডে বহু প্রতিক্ষীত নীতেশ তিওয়ারির এই ছবি 'রামায়ণ। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, যাকে দেখা যাবে শ্রীরামের ভূমিকায়। রাবণের চরিত্রে রয়েছেন কন্নড় সুপারস্টার যশ। এছাড়া সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। তারকাখচিত এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, লারা দত্ত, শীবা চাড্ডা, শোভনা এবং ফয়সাল মালিক।

নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত এই ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। জানা গিয়েছে, দুটি ভাগ মিলিয়ে সিনেমাটির আনুমানিক বাজেট প্রায় ৪,০০০ কোটি টাকা। প্রযোজক নমিত মালহোত্রার 'প্রাইম ফোকাস স্টুডিওজ'-এর পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে যশের 'মনস্টার মাইন্ড ক্রিয়েশনস' এবং অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা 'ডিএনইজি' (DNEG)। চলতি বছরের ৫ নভেম্বর দীপাবলির মরসুমে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবির প্রথম পর্ব।

ছবির বণ্টনের ক্ষেত্রেও প্রস্তুত হয়েছে এক বিশাল রূপরেখা। তেলেগু বলয়ের রাজ্যগুলোতে ছবিটি পরিবেশন করবেন দিল রাজু। হিন্দি বলয়ের দায়িত্বে রয়েছেন নামী প্রযোজক করণ জোহর। অন্যদিকে বিশ্বমঞ্চে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ছবিটি পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছে সনি পিকচার্স।

আরও পড়ুন: টাইগার শ্রফ নন, শ্যুটারদের টার্গেটে ছিল অন্য এক সেলিব্রিটি? তদন্তে চাঞ্চল্যকর মোড়

এর আগে ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল। বিশেষ করে রামের চরিত্রে রণবীর কাপুরের নির্বাচন এবং ভিজ্যুয়াল এফেক্টস নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন। তবে পরবর্তীতে ট্রেলার প্রকাশ্যে আসতেই আবহাওয়া বদলে যায়। দর্শকের মতামতের ভিত্তিতে নির্মাতারা যে উন্নত প্রযুক্তির সংযোজন করেছেন, ট্রেলারে তা স্পষ্ট ফুটে ওঠায় বহু অনুরাগী এর প্রশংসাও করেন।

সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত এক প্রি-রিলিজ অনুষ্ঠানে ভিএফএক্স সংক্রান্ত যাবতীয় সমালোচনার বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতা যশ। তিনি সকল অনুরাগীকে অযথা ছোটখাটো খুঁত ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানান। যশের কথায়, বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে গিয়ে নির্মাতারা নিজেদের সম্মান ও বিপুল অর্থ বাজি রেখেছেন। ফলে সামান্য ভিএফএক্সের ভুলভ্রান্তি নিয়ে আক্রমণ না করে খোলা মনে ছবিটিকে সুযোগ দেওয়া উচিত। দর্শকদের আগের প্রতিটি সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করে কাজকে উন্নত করার চেষ্টা করা হয়েছে। তাই ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি সকলকে একত্রিত হয়ে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bollywood News