• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /মাথায় উষ্ণীষ, হাতে তাস-রত্নখচিত আংটি! জন্মদিনে নতুন অবতারে প্রসেনজিৎ

মাথায় উষ্ণীষ, হাতে তাস-রত্নখচিত আংটি! জন্মদিনে নতুন অবতারে প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিতে থাকছে জাদু, রহস্য, অ্যাডভেঞ্চার এবং অলৌকিক উপাদান। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের সৃষ্ট চরিত্র ও গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি।

Edited ByDebasmita Das
Published: Sep 30, 2026, 03:21 PM IST|Updated: Oct 01, 2026, 04:44 PM IST
joinshare
মাথায় উষ্ণীষ, হাতে তাস-রত্নখচিত আংটি! জন্মদিনে নতুন অবতারে প্রসেনজিৎ

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনে অনুরাগীদের জন্য বড় চমক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর আগামী বাংলা ছবি ‘জাদুকর সত্যচরণ’-এর প্রথম লুক। স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবিতে এক রহস্যময় জাদুকরের চরিত্রে দেখা যাবে টলিউডের ‘বুম্বাদা’কে।

প্রথম লুকেই একেবারে অন্যরকম অবতারে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। মাথায় উষ্ণীষ-পাগড়ি, গায়ে ঝলমলে পোশাক, হাতে রত্নখচিত একাধিক আংটি এবং তাসের ইস্কাবনের টেক্কা--সব মিলিয়ে তাঁর চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। তবে সত্যচরণ আসলে কে, তাঁর অতীত কী, তাঁর জাদুর নেপথ্যে কী রহস্য রয়েছে-- এই প্রশ্নগুলির উত্তর আপাতত প্রকাশ করেননি নির্মাতারা। 

প্রথমবার জাদুকরের চরিত্রে প্রসেনজিৎ

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও জাদুকরের চরিত্রে এই প্রথম দেখা যাবে প্রসেনজিৎকে। অভিনেতা জানিয়েছেন, ছোটবেলায় পি সি সরকার সিনিয়রের ম্যাজিক দেখেছেন। পরবর্তীতে পি সি সরকার জুনিয়রের ম্যাজিকও দেখেছেন এবং তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে। বাঙালির কাছে জাদুকর বলতে পি সি সরকারের নামই প্রথমে মনে আসে বলেও জানিয়েছেন তিনি। 

প্রসেনজিতের কথায়, ‘জাদুকর সত্যচরণ’-এর গল্প তাঁকে প্রথম থেকেই আকর্ষণ করেছে। সত্যচরণ এমন একটি চরিত্র, যার একাধিক স্তর রয়েছে। গল্প যত এগোবে, দর্শকরাও ধীরে ধীরে তাঁর সম্পর্কে নতুন তথ্য জানতে পারবেন।

সাহিত্য থেকে বড়পর্দায় সত্যচরণ

হিমাদ্রিকিশোর দাশগুপ্তের সৃষ্টি করা চরিত্র ও গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘জাদুকর সত্যচরণ’। ছবিটির অভিযোজন করেছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সব্যসাচী চৌধুরী। ছবিতে সব্যসাচী গুরুত্বপূর্ণ ‘চন্দন’ চরিত্রেও অভিনয় করছেন। গল্পের রহস্য উন্মোচনে তাঁর চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। তাঁর বক্তব্য অনুযায়ী, ছবিতে বাস্তব জগতের সঙ্গে রহস্যের জগতকে পাশাপাশি রাখা হয়েছে। জাদু, অ্যাডভেঞ্চার এবং অলৌকিক উপাদানের মিশেলে তৈরি হচ্ছে ছবির আবহ। নির্মাতারা এখনই গল্পের সব রহস্য প্রকাশ করতে চাইছেন না।

একাধিক পরিচিত মুখ

‘জাদুকর সত্যচরণ’-এ প্রসেনজিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় এবং অনিরুদ্ধ গুপ্ত-সহ একাধিক অভিনেতা। প্রসেনজিৎ ও ঋত্বিক চক্রবর্তীকে ফের একসঙ্গে দেখা যাবে এই ছবিতে।

ছবির শুভ মহরত হয়েছে ২৮ সেপ্টেম্বর। অক্টোবরের শুরু থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা। বারাণসীর বিভিন্ন জায়গাতেও ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, জন্মদিনে প্রকাশিত প্রথম লুকেই ‘জাদুকর সত্যচরণ’ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এবার বড়পর্দায় প্রসেনজিতের জাদুকর চরিত্র কতটা রহস্যময় হয়ে ওঠে, সেদিকেই নজর দর্শকদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Prosenjit Chatterjee